• Colors: Purple Color

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

খসড়া সূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া, এই সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে অনুমোদনের পর গত অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলে মন্তব্য করায় অবরুদ্ধ করা হয় সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিনকে। প্রায় দুই ঘণ্টা পর আজ মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানা।

আব্দুল্লাহ্ আল আমিন নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার একাংশ) আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। তিনি এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টি–দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান বিকেএমইএ সভাপতি থাকাকালে ওই কমিটির নির্বাহী সভাপতি ছিলেন মোহাম্মদ হাতেম। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর নিটওয়্যার প্রস্তুতকারকদের এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ হাতেম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে ওই ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন ও মোহাম্মদ হাতেম আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন এসে উপস্থিত হন এবং তিনি মঞ্চে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে দেখে ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে অভিহিত করে সেখানে বসতে অস্বীকৃতি জানান। তাঁর এই বক্তব্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ তাঁর অনুসারী ব্যবসায়ীদের নিয়ে ইফতার অনুষ্ঠান বর্জন করেন। সেখানে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আমিনকে অবরুদ্ধ করেন মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে আব্দুল্লাহ্ আল আমিনকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে সংসদ সদস্যের বক্তব্য ঘিরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ইফতার অনুষ্ঠান থেকে ওয়াক আউট করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে এমপি মহোদয়কে নিরাপত্তা দিয়ে তাঁর কার্যালয়ে নিয়ে যান।

প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি এমপির

ওই ঘটনার পর মঙ্গলবার রাতে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন জেলা এনসিপি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, ‘বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাহেব ফ্যাসিস্টদের দোসর। তাই তাঁর সঙ্গে মঞ্চে বসতে অস্বীকৃতি জানিয়ে দর্শকসারিতে বসি। এর জেরে মোহাম্মদ হাতেম ও তাঁর অনুসারীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ইফতারের পর মোহাম্মদ হাতেমের অনুসারীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতা–কর্মীদের ওপর হামলার হুমকি দেন এবং পাঁচজন নেতা–কর্মীকে আহত করেন।’

আব্দুল্লাহ্ আল আমিন আরও বলেন, ‘ফ্যাসিস্টকে কোনোভাবে পুনর্বাসন দেখতে চাই না। জনগণ গুন্ডামি চায় না। যারা মব করেছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে, অবশ্যই প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিস্টদের যেভাবে ছাত্র-জনতা বিতাড়িত করেছে, প্রয়োজনে ছাত্র-জনতা আবার ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে নামবে।’

‘শিল্পমালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল’

এ বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ‘ওই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারও ছিলেন। আমাদের এমপি আব্দুল্লাহ্ আল আমিন মহোদয় তাঁর বক্তব্যের একপর্যায়ে আমাকে ফ্যাসিবাদের দোসর বলে সম্বোধন করলে উপস্থিত শিল্পমালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর আমি মালিকদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করি। আমরা বের হয়ে চলে যাওয়ার পর, উনারা (শিল্পমালিকেরা) আয়োজকদের কাছে জানতে চান, কেন আমাদের দাওয়াত দিয়ে ডেকে এনে আমাদের সভাপতিকে অপমান করা হলো। এর পরিপ্রেক্ষিতে এখানে আরও মালিকেরা জড়ো হন।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘আমি এসপি সাহেবকে জানাই, আমাদের সংসদ সদস্যকে নিরাপদে যাতে সরিয়ে নেওয়া হয়। আমাদের ব্যবসায়ী নেতাদের সেখানে পাঠিয়েছি এবং পুলিশকে অনুরোধ করেছি, উনাকে কোনোভাবেই যেন অসম্মানিত না করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে উনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাঁদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কি না, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’

বিষয়টি নিয়ে রাতে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’

গত ১০ ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। তাতে দেখা যায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ২০২৫ সালের ৩০ জুনের তথ্য অনুযায়ী মোট সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা এবং তাঁর দায় ২৮ হাজার ৬৬৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তাঁর টিআইএন ছিল না বলে উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি অফিসে ঢুকে দেখেন কোনো কর্মকর্তা অফিসে আসেননি।

পরে প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।

 

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমেরিকা ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে ফ্লাইটগুলো পরিচালিত হবে।

প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় ঠিক করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে অপর বিশেষ ফ্লাইটটি উড্ডয়ন করার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

প্রবাসীদের সাথে আটকেপড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করে দিয়েছেন। রুলস অব বিজনেসের ক্ষমতাবলে তাদের দফতর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

এর আগে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দফতর ভাগ করে দিতে গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সে অনুযায়ী তাদের দায়িত্ব বন্টন করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন প্রধানমন্ত্রী।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব