• Colors: Purple Color

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যাডভোকেট আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ দেয়া হবে— এমন গুঞ্জনও উঠেছে। ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিষয়টি।

ইতোমধ্যে তাজুল ইসলামকে আইন মন্ত্রনালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, এই পদে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের কথা ভাবছে বিএনপি সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন হতে পারে।

মূলত, জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য  গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রনালয়। 

এদিকে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিয়োগ পাবেন এমন আলোচনাও তৈরি হয়েছে। তবে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)- এর অনুবৃত্তিক্রমে উল্লেখিত ব্যক্তিদের করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ দেওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই নিয়োগের বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি এই ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহসভাপতি ছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার এ নিয়োগ বাতিল করল। সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিল।

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ ৯ জনেরই অবস্থা শঙ্কাজনক। তাই তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হালিশহর থেকে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ভোরে ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা খুবই শঙ্কাজনক। তাই তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে আজ ভোর ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ-সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়, যা ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিস্ফোরণে দগ্ধ ৯ জন হলেন শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী, দগ্ধ ব্যক্তিদের মধ্যে শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে। মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। মো. সুমন ও মো. শাওনের পুড়েছে ৪৫ শতাংশ। তিন শিশু—মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল; যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি-জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তাঁর ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে।

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং–উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং–উনের ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। ওই সময় কিম জং–উনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।

চলতি বছর ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম দলের গত পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেছেন এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করেছেন।

উদ্বোধনী অধিবেশনে কিম বলেন, ‘আমাদের নিজস্ব ধাঁচে সমাজতান্ত্রিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গত পাঁচটি বছর ছিল গর্বের সময়।’ তবে তিনি স্বীকার করেছেন, এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকটের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে ছিল।

কংগ্রেসে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইসহ উচ্চপর্যায়ের অন্যান্য কর্মকর্তাও বক্তব্য দিয়েছেন।

কংগ্রেসের আগে কিম একটি অনুষ্ঠানে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কয়েক ডজন রকেট লঞ্চার উন্মোচন করেন। এগুলোকে তিনি ‘দারুণ’ ও ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এর নতুন মহাপরিচালক হলেন কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তাকে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়।

ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন।

র‌্যাংক ব্যাজ পড়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব