• Colors: Purple Color

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় দুই টাকা বাড়ানো হয়েছে।

ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি–সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের কোরবানির পশুর চামড়ার দামের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এদিকে এবার খাসির চামড়ার প্রতি বর্গফুট লবণযুক্ত ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এবারও চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনা মূল্যে দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ–মাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে।’

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবে। তাঁরা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করবেন।’

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউশন জানায়, আজ বৃহস্পতিবার (১৪ মে) তাদের শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।

এর আগে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া, সেসময় মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। 

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

এ মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহররিয়ার কবিরসহ ৬ জন। 

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

 

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে দেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান ও পেশাদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

 

দিনাজপুর থেকে

না থেকেও প্রতিমুহূর্তে তিনি আছেন বাংলাদেশের ক্রিকেটে। কবে তিনি দেশে ফিরবেন, আবার কি খেলবেন বাংলাদেশের হয়ে? বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর খেলা মানেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সেই টুর্নামেন্টের খোঁজখবর রাখতে শুরু করা। তবু দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে আছেন সাকিব আল হাসান। কেমন কাটছে তাঁর এই সময়টা, সত্যিই কি ভাবেন আবার দেশের হয়ে খেলবেন, তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলোরই-বা কী অবস্থা? যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সব বিষয়েই খোলামেলা কথা বলেছেন সাকিব—

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব