• Colors: Purple Color

একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে একুশে পদক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকেতারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হবে।

একুশে পদক প্রদানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলেই যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে।

সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

 

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকে আসলে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিএমএবি’র এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে।

জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন তিনি।

দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী। তাঁরা হলেন, অভিনয় ক্যাটাগরিতে ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর সম্মাননা পান আইয়ুব বাচ্চু। নৃত্যে অর্থি আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও সাংবাদিকতায় শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। একইসঙ্গে, সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।

প্রসঙ্গত, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।

এরপর দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি।

 

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব বিবেচনায় আদালত তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি দেন।

 

আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে এখন কলকাতায় তাসনিয়া ফারিণ। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ফারিণ। এই সাক্ষাৎকারে ঢাকা, কলকাতার সিনেমাসহ উঠে এসেছে নানা প্রসঙ্গ।

কলকাতায় শুটিং নিয়ে ফারিণ বলেন, ‘আমি সবশেষ কলকাতায় শুটিং করেছিলেন “আরও এক পৃথিবী” সিনেমার।  তাও কলকাতায় খুব একটা শুটিং হয়নি, বেশির ভাগ শুটিং লন্ডনে হয়েছিল। পুরোপুরি কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

একটু ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া...আমার তো সব সময় কলকাতার ক্যাফের কালচারটা খুব ভালো লাগে। বিশেষ করে হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

দেবের সঙ্গে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিণের। কথা ছিল আরও একটি সিনেমার, কিন্তু ভিসা জটিলতায় আর করা হয়নি। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে আলাপ হচ্ছে। ওটা হলেও তো খুব ভালো হয়। এখনো যেহেতু নিশ্চিত হয় কিছু তাই বলতে চাচ্ছি না।’

[caption id="attachment_268195" align="alignnone" width="1035"] তাসনিয়া ফারিণ,ছবি: ইনস্টাগ্রাম থেকে[/caption]

দুই বাংলার কাজের ধরন নিয়ে ফারিণ বলেন, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার তারপর খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল। আমাদের পরিবারকেন্দ্রিক জীবন, মূল্যবোধ একই রকম; যে জন্য গল্পগুলো খুব কাছের মনে হয়। এখানকার কারও কোনো স্ক্রিপ্ট পেলে আমার মনে হয় না, অন্য একটা দেশের গল্প পড়ছি।’

২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। রেজওয়ান থাকেন যুক্তরাজ্যে, সেই সূত্রে প্রায়াই ঢাকা–লন্ডন করতে হয় অভিনেত্রীকে। লং ডিসট্যান্ট রিলেশনশিপের চ্যালেঞ্জ নিয়ে ফারিণ বলেন, ‘একটু আসা–যাওয়ার মধ্যে থাকতে হয়। ডিফিকাল্ট বাট এখন আমার পেশা ওর পেশা—সবকিছু মিলে আমাদের এটা ছাড়ার উপায় নেই। আমরা যে অনেকক্ষণ ঘণ্টার পর ঘণ্টা কথা বলি সেটা না; আমার সঙ্গে টাইমিংও অনেক আলাদা।’

[caption id="attachment_268194" align="alignnone" width="1040"] তাসনিয়া ফারিণ,ছবি: ইনস্টাগ্রাম থেকে[/caption]

সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘গোপন কথা’ ফাঁস করেন ফারিণ। তিনি বলেন, ‘একটা গোপন কথা বলি এটা কোথাও বলিনি—আমার লোকেশন সব সময় ওর সঙ্গে শেয়ার করা থাকে যেন ও যাতে ওটা দেখে ও বোঝে যে আমি ঠিকঠাক আছি।’

 
 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব