• Colors: Purple Color

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান।

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়।

বাসসের খবরে বলা হয়, বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানসহ ১৩টি দেশের বিশ্বনেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছেন।

এ ছাড়াও বাংলাদেশ সংসদ কমপ্লেক্সের জমকালো দক্ষিণ প্লাজায় উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকেল ৩টা ৫৮ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করলে দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

এর কয়েক মিনিট পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টা ৪ মিনিটে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরপর প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। বাসস জানায়, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ মঙ্গলবার ঢাকায় চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। এটি রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ।

[caption id="attachment_267496" align="alignnone" width="957"] চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংছবি: রয়টার্স[/caption]

চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নবীন-প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রীসভার কে কোন দায়িত্ব পেলেন দেখে নেওয়া যাক

মন্ত্রী হলেন যারা:

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

২. আমির খসরু মাহমুদ চৌধুরী (এমপি) অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়

৩. সালাহউদ্দিন আহমদ (এমপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪.  ইকবাল হাসান মাহমুদ (এমপি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৫.  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

৬.  আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭.  ডা. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়

৮ . আবদুল আউয়াল মিন্টু (এমপি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৯.  কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০.  মিজানুর রহমান মিনু (এমপি) ভূমি মন্ত্রণালয়

১১.  নিতাই রায় চৌধুরী (এমপি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

১২.  খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

১৩.  আরিফুল হক চৌধুরী (এমপি) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৪.  জহির উদ্দিন স্বপন (এমপি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৫.  মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়

১৬ . আফরোজা খানম (এমপি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১৭.  মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি) পানি সম্পদ মন্ত্রণালয়

১৮.  আসাদুল হাবিব দুলু (এমপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৯.  মো. আসাদুজ্জামান (এমপি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

২০.  জাকারিয়া তাহের (এমপি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২১. দীপেন দেওয়ান (এমপি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

২২.  আ ন ম এহসানুল হক মিলন (এমপি) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৩.  সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২৪.  ফকির মাহবুব আনাম (এমপি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৫.  শেখ রবিউল আলম (এমপি) সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

শপথ নিচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রতিমন্ত্রী হলেন যারা:

১. এম রশিদুজজামান মিল্লাত (এমপি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২. অনিন্দ্য ইসলাম অমিত (এমপি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৩.  মো. শরীফুল আলম (এমপি) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

৪.  শামা ওবায়েদ ইসলাম (এমপি) পররাষ্ট্র মন্ত্রণালয়

৫. সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়

৬. ব্যারিস্টার কায়সার কামাল (এমপি) ভূমি মন্ত্রণালয়

৭. ফরহাদ হোসেন আজাদ (এমপি) পানি সম্পদ মন্ত্রণালয়

৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৯. মো. নুরুল হক নুর (এমপি) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১০. ইয়াসের খান চৌধুরী (এমপি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১১.  এম ইকবাল হোসেইন (এমপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১২ . এম এ মুহিত (এমপি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১৩.  আহম্মাদ সোহেল মঞ্জুর (এমপি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

১৪. ববি হাজ্জাজ (এমপি) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

১৫. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

১৬. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১৭. হাবিবুর রশিদ (এমপি) সড়ক পরিবহন ও সেতু ও মো. রাজিব আহসান (এমপি) রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

১৮. মো. আব্দুল বারী (এমপি) জনপ্রশাসন মন্ত্রণালয়

১৯. মীর শাহ আলম (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

২০. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (টেকনোক্র্যাট) অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২১.  ইশরাক হোসেন (এমপি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

২২. ফারজানা শারমীন (এমপি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

২৩. শেখ ফরিদুল ইসলাম (এমপি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া ৫০ সদস্যের মন্ত্রিসভায় নারী নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া চূড়ান্ত তালিকায় দেখা গেছে, নতুন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তিনজন প্রভাবশালী নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির অভিজ্ঞ নেত্রী আফরোজা খানম। তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের পর্যটন খাতকে পুনর্গঠন এবং বিমান পরিষেবার মানোন্নয়নে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হচ্ছেন বিএনপির অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী দুই নারী মুখ শামা ওবায়েদ ইসলাম এবং ফারজানা শারমিন। মন্ত্রণালয়ের বণ্টন অনুযায়ী ফারজানা শারমিনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের নারী অধিকার রক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। শামা ওবায়েদ দীর্ঘদিন ধরেই দলের কূটনৈতিক উইংয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব