• Colors: Purple Color

আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান ফারুক। বলেন, দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্যা করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে কোনো সন্ত্রাস থাকবে না। এ আত্মবিশ্বাস আমাদের আছে ড. ইউনূসের কাছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সহায়তা করুন।

এসময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, বিভক্তি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যেতে পারে।

এবার শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মন্ডপ কমিটির সদস্যদের মধ্যে থেকে দিনে ৩ জন রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে।

উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে। 

নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। পূজা মন্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোন ভাবেই করা যাবে না বলে জানান উপদেষ্টা।

যারা দুস্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে, এমন হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। মেয়েদের ও অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি আমরা ভেবেছিলাম কম হবে, শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

তবে কোন হল থেকে সবচেয়ে বেশি ভোট আশা করছেন– এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে কিছু না জানিয়ে বলেন, এখনো সে হিসাব হাতে আসেনি।

ভোটের পরিস্থিতি সম্পর্কে উমামা বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই আসছেন, ভোট দিচ্ছেন। আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।

ডাকসুর ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

অন্যদিকে, ডাকসু নির্বাচনের ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই।আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি,জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত ৮টি হলের ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা গেছে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এগিয়ে রয়েছেন।

জুলাই-আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

 বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শীসহ মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে নৃশংসতা, বিচার দাবি করেন গণহত্যায় জড়িত সকলের। পাশাপাশি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকল ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন তারা।

এর আগে, গতকাল সাক্ষ্য দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

তিনি জানান ২৪ মার্চ ১৬৪ ধারায় তার কাছে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেচ্ছায় অনুতপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন। পরে জবানবন্দি দেন মিডফোর্ডের একজন চিকিৎসক।

এরও আগে, ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব।

এসময়য় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি।

তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।

এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু, ফারহানা রহিমান রিথী ভোট দেন। কামালউদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন। বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু ভোট দেয়ার কথা রয়েছে আল বেরুনি হলে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হলে পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে ভোট গণনা হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব