• Colors: Purple Color

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের একটি বড় ঢেউ এখনও বাকি আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান অভিযান বৃহত্তর হামলার কেবল শুরু মাত্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি, খুব শিগগিরই মূল আক্রমণ হবে।

তিনি আরও বলেন, আমি চাই না এটি খুব বেশি দিন চলুক। সবসময় ভেবেছিলাম, এটি চার সপ্তাহ চলবে। তবে সময়সূচির চেয়ে একটু এগিয়ে আছি। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় বিস্মিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রাথমিক যৌথ হামলায় ইরানের ৪৯ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের সেই মেয়েটি মারা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শিশুটির চাচা আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁদের ভাতিজিকে তাঁরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর ভাতিজিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। মেয়েটি এত যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে হেঁটে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসে বাঁচার আকুতি জানায়।

শিশুর চাচা বলেন, ভাতিজির মৃত্যুর খবরে তাঁর ভাই-ভাবি (শিশুটির বাবা-মা) বারবার মূর্ছা যাচ্ছেন। শিশুটির লাশ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আছে। আইনি প্রক্রিয়ার পর লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফনকাজ হবে।

এর আগে গত রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। গতকাল সোমবার শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে রোববার অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ করে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

সংঘর্ষের জেরে রাতভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, মধ্যরাতে লতিফ ছাত্রাবাসে ছাত্রদের মধ্যে মারামারির খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

গতকাল রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংঘর্ষের ঘটনা নিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, শিবিরের সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। কক্ষের ভেতরে ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। অনেকেই আহত হয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তিনি। ছাত্রদলের রক্ত ঝরালে রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের রক্ত ঝরেছে। বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝরল। অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় দেওয়া হবে না।

একদিকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে ক্যাম্পাসগুলোতে চলছে ছাত্রলীগীয় কায়দায় হামলা ও দখলদারত্ব। আর প্রশাসন বরাবরের মতোই সেই পুরোনো চাটুকার ভূমিকায় লিপ্ত। সরকারকে অবিলম্বে নিজেদের দলীয় ক্যাডার বাহিনীকে সামলাতে বলেন তিনি। নইলে ক্যাম্পাসে সবার সহাবস্থান বিঘ্নিত করে আবার দখলদারত্ব ও সহিংসতা কায়েমের জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।

ঘটনার বিষয়ে ডিসি ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ছাত্রদের সঙ্গে ছাত্রাবাস প্রশাসন বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবে। কেউ আইনগত ব্যবস্থা নিতে চাইলে তা–ও নেওয়া যাবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।

এ ছাড়া দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার পরপর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। এ সময় তাঁর হাতে একটি কাগজ ছিল।

দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (বাঁয়ে) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ
দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (বাঁয়ে) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ, ছবি: দুদকের ওয়েবসাইট
 

একই সময়ে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যান। অল্প কিছুক্ষণ পর বেলা পৌনে তিনটার দিকে তাঁরা বেরিয়ে আসেন।

গাড়িতে ওঠার সময় আবদুল মোমেনের কাছে তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

পরে আলি আকবার আজিজীর কাছে জানতে চাইলে তিনি তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

আলি আকবার আজিজী তাঁকে বহনকারী গাড়ি থেকে দুদকের পতাকা নামানো দেখিয়ে বলেন, ‘এই যে আমি ফ্ল্যাগ ডাউন করে দিয়েছি।

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। তাঁরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

নতুন নিয়োগপ্রাপ্ত সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সবাইকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।

কিছুদিন ধরেই জনপ্রশাসনে সচিব পর্যায়ে পরিবর্তন করছে নতুন সরকার। কারও কারও চুক্তি বাতিল করা হয়েছে। আবার কয়েকজন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর গত দুইদিনে ইরান পরিচালিত পাল্টা হামলা 'অপারেশন ট্রু প্রমিজ-৪'-এ অন্তত ৬৫০ মার্কিন সেনা হতাহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন আমেরিকান সেনা নিহত বা আহত হয়েছে। ইরানি গোয়েন্দা সংস্থা ও যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া খবরের ওপর ভিত্তি করে সংখ্যা নিশ্চিত করেছে বলে দাবি আইআরজিসির।

যদিও ইরানের এসব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এতো ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি উপসাগরীয় দেশগুলোও।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব