• Colors: Purple Color

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। এ ঘটনার আগে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেছেন, যেখানে আত্মহত্যার ইঙ্গিতের পাশাপাশি প্রেমিকের উদ্দেশে বার্তাও ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকায় একটি ভাড়া বাসায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বাবার নাম ইদ্রিস আলী।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যুবকের সঙ্গে সম্পর্কজনিত মনোমালিন্যের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণী। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে লাইভে ছিলেন এবং নিজের আইডি থেকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একাধিক পোস্টও দেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে রোজিনা তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক, জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।

মৃত্যুর দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, বিদায় এই সুন্দর পৃথিবী। এছাড়া মৃত্যুর আগে প্রেমিককে উদ্দেশ করে আই লাভ ইউ ও আই মিস ইউ লিখেও পোস্ট দেন রোজিনা।

এরপর তিনি ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে জাতীয় নিরাপত্তার দুর্বলতা বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি, পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ এর একটি অপপ্রয়াস।’

পিলখানা ট্র্যাজেডির পরকালীন পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে।’

শহীদ সেনা পরিবারগুলোর দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সেনাবাহিনী ও আপনাদের সঙ্গে আলোচনা করে ২৫ ও ২৬ ফেব্রুয়ারির স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার কাজ করবে।’

তারেক রহমান তার বক্তব্যে সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীকালে সীমান্ত বাহিনীকে আধুনিক ও ব্যাটালিয়ন আকারে পুনর্গঠন করার যে দূরদর্শী কাজ শহীদ জিয়া শুরু করেছিলেন, সেই ধারাকে আরও বেগবান করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে।’ একই সঙ্গে তিনি পিলখানায় নিহত ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জন্য একটি দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।’

এসময় প্রধানমন্ত্রী সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। পরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা দুইটায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন তিনি।

আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হচ্ছে। এর আগে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে পারেনি বাংলা একাডেমি।

[caption id="attachment_267619" align="alignnone" width="1050"] প্রধানমন্ত্রী তারেক রহমান[/caption]

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় মেলায় অংশগ্রহণ করা নিয়ে দ্বিধায় ছিলেন প্রকাশকেরা। শেষ মুহূর্তে স্টলভাড়া শতভাগ মওকুফসহ তিনটি দাবি মানায় মেলায় অংশগ্রহণ করছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এবারের বইমেলায় অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা তাদের স্টল করেছে। মোট ইউনিট থাকবে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ-সুরক্ষা সচেতন ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’য় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে।

অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘বইমেলা শেষ পর্যন্ত শুরু হচ্ছে, আমরা সবাই মিলে করতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। আমরা আশা করব, অনেক সীমাবদ্ধতার মধ্যেও পাঠক এসে আমাদের বইমেলা সফল করে দেবেন।’ আর্থিক ক্ষতির শঙ্কার মধ্যেও বইমেলা নিয়ে তিনি বলেন, ‘বইমেলাটা না করার চাইতে অব্যাহত রাখা আমাদের জন্য এটাও একটা সফলতা হিসেবে দেখছি।’

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’

অমর একুশে বইমেলায় শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট থাকবে। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। প্রতিদিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থাও থাকবে।

বইমেলা শেষ পর্যন্ত শুরু হচ্ছে, আমরা সবাই মিলে করতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। আমরা আশা করব, অনেক সীমাবদ্ধতার মধ্যেও পাঠক এসে আমাদের বইমেলা সফল করে দেবেন।অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন

নিশ্ছিদ্র নিরাপত্তা

বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকাজুড়ে পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার একটি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার ১০টার দিকে এন আলম ফিলিং স্টেশন নামে সদ্য নির্মিত পাম্পটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের আগুনে পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বেশ কিছু ঘরবাড়ি এবং একটি গ্যারেজে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার হাজার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। সে হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত এবং রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

হত্যাকারীর নাম জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

 

চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ গতকাল রাত ১০টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত দুইটা পর্যন্ত অভিযান চলে।

চার ঘণ্টা ধরে চলা এ অভিযানে ১০০ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়।

উপকমিশনার ছাড়াও মোহাম্মদপুর অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষ নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারে তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব