• Colors: Purple Color

বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ১১ দলীয় জোটের নির্বাচিতরা। একইসাথে সংসদ ও রাজপথে থাকবে তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে, ভোট গ্রণন, গণনা ও ফলাফল ঘোষণায় বিভিন্ন অনিয়মের অভিযোগ জানায় ১১ দলীয় জোট। এ সময় ৩২টি আসনে পুনরায় ফল গননার জন্য আবেদন করা হয়। 

কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনও পদক্ষেপ না নিলে আইনী পদক্ষেপে যাবে জোট। বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত অনুষঙ্গ ছিলো। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারন আছে কী না খতিয়ে দেখা প্রয়োজন। 

তিনি বলেন, ভোট কাস্টিং কম হয়েছে। ভীতি কর পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা যারা এগারো দল একসাথে ইলেকশন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনভাবে পাইনি। নির্বাচন শেষ হয়েছে সাড়ে চারটায়। নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটায় শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। 

জামায়াতের এই নেতা শেষদিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে, সাড়ে চারটার মধ্যে যে রেজাল্ট রেকর্ড আমরা পেয়েছি, পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পর একই কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাহলে অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে কী না এটাও প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে। 

ভোট গণনায় অসঙ্গতি হয়েছে উল্লেখ করে বলেন, ভোট গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করে দেয়া হয়েছে। আবার যারা ছিলেন তাদের নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযোগ দিলে হুমকি ধামকি দেয়া হয়েছে এ ধরণের অভিযোগও আছে। অর্থাৎ সুষ্ঠু গণনার যে পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে।

আরও বলেন, ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। এমনটা রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষামাজা কাটাকাটি ওভার রাইটিং এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন রেজাল্ট শিটে তার স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন ঢাকা ছয় আসনে রেজাল্ট শিট পেন্সিলে লিখা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। এছাড়া রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে ইসি।

 

দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়নি এবং পুলিশ বাহিনী তাদের হারানো মর্যাদা ফিরে পেয়েছে। প্রযুক্তি ও সুরক্ষা অ্যাপের ব্যবহারের ফলে নির্বাচন স্বচ্ছ হয়েছে।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার সরকার ছিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সফল। ভোটারদের ৬০ শতাংশ উপস্থিতি প্রমাণ করে যে, তারা পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার ওপর অনাস্থা প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে নাটক করে গুম করা হতো। এ সরকারের আমলে এমন কোনো ঘটনা হয়নি।

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় গেজেট প্রকাশে কমিশন কোনো তরিঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে, আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

এদিকে শেরপুর-৩ আসনের ব্যাপারে এখনও ইসি সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে রওয়ানা হন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসায় পৌঁছান তিনি৷ এ সময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ ইসলাম।

এ সময় তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে ,সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব