• বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    ‘খেলার মাঠে রাজনীতি’র অভিযোগ তুলে টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।

    গতকাল বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি—আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।’

    বাংলাদেশের পাশে থাকার উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

    বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষণা করা হলেও এর কারণ এই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

    ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারত–ম্যাচ খেলবে না পাকিস্তান দল।

    এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কিছু বলেনি। তবে সেদিনই আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি প্রভাবের’ কথা মনে করিয়ে সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’ করতে বলেছিল।

    ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত ৪ জানুয়ারি আইসিসিকে অনুরোধ করা হয় ভেন্যু বদলে শ্রীলঙ্কায় ম্যাচ রাখার জন্য। তবে মোস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি আমলে নেয়নি, ভারত সরকারও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকার পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে।

    অতীতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তাশঙ্কা আমলে নিলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়—এমন প্রশ্ন তুলে পিসিবি প্রধান মহসিন নাকভি আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করেন। ‘বাংলাদেশের প্রতি অন্যায় করা হচ্ছে’ বলেও মন্তব্য করেন। এর আগে আইসিসি বোর্ড সভায় ভেন্যু বদলের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ছিলেন নাকভি।

  • বাংলাদেশ–নিউজিল্যান্ড ২৪৭ রান তাড়ায় ২২১–এ অলআউট বাংলাদেশ, হারে শুরু ওয়ানডে সিরিজ

    নিউজিল্যান্ড: ২৪৭/৮। বাংলাদেশ: ২২১। ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।

    শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। নাথান স্মিথের বলে মিডউইকেটে তাঁর ক্যাচ নিয়েছেন হেনরি নিকোলস। ৬০ বলে ৫৫ রান করে থেমেছেন হৃদয়, থেমেছে বাংলাদেশের ইনিংসও।

    নিউজিল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২২১ রানে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা হল ২৬ রানের হারে।

    রান তাড়ায় বাংলাদেশ ধাক্কা খায় শুরুতেই। চতুর্থ ওভারে নাথান স্মিথের টানা দুই বলে বোল্ড হন তানজিদ হাসান ও নাজমুল হোসেন। তবে এরপরই এসেছে ইনিংসের সবচেয়ে বড় জুটিটা।

    তৃতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাস গড়েন ৯৩ রানের জুটি। পরে আরেকটি ফিফটি জুটি হয়েছে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয়–আফিফ হোসেনের মধ্যে (৫২ রান)। এই চারজন ছাড়া আর কারও দুই অঙ্কের ঘরে যায়নি।

    দুই বড় জুটির চারজনের মধ্যে শেষ পর্যন্ত টিকেছিলেন হৃদয়। তবে তাঁকেও থামতে হয়েছে লক্ষ্যের বেশ আগেই। নিউজিল্যান্ডের দুই পেসার ব্লেয়ার টিকনার ও স্মিথই নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি ইনিংস সাইফ (৫৭), হৃদয় (৫৫) ও লিটনের (৪৬)।

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড ইনিংস : ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯, ইয়াং ৩০, ল্যাথাম ১৪; শরীফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০, মিরাজ ১/৫৪, নাহিদ ১/৬৫)।
    বাংলাদেশ ইনিংস: ৪৮.৩ ওভারে ২২১ (সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬, আফিফ ২৭; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫)।
    ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।
    ম্যান অব দ্য ম্যাচ: ডিন ম্যাক্সক্রফট।
    সিরিজ: তিন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে।
  • বাংলাদেশ–ভারত: প্রথমার্ধ শেষে পিয়ারির গোলে ভারত এগিয়ে

    ভারত ১ : ০ বাংলাদেশ

    প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। দেখা গেছে ভুল পাসের ছড়াছড়ি। ম্যাচের একেবারের শুরুর দিকে একটা ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে আনিকা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এরপর প্রথমার্ধের বাকি গল্পটা ভারতের।

    ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন পিয়ারি। এর ৯ মিনিট আগে তিনি একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। নইলে বাংলাদেশ ২–০ ব্যবধানে পিছিয়ে থাকতে পারত!

    গোল...

    ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করলেন পিয়ারি।

    নিজের শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা দিয়ে বলটিকে নিখুঁতভাবে জালে জড়িয়েছেন তিনি। ভারতের হয়ে এটি তাঁর ২০তম গোল।

  • বাংলাদেশ–ভারত: ৩–০ তে হারল বাংলাদেশ, রানার্সআপ হয়ে খেলতে হবে নেপালের বিপক্ষে

    ভারত ৩: ০ বাংলাদেশ

    ভারতের বিপক্ষে ৩–০তে হারল বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেছেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।

    পুরো ম্যাচেই বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ফুটবল। নিজেরা সুযোগ তো নিতেই পারেনি, উল্টো ভারতকে সুযোগ দিয়েছে বারবার। এর ফলই ভারতের বিপক্ষে বড় হার।

    এই হারে গ্রুপ ‘বি’ তে থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিদার।

    এবার মালাভিকার গোল

    মালাবিকা গোল করে ভারতকে ৩–০ তে এগিয়ে দিলেন।

    ডান প্রান্ত থেকে একটি চমৎকার পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁতভাবে জালের ভেতরে পাঠিয়েছেন মালাভিকা।

    আবার ভারতের গোল

    পেনাল্টি থেকে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন লিন্ডা। ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের এটি ষষ্ঠ আন্তর্জাতিক গোল।

    ডি বক্সে সুরমা জান্নাত মালাবিকাকে ফাউল করলে পেনাল্টি পায় ভারত।

    মিলির দারুণ সেভ

    বদলি হিসেবে নেমেছেন লিন্ডা। মাঠে নেমেই ২১ বছর বয়সী এই খেলোয়াড় একটি থ্রু বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন, কিন্তু মিলি দারুণভাবে বলটি সেভ করেছেন।

    আবার সুযোগ নষ্ট

    ৫৭ মিনিটে ঋতুপর্ণা পিয়ারিকে কাটিয়ে ভেতরে ঢুকে একটি ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু বাংলাদেশের কোনো খেলোয়াড়ই এর সুবিধা নিতে পারেননি।

  • বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

    বাজার যাতে বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৫ মার্চ) চট্টগ্রামে খাতুনগঞ্জ পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে কাউকে আমদানি না করার মতো কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তবে বাজারে যদি তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে ব্যবসায়ীরাই সিদ্ধান্ত নিতে পারবেন—আরও ডাল আমদানি করবেন নাকি নির্দিষ্ট সময়ের জন্য থামবেন।

    তিনি আরও বলেন, সবার সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভোগ্যপণ্য পৌঁছে দেওয়া। তা সম্ভব হলে মানুষের মধ্যে সন্তুষ্টি তৈরি হবে এবং সেই সন্তুষ্টির সুফল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই পাবেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেওয়ার চেষ্টা করে, সে বিষয়ে আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখেছি—কোথাও সরবরাহের কোনো অপ্রতুলতা চোখে পড়েনি। আর মূল্যের তারতম্য হওয়ারও কোনো কারণ নেই, কারণ বোতলের গায়েই মূল্য লেখা আছে।

    তিনি আরও বলেন, পাইকারি আর খুচরা বাজারের যে অযৌক্তিক ব্যবধান, রোজা পরে আমরা একটা ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি করবো। সেখানে সাংবাদিক, ব্যবসায়ী ও প্রশাসনের মানুষেরও সংযুক্তি থাকবে। দরকার হলে আমরা অন্য পেশাজীবীদেরও এটার সাথে সম্পৃক্ত করবো। কেন পাইকারি আর খুচরা বাজারের ব্যবধানটা অগ্রহণযোগ্য, এটার ভিতরের রহস্যটা কি এটা আমরা খুঁজে বের করবো।

    জ্বালানি তেলের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অহেতুক কেউ দয়া করে আতঙ্কিত হবেন না। যদি পৃথিবীতে কোথাও সংঘাত লাগে, সরবরাহের উপর চাপ বাড়ে, মূল্যের ঊর্ধ্বগতির চাপ থাকে, বাংলাদেশের মানুষের, আপামর মানুষের, ভোক্তার স্বার্থে, ক্রয়ক্ষমতার মধ্যে এই পণ্যগুলি রাখার স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের নিযুক্ত সরকার সেই ব্যবস্থা নেবে।

     

  • বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো

    বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন ও বহুপক্ষীয় বিষয়ে সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মরক্কো।

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোউরিতার বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। গতকাল দেশটির রাজধানী রাবাতে এ বৈঠক হয়।

    বুধবার (২০ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠকে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর এবং মরক্কোর সঙ্গে অংশীদারিত্বকে সহযোগিতা, অভিন্ন সমৃদ্ধি ও কৌশলগত সুযোগের নতুন উচ্চতায় উন্নীত করতে আগ্রহী।

    দুই নেতা রাজনৈতিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।

    বৈঠকে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরক্কো সফরের ঐতিহাসিক স্মৃতি তুলে ধরেন। রাবাতে তাঁর নামে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

    উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্র, ওষুধ, সিরামিক, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

    চলমান সহযোগিতা পর্যালোচনা এবং সম্ভাবনার নতুন খাত চিহ্নিত করতে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরবর্তী বৈঠক আয়োজনেও সম্মত হয় তারা।

    শামা ওবায়েদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোউরিতাকে আমন্ত্রণ জানান।

    পরে মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দেন। জবাবে মরক্কোর মন্ত্রী ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

    বিদ্যমান কৃষি সহযোগিতার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফসফেটের নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সরকারি পর্যায়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।

    পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও পুনরায় তুলে ধরেন তিনি।

    দুই দেশ উদ্ভাবন, শিল্প প্রশিক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য শক্তিশালী করতে মুক্তবাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

    একই দিনে মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতাবিষয়ক মন্ত্রী ইউনেস সেক্কুরির সঙ্গেও বৈঠক করেন শামা ওবায়েদ।

    বৈঠকে তিনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কর্মসূচি এবং খাল পুনঃখনন প্রকল্পসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন|

    দুই নেতা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নারী ও যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

    জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

    বৈঠকগুলোতে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক আব্দুর রউফ মণ্ডল।

    উল্লেখ্য, ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সম্মেলনে যোগ দিতে বর্তমানে মরক্কো সফরে রয়েছেন শামা ওবায়েদ। আজ রাবাতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     

  • বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, পুরস্কার পেল ৪০ প্রতিষ্ঠান

    মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ), ২০২৬ শেষ হয়েছে। এবারের মেলায় সম্ভাব্য রপ্তানি আদেশ এসেছে প্রায় ২২৪ কোটি ২৬ লাখ টাকা। আর মেলায় আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যার মধ্যে রেস্তোরাঁর বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। আর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

    আজ শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

    জানানো হয়, এবারের মেলায় মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া ইত্যাদি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশে উৎপাদিত অনেক পণ্য রয়েছে, যেগুলোর উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করেন না। প্রদর্শনীর উদ্দেশ্যে তাঁরা যাতে অংশ নিতে পারেন, সেই ব্যবস্থা নিতে হবে। এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা প্রমাণের একটি বড় সুযোগ। তাই তাদের সাশ্রয়ী মূল্যে অথবা প্রয়োজনে বিনা মূল্যেও আমন্ত্রণ জানানো যায় কি না, সে বিষয়টি বিবেচনা করা দরকার। পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে—শিল্পপণ্য, রপ্তানি পণ্য কিংবা গৃহস্থালি পণ্য—সব ধরনের পণ্যের অংশগ্রহণ জরুরি। আশা করি আগামী মেলায় আবারও একজন দর্শক ও পরিদর্শক হিসেবে আপনাদের সঙ্গে দেখা হবে।’

    পুরস্কার পেল যারা

    সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। নির্মাণশৈলী, পণ্য প্রদর্শন, ক্রেতা সেবা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, ডিজিটাল কনটেন্ট ও উদ্ভাবনসহ বিভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় ৪০টি প্রতিষ্ঠানকে।

    প্রিমিয়ার প্যাভিলিয়ন প্ল্যাটিনাম ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। দ্বিতীয় হয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড ও তৃতীয় হয়েছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড।

    প্রিমিয়ার প্যাভিলিয়ন গোল্ড ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড ও কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ছাড়া এস কে বি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড যৌথভাবে একই স্বীকৃতি পেয়েছে।

    মেলার সমাপনী অনুষ্ঠান শেষে শুরু হয় ফ্যাশন শো ‘সুতার গল্প’। আজ শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে
    মেলার সমাপনী অনুষ্ঠান শেষে শুরু হয় ফ্যাশন শো ‘সুতার গল্প’। আজ শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে
     

    জেনারেল প্যাভিলিয়ন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে কারা অধিদপ্তর (বাংলাদেশ জেল) ও ঢাকা আইসক্রিম লিমিটেড। দ্বিতীয় হয়েছে আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। তৃতীয় হয়েছে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড।

    মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে ডিভাইন কার্পেট অ্যান্ড ফ্লোরিং লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে বায়োজিন এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। তৃতীয় হয়েছে আর এম জুট ডাইভারসিফিকেশন মিলস লিমিটেড।

    প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে জেএমজি ইন্টারন্যাশনাল। দ্বিতীয় হয়েছে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেড এবং তৃতীয় হয়েছে যৌথভাবে আরএফএল ইলেকট্রনিকস ও ব্রাদার্স ফার্নিচার।

    প্রিমিয়ার মিনি স্টল বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে আকতার ফার্নিশার্স। দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে হাতিল কমপ্লেক্স ও হাতিম স্টিল স্ট্রাকচার। তৃতীয় পুরস্কার পেয়েছে নাদিয়া ফার্নিচার।

    এ ছাড়া রিজার্ভ স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে যৌথভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ রেশম উন্নয়ন করপোরেশন। একই ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে বাংলাদেশ চা বোর্ড ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। আর তৃতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে রিবানা অর্গানিক ও বাংলাদেশ তাঁত বোর্ড।

    জেনারেল স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বিজার্টি ক্যানভাস। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ডেলআর্ট লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পেয়েছে বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১)।

    ফরেন মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে তুরস্কের অরিজিনাল ইস্তাম্বুল ক্রিস্টাল। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ভারতের এম/এস তারিক কার্পেট ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ।

    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে
    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেছবি: প্রথম আলো

    ফরেন প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে হংকংয়ের রাবাব ট্রেডিং ইন্টারন্যাশনাল। দ্বিতীয় পুরস্কার পেয়েছে সিঙ্গাপুরের পেন্টেল পিটিই লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ইন্দোনেশিয়ার পিটি নিসিন ফুডস।

    নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে জয়িতা ফাউন্ডেশন। একই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ক্লে-ইমেজ।

    নতুন ও উদ্ভাবনী পণ্য

    মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নতুন ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য—কারা অধিদপ্তরের বাঁশজাত পণ্য, জয়িতা ফাউন্ডেশনের ডাইভারসিফাইড জুট পণ্য ও হারবাল চা, বিসিকের ভেজিটেবল ডাইং পোশাক, তাঁত বোর্ডের ঢাকাই মসলিন, জেডিপিসির পাটের ট্যাপেস্ট্রি, অ্যাপেক্স ফুডসের রেডি-টু-ইট খাবার এবং বাংলাদেশ টি বোর্ডের রোজেলা ও ব্লু টি।

    এবার রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেলার পাশাপাশি আটটি সেমিনার আয়োজন করা হয়। এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। গতকাল শেষ দিনে মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। এবার দর্শনার্থীদের সেবা দিতে ২০০টির বেশি বিআরটিসি বাস চলাচল করেছে বলে জানানো হয়।

  • বাণিজ্যিক খামারের পশুতে সমৃদ্ধ বাজার

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি এবার আড়াই হাজার বাণিজ্যিক খামারের পালন করা পশু সারা দেশের হাটগুলোতে বেচাকেনা হবে। তবে বাণিজ্যিক খামারের পশুর বড় অংশের বেচাকেনা হবে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে। পাশাপাশি অনলাইনেও বিক্রি চলছে।

    এই ইতিবাচক রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর এলাকার খামারি এম এ মাকসুদ রাসেল। তাঁর ‘রাবিবা অ্যাগ্রো’ খামারে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪৫টি গরু মোটাতাজা করা হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যে ২৮টি গরু বিক্রি হয়ে গেছে। সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকা দরে প্রতিটি গরু বিক্রি করে রাসেলের মুখে এখন সফলতার হাসি। এক থেকে তিন বছর ধরে পরম যত্নে লালন-পালন করা এই পশুগুলোর পেছনে খাবার, বিদ্যুৎ ও শ্রমিকের খরচ আগের চেয়ে বেশি হলেও, দিন শেষে ভালো লাভেই এগুলো বিক্রি করতে পেরেছেন বলে জানান মাকসুদ রাসেল। আট বছর ধরে বাণিজ্যিকভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত রাসেলের খামারে বর্তমানে ১০ জন শ্রমিক কাজ করছেন এবং তাঁর এই উদ্যোগ প্রাণিসম্পদ অধিদপ্তরের হৃষ্টপুষ্টকরণ শ্রেণিতে নিবন্ধিত বলেও জানান তিনি।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সারা দেশে নিবন্ধিত গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ খামার রয়েছে প্রায় আড়াই হাজার। দুগ্ধ খামার রয়েছে প্রায় ৮২ হাজার। ছাগলের খামার রয়েছে প্রায় ছয় হাজার। ভেড়ার খামার রয়েছে প্রায় চার হাজার। আর মহিষের খামার রয়েছে ১৫০টি।

    ক্ষুদ্র ও মাঝারি খামারিদের পাশাপাশি বড় শিল্প গ্রুপও গবাদিপশু লালন–পালনে বিনিয়োগ করছে। যেমন নাবিল গ্রুপ এবার কোরবানির ঈদের জন্য প্রাণী প্রস্তুত করেছে। নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেছেন, এবার কোবানির হাটে তাঁরা প্রায় ২৫০টি গবাদিপশু সরবরাহ করেছেন।

    বিদেশ থেকে পশু আসা বন্ধের পর থেকেই দেশে বাণিজ্যিক গবাদিপশুর খামার গড়ে উঠেছে। এতে বড় ভূমিকা রাখছে বাণিজ্যিকভাবে গবাদিপশু পালন করা খামারগুলো।

    সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অতীতে সীমান্তঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু প্রবেশ করায় দেশীয় খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি বন্ধে বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ১৮ মে বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষা এবং স্থানীয় উৎপাদনব্যবস্থাকে টেকসই করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপপরিচালক মো. শরিফুল হক বলেন, যাঁরা আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গবাদিপশু লালন–পালন করছেন তাঁরা লাভবান হচ্ছেন। তাঁরা কোরবানিতে বড় অবদান রাখছেন।

    ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তারা গবাদিপশু লালন–পালনে যুক্ত হচ্ছেন উল্লেখ করে শরিফুল হক বলেন, দেশে এখন আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন–পালন লাভজনক। ফলে অনেকের এখানে কর্মসংস্থান হচ্ছে। তা ছাড়া এখানে অনেক উপখাত তৈরি হচ্ছে, সেখানেও কর্মসংস্থান তৈরি হচ্ছে।

  • বাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

    ফুটবলপ্রেমীরা অনেকেই হয়তো ক্যালেন্ডারের পাতায় গোল দাগ দিয়ে রেখেছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একদিকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে তাঁরই উত্তরসূরি ভাবা হচ্ছে যাকে—সেই লামিনে ইয়ামাল। কিন্তু মাঠের সেই লড়াই আর হচ্ছে না। আপাতত বাতিলের খাতায় চলে গেল বহুল প্রতীক্ষিত ‘লা ফিনালিসিমা’।

    আজ উয়েফা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ২৭ মার্চ কাতারে যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল, তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ভেন্যু ও সময় পরিবর্তনের প্রয়োজন পড়েছিল। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে নতুন সূচি ও ভেন্যু নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি।

    লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই দেখা হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
    লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই দেখা হচ্ছে না ফুটবলপ্রেমীদের।এএফপি

    ফিনালিসিমা হলো কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াই। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে প্রথমবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল মেসির আর্জেন্টিনা। এবারও আরও একটা লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। কিন্তু বাদ সাধল মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতি। কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার জন্য একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছিল উয়েফা, যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

    উয়েফার বিবৃতিতে তাই একরাশ হতাশা ফুটে উঠেছে, ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে আর্জেন্টিনা ও স্পেনকে এই মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়াই করার সুযোগ করে দিতে না পারাটা অত্যন্ত দুঃখজনক।’

    শেষ চেষ্টায় উয়েফা ২৭ মার্চ বা ৩০ মার্চ ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু আর্জেন্টিনা জানিয়ে দেয়, পুরোনো তারিখে তারা খেলতে পারবে না। তারা শুধু ৩১ মার্চই খেলতে পারবে।

    উয়েফা চেয়েছিল, কাতার না হলে অন্তত ইউরোপের কোনো মাঠে ম্যাচটি হোক। তাদের প্রথম প্রস্তাব ছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। কিন্তু আর্জেন্টিনা সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপর উয়েফা দুই লেগের হোম-অ্যান্ড-অ্যাওয়ে ম্যাচের প্রস্তাব দেয়। প্রথম ম্যাচ মাদ্রিদে এবং দ্বিতীয়টি বুয়েনস এইরেসে। ২০২৮ সালের ইউরো বা কোপা আমেরিকার আগে কোনো এক সময়ে এই ফিরতি ম্যাচ আয়োজনের কথা ছিল। সেটিও ফিরিয়ে দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    শেষ চেষ্টায় উয়েফা ২৭ মার্চ বা ৩০ মার্চ ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু আর্জেন্টিনা জানিয়ে দেয়, পুরোনো তারিখে তারা খেলতে পারবে না। তারা শুধু ৩১ মার্চই খেলতে পারবে।
    এই টানাপোড়েনে শেষ পর্যন্ত ভেস্তেই গেল ম্যাচটি।

  • বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

    ছেলের বয়স কম, ব্যাটে তেজ বেশি, মাঠে নেমে বোলারদের তুলাধোনা করাই যেন তাঁর অভ্যাস। আর বাবার বয়স ষাট পেরোলেও ব্যাট হাতে যেন তারুণ্য। এই বাবা-ছেলে একসঙ্গে বাইশ গজে ওপেন করতে নামার পর যা ঘটালেন, তাকে শুধু ‘বিস্ময়’ বললে কম বলা হবে। পেশাদার ক্রিকেট হোক বা অপেশাদার, দুই প্রজন্মের এমন ঝোড়ো ব্যাটিং ক্রিকেট বিশ্ব আগে দেখেছে কি না সন্দেহ।

    অস্ট্রেলিয়ার অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে গত শনিবার ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। করোম্যান্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলেছেন বাবা ড্যারেন চিক এবং তাঁর ছেলে স্যাম চিক। ৪০ ওভারের ম্যাচটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

    ইনিংসের শুরুতে বাবা ড্যারেন কিছুটা আক্রমণাত্মক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে দেন ছেলে স্যাম। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। সেঞ্চুরি থেকে ১৫০ রানে যেতে তাঁর লাগে মাত্র ১৭ বল। এরপর ৮৭ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি, পরের ১০০ রান করেন মাত্র ২২ বলে।

    ইনিংস শেষে স্যাম অপরাজিত থাকেন ৪০২ রানে। মাত্র ১৩২ বলের এই ইনিংসে তিনি ছক্কাই মেরেছেন ৪২টি, চার ৩০টি। শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৩৮৪ রান। স্যামের স্ট্রাইক রেট ছিল ৩০০-এর ওপরে। ইনিংসের ৩২তম ওভারে ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন।

    ছেলের তাণ্ডবের দিনে বাবা ড্যারেন চিকও কম যাননি। ষাটোর্ধ্বদের ক্রিকেটে নিয়মিত খেলা ড্যারেন ১০৮ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৪০ ওভার শেষে করোমন্ডেল ভ্যালির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৯০ রান। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস লিখেছে, ৫৯০ রানের জুটি ৪০ ওভারের ম্যাচে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

     

    বাবা-ছেলের জুটির ব্যাটিং যে কতটা দুর্দান্ত ছিল, সেটি বোঝা যাবে রান তাড়ায় নামা মরফেটভিল পার্কের ইনিংসে তাকালে। ৫৯০ রান তাড়ায় পুরো ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করতে পারে দলটি। করোম্যান্ডেল জেতে ৪৪৪ রানের বিশাল ব্যবধানে। ব্যাটিংয়ে কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর বাবা-ছেলে মিলে বোলিংও ওপেন করেন। ড্যারেন ১১ রান দিয়ে ১ উইকেট নিলেও স্যাম উইকেটশূন্য থাকেন।

    অপেশাদার ক্রিকেটের এই স্কোরকার্ড প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। হ্যারি হ্যারিস নামের একজন লিখেছেন, ‘স্যামের বোধ হয় কোথাও যাওয়ার তাড়া ছিল।’

    ইয়াইন নামের একজন ড্যারেনের প্রসঙ্গ তুলে মজা করে লিখেছেন, ‘১০৮ বলে ১৭৫* করার পরও নিজের ছেলের কাছে তাঁকে একেবারে পাড়ার ক্রিকেটার মনে হচ্ছে।’ লেড জনসন প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষের বোলিং নিয়ে, ‘ছেলেটি প্রতি বলে প্রায় ৪ রান করে তুলেছে। এটি কোন স্তরের বোলিং?’

    ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলও এই আলোচনায় শামিল হয়েছেন। বাবা-ছেলের ইনিংস নিয়ে করা একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেন, ‘এ কী দেখছি!’

  • বার্সায় খেলবেন বলে শিখেছেন স্প্যানিশ ভাষাও

    প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা বলে দাবি মার্কিন সেনাবাহিনীর।

    সামাজিক যোগাযোগমাধ্য এক্সে এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে একটি নৌযানকে তাড়া করে তারা। মাদক পাচারে জড়িত ছিল সেটি।

    সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স পরিচালনা করা হয় এই অভিযান। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।

    উল্লেখ্য, কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যার প্রধান টার্গেট ভেনেজুয়েলার নৌযান।

     
  • বার্সেলোনাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে আতলেতিকো

    আতলেতিকো ১:২ বার্সেলোনা (দুই লেগ মিলিয়ে আতলেতিকো ৩:২ গোলে জয়ী)

    এবারও পারল না বার্সেলোনা।

    ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা।

    আজ মাদ্রিদে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতলেও প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হেরেছে হান্সি ফ্লিকের দল।

    ম্যাচের শুরুর দিকে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোল বার্সাকে আশা জোগালেও আদেমোলা লুকমানের গোল আতলেতিকোকে জয়ের পথে নিয়ে যায়।

    বার্সেলোনা কোচ মাদ্রিদের ম্যাচটিতে নামিয়েছিলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে কমবয়সী দল। লাল কার্ডের কারণে ছিলেন না পাউ কুবারসি, চোটের কারণে রাফিনিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেন ও মার্ক বার্নালরা। আর রবার্ট লেভানডফস্কি ও মার্কাস রাশফোর্ডদের রাখা হয় বেঞ্চে। এরপর যে দলটি দাঁড়ায়, তার গড় বয়স ২৪ বছর ৩৪৭ দিন; চ্যাম্পিয়নস লিগে নকআউটে বার্সার সবচেয়ে তরুণ দল।

    এই কমবয়সী দলটি প্রথম লেগের দুই গোলের বোঝা নামিয়ে ফেলে ২৫ মিনিটের মধ্যেই। চতুর্থ মিনিটে তোরেসের বাড়ানো বড় প্রথম স্পর্শেই আতলেতিকো গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে জালে পাঠান ইয়ামাল।

    ২৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে তোরেসের কাছ থেকে। দানি ওলমোর কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছান তিনি। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন হয়ে যায় ২:২।

    বার্সেলোনার প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল
    বার্সেলোনার প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল, রয়টার্স

    সমতা থেকে ম্যাচ নিজেদের দিকে নেওয়ার যে লড়াই, সেখানে এগিয়ে যায় স্বাগতিকেরা। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৩১ মিনিটে গোল করেন লুকমান। জানুয়ারিতে যোগ দেওয়া এই নাইজেরিয়ানকে বক্সে চমৎকারভাবে বল বাড়িয়ে গোলের সুযোগটি বানিয়ে দেন মার্কোস লরেন্তো।

    বার্সেলোনা দ্বিতীয়ার্ধের প্রথম থেকে যেভাবে চাপ তৈরি শুরু করে, তাতে মনে হচ্ছিল সমতা আসতে পারে যে কোনো মুহূর্তেই। এর মধ্যে ৫৫ মিনিটে তোরেসের ভলি জালেও জড়ায়। তবে বার্সেলোনার উল্লাস থামিয়ে ভিএআর জানায় অফসাইডে ছিলেন তোরেস।

    বার্সেলোনা অবশ্য বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। এর মধ্যে ৬৫ মিনিটে ইয়ামালের বানানো বলে কাছ থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ওলমো, তবে তিনি সেটি উড়িয়ে ওপর দিয়ে পাঠান। কিছুক্ষণ পর রাশফোর্ড, লেভানডফস্কিরা নামিয়ে আক্রমণে আরও গতি আনার চেষ্টা করেন ফ্লিক।

    ৭৪তম মিনিটে অবশ্য লে নরম্যান্ডের শট গোলকিপার হোয়ান গার্সিয়া পা দিয়ে না ঠেকালে আরও একটি গোল হজম করতে হতো সফরকারীদের। তবে কিছুক্ষণ পর আরেকটি ধাক্কা ঠিকই আসে।

    আলেক্সান্ডার সরলথকে পেছন থেকে টেনে ধরে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সিদ্ধান্ত বদলে যায় ভিএআরের হস্তক্ষেপের পর। ৭৮ মিনিটের এই লাল কার্ডের পর বার্সাকে পরের সময়টা কাটাতে হয়েছে দশজন নিয়ে।

    জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টের
    জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টের, রয়টার্স
     

    একজন কম নিয়ে খেলা ওই সময়েও গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বার্সা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানডফস্কির হেড আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো প্রতিহত করার পর অবশ্য আর কোনো ভালো সুযোগ তারা তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে ৭০ হাজারের বেশি দর্শকের মেত্রোপলিতানো।

    এর আগে ২০১৪ ও ২০১৬ সালে বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আতলেতিকো, দুবারই খেলেছিল ফাইনালে। এরপর অবশ্য ইউরোপীয় মঞ্চে আর ভালো করতে পারেনি দলটি। এবারের আগে সেমিফাইনালে খেলার সর্বশেষ অভিজ্ঞতা ২০১৭ সালের।

  • বায়ার্ন ম্যাচের আগে রিয়ালের দুশ্চিন্তার নাম এমবাপ্পে

    সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় শেষ ছয় ম্যাচের তিনটিতে হেরে এখন শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে দলটি। বিশেষ করে গতকাল রাতে মায়োর্কার কাছে হারের পর পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে। লিগে ৮ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনা এখন এগিয়ে আছে ৭ পয়েন্টে। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬ আর রিয়ালের ৬৯।

    লিগ বিবেচনায় এই ব্যবধান অনেক বড়। নাটকীয় কিছু না হলে রিয়ালের জন্য ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতা প্রায় অসম্ভব। শুধু লা লিগাতেই নয়, রিয়ালের দুশ্চিন্তা আছে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘিরেও। এই ম্যাচের আগে দলীয় পারফরম্যান্সের পাশাপাশি দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের অফ ফর্মও এখন রিয়ালের ভাবনা বাড়িয়েছে।

    লা লিগায় এমবাপ্পে সর্বশেষ গোল করেছেন ১৪ ফেব্রুয়ারি। এরপর রিয়াল লিগে ম্যাচ খেলেছে ৭টি, যার মধ্যে ৪টিতে এমবাপ্পে মাঠে নামেননি। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন তিন ম্যাচে, আর অন্য ম্যাচটিতে ছিলেন বেঞ্চে।

    আর যে তিন ম্যাচে খেলেছেন, সেগুলোতেও গোলের দেখা পাননি তিনি। আর এই ৭ ম্যাচের ৩টিতেই হার দেখেছে রিয়াল। এই হারগুলোই এখন লিগ শিরোপা পুনরুদ্ধারে রিয়ালের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

    মায়োর্কার বিপক্ষে রিয়ালের ম্যাচের একটি মুহূর্তে এমবাপ্পে
    মায়োর্কার বিপক্ষে রিয়ালের ম্যাচের একটি মুহূর্তে এমবাপ্পে, রয়টার্স

    লা লিগার হিসাব বাদ দিলে এমবাপ্পে এখন সব মিলিয়ে পাঁচ ম্যাচে গোল পাননি। ফুটবলের তথ্যভিত্তিক পোর্টার স্ট্যাটস ফুট বলছে, এটাই রিয়ালের জার্সিতে এমবাপ্পের দীর্ঘতম গোলখরা। এর আগে ২০২৫ সালের এপ্রিলে এমনটা ঘটেছিল।

    চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চার ম্যাচের মধ্যে দুটিতে চোটের কারণে খেলা হয়নি এমবাপ্পের। অন্য দুই ম্যাচে খেললেও পাননি গোলের দেখা। ফলে বায়ার্ন ম্যাচের আগে এমবাপ্পের গোলে ফেরার দিকেই এখন সবার চোখ। কারণ, তাঁর ছন্দহীনতার প্রভাব সামগ্রিকভাবে রিয়ালকে চাপে রেখেছে। এখন এমবাপ্পের গোলই পারে এই চাপ থেকে রিয়ালকে এবং তাঁকে বের করে আনতে।

  • বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

    প্যারিসে প্রথম লেগের সেই গোল-উৎসবের রেশ ছিল মিউনিখেও। তবে ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র করেও জয় ছিনিয়ে নেয় পিএসজি।

    বুধবার ( ৬ মে ) বায়ার্ন মিউনিখের সাথে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফিনালেতে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

    ম্যাচের তখন মাত্র ১৩৯ সেকেন্ড। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারি স্তব্ধ করে দিয়ে গোল করেন উসমান দেম্বেলে। বায়ার্ন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানির ভুল কৌশলের খেসারত দিতে হয় বাভারিয়ানদের। ফুলব্যাকদের পজিশন অদলবদল করার সুযোগে বা প্রান্ত দিয়ে গতিতে ঢুকে বল বাড়িয়ে দেন খভিচা কাভারাটস্খেলিয়া।

    পুরো ম্যাচে রেফারিকে নিয়েও ছিল তুমুল উত্তেজনা। বায়ার্নের খেলোয়াড়রা দুইবার রেফারিকে ঘিরে ধরেন। একবার নুনো মেন্দেসের ফাউলে লাল কার্ডের দাবিতে এবং অন্যবার পেনাল্টির জোরালো আবেদনে। জোয়াও নেভেসের হাতে বল লাগলেও সতীর্থের শরীর হয়ে আসায় আইনের মারপ্যাচে পেনাল্টি থেকে বেঁচে যায় পিএসজি।

    আগামী ৩০ মে বুদাপেস্টে হবে ইউরোপসেরার শিরোপার চূড়ান্ত লড়াই। যেখানে মুখোমুখি হবে দুই ভিন্ন লক্ষ্য নিয়ে আসা দুই জায়ান্ট। একদিকে ২০ বছরের ট্রফি খরা কাটানোর মিশনে নামবে আর্সেনাল, অন্যদিকে টাইটেল ধরে রাখার অদম্য ইচ্ছায় লড়বে পিএসজি।

     

     

     

  • বায়োমেট্রিক জটিলতার তিন ক্ষেত্রে ‘বিশেষ পদ্ধতিতে’ মিলবে সিম

    ঢাকা

  • বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠানোয় আর বাধা নেই

    জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। চার দিনের জন্য এসব সেবা সীমিত করা হয়। এতে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি।

    গত রাত বারোটার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

    গত রোববার রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই দিন থেকে ওইসব সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই সিদ্ধান্তের ফলে টাকা পাঠাতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন।

    কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা দৈনিক ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল।

    এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।

  • বিকাশ, রকেট ও নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, নির্দেশনা আসছে

    ঢাকা
  • বিকিনিতে চমকে দিলেন কৃতি, রহস্য কী

    বলিউডে নায়িকাদের শারীরিক রূপান্তর নতুন কিছু নয়। কিন্তু ‘ককটেল ২’-এর ‘অ্যালি’ চরিত্রের জন্য কৃতির প্রস্তুতি ছিল একটু আলাদা। পরিচালক চেয়েছিলেন এমন এক তরুণীকে, যিনি একই সঙ্গে ফিট, আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। ফলে ওজন কমানোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শরীরের গঠন, শক্তি ও পর্দায় উপস্থিতি। এবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে বিকিনিতে কৃতিকে দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকেই তাঁর পর্দায় উপস্থিতির প্রশংসা করছেন।

    কৃতির দীর্ঘদিনের ফিটনেস কোচ ও ভারতীয় ফুটবলার করণ সাওহনি জানিয়েছেন, এই ছবির জন্য অভিনেত্রীকে সপ্তাহে ছয় দিন প্রশিক্ষণ নিতে হয়েছে। লক্ষ্য ছিল শরীরকে এমনভাবে টোনড করা, যাতে অ্যাবস স্পষ্ট দেখা যায়, কিন্তু মুখের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে না যায়। কৃতির রুটিনে ছিল ভারী স্ট্রেংথ ট্রেনিং, ইনক্লাইন ওয়াক এবং জোন-২ কার্ডিও। সাধারণত দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত কার্ডিওর ওপর নির্ভর করেন। কিন্তু কৃতির ক্ষেত্রে কোচ সেই পথ বেছে নেননি।

    ‘ককটেল ২’–এ কৃতি শ্যানন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    ‘ককটেল ২’–এ কৃতি শ্যানন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    বরং পেশি ধরে রেখে ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি কমানোর পরিকল্পনা করা হয়। ইনক্লাইন ওয়াক ছিল সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ট্রেডমিলের উঁচু ঢালে হাঁটা শরীরকে বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে, আবার পেশিও রক্ষা করে।
    কোচের ভাষায়, কৃতি ছিলেন ‘ক্যালোরি ডেফিসিট’-এ, অর্থাৎ তিনি যত ক্যালোরি খরচ করতেন তার চেয়ে কম ক্যালোরি গ্রহণ করতেন। তবে ডায়েট ছিল উচ্চ প্রোটিননির্ভর। প্রোটিনসমৃদ্ধ খাবার শরীরের পেশি ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে ওজন কমলেও শরীর দুর্বল হয়ে পড়ে না। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও সারা দিন সক্রিয় থাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

    একসময় বলিউডে ‘সাইজ জিরো’ নিয়ে ব্যাপক আলোচনা হতো। কিন্তু কৃতির কোচ স্পষ্টভাবে বলেছেন, তাদের লক্ষ্য ছিল না অতিরিক্ত রোগা হওয়া। তাঁর কথায়, ‘খুব বেশি ওজন কমে গেলে মুখের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যেতে পারে। আবার শরীর যদি যথেষ্ট টোনড না হয়, তবে চরিত্রের প্রয়োজনও পূরণ হয় না। আমরা এই দুইয়ের মাঝখানে ভারসাম্য খুঁজেছি।’

    এ কারণেই কৃতির ডায়েট ও ব্যায়াম পরিকল্পনা প্রতি সপ্তাহে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। পরিচালকের সঙ্গে নিয়মিত আলোচনা করে শরীরের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে।

    ‘ককটেল ২’–এর দৃশ্য। আইএমডিবি
    ‘ককটেল ২’–এর দৃশ্য। আইএমডিবি

    কোচ করণ সাওহনির মতে, পুরো যাত্রার সবচেয়ে বড় শক্তি ছিল কৃতির শৃঙ্খলা। প্রতিদিন নিয়ম মেনে অনুশীলন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত বিশ্রাম—সবকিছুই তিনি ধারাবাহিকভাবে অনুসরণ করেছেন।

    ২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’। যে সিনেমায় সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির প্রেম-বন্ধুত্বের আখ্যান ধরা পড়েছিল। দীর্ঘ বিরতির পর আসছে সেই সিনেমার সিক্যুয়েল। ছবিতে কৃতি ছাড়াও আছেন রাশমিকা মান্দানা ও শহীদ কাপুর।

    হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ জুন।

    এনডিটিভি অবলম্বনে

  • বিচ্ছেদ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ, বারবার আলোচনায় সুস্মিতা

    বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি কটাক্ষও করেছেন অনেকে। এসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। বিচ্ছেদ থেকে স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ—কয়েক মাস ধরেই আলোচনায় সুস্মিতা।

    যেভাবে পরিচিতি
    সুস্মিতা রায়কে দর্শক ‘জগদ্ধাত্রী’ থেকে শুরু করে ‘কৃষ্ণকলি’, ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখেছেন। সুন্দরবন থেকে এসে টলিউডে তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। এত কাজের মধ্যে তাঁকে সব থেকে বেশি খ্যাতি দিয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকটি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং, ব্যবসা—সবটাই একা হাতে সামলাচ্ছেন।

    জন্মদিনে বিচ্ছেদের ঘোষণা!
    ২০২৫ সালের ২০ মার্চ ছিল সুস্মিতার জন্মদিন। এদিনেই জানা যায়, তাঁর বিচ্ছেদের খবর। সামাজিক মাধ্যমে স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন সুস্মিতা। এদিন সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী। তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক।’ এরপরই বিচ্ছেদের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’ সেই সঙ্গে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনো চর্চা বা আলোচনা না করার অনুরোধও করেন সব্যসাচী। আর এই পোস্ট যে উভয় পক্ষের সম্মতিক্রমেই, তা–ও জানিয়ে দেন।
    দম্পতির বিচ্ছেদের খবর মেনে নিয়েছেন সুস্মিতার দেবর, তথা অভিনেতা সায়ক চক্রবর্তীও। তিনি বলেন, ‘কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। তাঁরা বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।’ উল্লেখ্য, আড়াই বছর আগেও একবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। যদিও পরবর্তী সময়ে সব মিটমাট করে আবার একসঙ্গে থাকা শুরু করেছিলেন। কিন্তু সেই বিচ্ছেদে এসে থামল তাঁদের পথচলা।

    সুস্মিতা রায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
    সুস্মিতা রায়। অভিনেত্রীর ফেসবুক থেকে

    নতুন শুরু
    বিচ্ছেদের পর চলতি মাসেই নতুন করে জীবন শুরু করেছেন সুস্মিতা। গত ১৮ মার্চ  রাতে সমাজিক যোগাযোগমাধ্যমে সেই কথা শেয়ার করলেন অভিনেত্রী, তথা ইনফ্লুয়েন্সার নিজেই। বিয়ের ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছিলেন, ‘এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—মা ডাক। আজ ৩৬ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভণিতা করার সময় নেই৷ নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম…তোমরা সবাই আশীর্বাদ করো৷’

    আবার বিয়ে করেছেন সুস্মিতা। অভিনেত্রীর ফেসবুক থেকে
    আবার বিয়ে করেছেন সুস্মিতা। অভিনেত্রীর ফেসবুক থেকে

    নতুন অভিযোগ
    বিয়ের পর নতুন করে আবার চর্চায় সুস্মিতা ও সব্যসাচী। এর মধ্যেই গতকাল রাতে সাবেক স্বামীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিনেত্রীর। এরপর তিনি লাইভে আসেন। সেখানেই অতীত তুলে ধরেন। অভিযোগ করেন, এখনো চক্রবর্তী পরিবার; অর্থাৎ সব্যসাচী ও সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে ও সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই সাবেক স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন। সুস্মিতার দাবি, বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল সব্যসাচীর।

    সুস্মিতা ও সব্যসাচী। কোলাজ
    সুস্মিতা ও সব্যসাচী। কোলাজ

    সুস্মিতার দাবি, তাঁর সামনেই একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সব্যসাচী। এ ছাড়া বিভিন্ন জিনিস ও টাকাপয়সা তো নিয়েছেনই। সুস্মিতার যুক্তি, তিনি ভালোবেসে সবটা মেনে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বাধ্য হয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে। কারণ, চক্রবর্তী পরিবার চায়নি, সন্তান আসুক তাঁর কোলে।

    এরপরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন, ‘প্রথমত, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে। আমার সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি। ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হতো। আমার চরিত্র নিয়ে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার পক্ষে–বিপক্ষে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ আবার পুরোনো জীবন নিয়ে ক্ষোভ না ঝেড়ে কাজ আর নতুন সংসারে মন দেওয়ারও অনুরোধ করেছেন সুস্মিতা ও সব্যসাচীকে।

  • বিজু বৈসু সাংগ্রাই বিহু বিষু চাংলান চাংক্রান পাতা এর উদ্বোধনী অনুষ্ঠান

    পাহাড়ে বৃহত্তর সামাজি উৎসব বিজু বৈসু সাংগ্রাই বিহু বিষু চাংলান চাংক্রান পাতা চার দিন ব্যাপী উৎসবের উদ্বোধন হয় ৯ এ্রপ্রিল রাঙ্গামাটি পৌর প্রাঙ্গনে। এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

    অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ভাইস চেয়ারম্যান উষাতন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা। আরো উপস্থিত রয়েছেন সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা।

     এ উৎসবে যোগ দিয়েছেন নানান বয়সী ও বাহারী রঙের পোশাক পরিহিত নারী পুরষ। তাদের হাতে নানান দাবি সংবলিত প্লে কার্ড ও ব্যানার। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতি উপকরণ ডিসপ্লে করা হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিবাসি ফোরাম পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার ।

    সাবেক সাংসদ বিএনপি সরকারের প্রতি পার্বত্য ‍চুক্তি বাস্তবায়নের আহবান জানান এবং এ ব্যাপারে জনগণকে আরো বেশি সচেতন হতে বলেন । তিনি আরো অধিকতর অধিকার আদায়ের সংগ্রামে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব