Sidebar

×

Top menu

  • বাড়ি
  • সম্পর্কে
  • ব্লগ
  • যোগাযোগ
  • ভিডিও
  • গ্যালারি

প্রধান মেনু

  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • বানিজ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন
  • চাকরির খবর
  • বাড়ি
  • সম্পর্কে
  • ব্লগ
  • যোগাযোগ
  • ভিডিও
  • গ্যালারি
  • empty
  • empty
  • empty
  • empty
FI TV FI TV
ব্যানার

ব্রেকিং নিউজ

  • বাংলা একাডেমিতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা...
  • কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত, অনেক...
  • আন্তর্জাতিক

    আন্তর্জাতিক বিভাগ

    • আফ্রিকা

    • আমেরিকা

    • এশিয়া

    • ইউরোপ

    • মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি

    সর্বশেষ আন্তর্জাতিক খবর

    13 April 2026 অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের
    13 April 2026 ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁর অপসারণ দরকার: সিআইএর সাবেক পরিচালক
    13 April 2026 তেহরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার
    13 April 2026 সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: পেজেশকিয়ান
  • জাতীয়

    জাতীয় বিভাগ

    • নির্বাচন

    • বিতর্ক

    • মতামত

    • বিতর্ক

    • অর্থনীতি

    সর্বশেষ জাতীয় খবর

    13 April 2026 বাংলা একাডেমিতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা
    13 April 2026 কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত, অনেকেই গা–ঢাকা দিয়েছেন
    13 April 2026 ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত
    13 April 2026 ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বানিজ্য

    বানিজ্য

    • বাজার

    • ব্যক্তিগত অর্থ

    • প্রযুক্তি

    সাম্প্রতিক বানিজ্য খবর

    13 April 2026 ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত
    12 April 2026 জ্বালানি নিয়ে দেশে এলো আরও দুই জাহাজ, আসছে আরও ৪
    11 April 2026 ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ৪০০০০ কিলোমিটার গতি: শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
    08 April 2026 যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • খেলাধুলা

    ক্রীড়া বিভাগ

    • ক্রিকেট

    • এনবিএ

    • ফুটবল

    • বক্সিং

    • টেনিস

    সর্বশেষ খেলাধুলার খবর

    12 April 2026 বোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন এক অস্ট্রেলিয়ান
    08 April 2026 মিনহাজুল ও আতহারের জন্য এবার বিসিবি চালানোর চ্যালেঞ্জ
    08 April 2026 শেষ মুহূর্তের গোলে স্পোর্তিংকে হারাল আর্সেনাল
    08 April 2026 বিসিবির অ্যাডহক কমিটিতে ব্যারিস্টার রাশনা ইমাম
  • প্রযুক্তি

    প্রযুক্তি বিভাগ

    • কম্পিউটার

    • প্রযুক্তিগত টিপ

    • মোবাইল

    • ব্যক্তিগত প্রযুক্তি

    সর্বশেষ প্রযুক্তি খবর

    08 April 2026 মা হচ্ছেন কারিশমা
    নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সৌর প্যানেল
    26 February 2026 চলতি বছর নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস
    26 February 2026 বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোন আনল স্যামসাং, দাম কত
    ইনফিনিক্স স্মার্ট ২০ইনফিনিক্স
    23 February 2026 নয়েজ রিডাকশন প্রযুক্তির এই স্মার্টফোনে ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা যায়
  • বিনোদন

    বিরোদন বিভাগ

    • মুভি

    • সঙ্গীত

    • টিভি শো

    সর্বশেষ বিনোদন খবর

    empty বিজুমেলায় রাঙাচাঙা দোল মিলেবো/ জোনাকি চাকমা
    13 April 2026 বিজুমেলায় রাঙাচাঙা দোল মিলেবো/ জোনাকি চাকমা
    empty পাহাড় রাঙানো সাংস্কৃতি উৎসবে শিশুদের বর্ণিল নৃত্য পরিবেশনা
    13 April 2026 পাহাড় রাঙানো সাংস্কৃতি উৎসবে শিশুদের বর্ণিল নৃত্য পরিবেশনা
    13 April 2026 বিজু বৈসু সাংগ্রাই বিহু বিষু চাংলান চাংক্রান পাতা এর উদ্বোধনী অনুষ্ঠান
    12 April 2026 চলে গেলেন আশা ভোসলে
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন

    সব বিভাগ

    • জাতীয়

      • নির্বাচন
        • ব্রাহ্মণবাড়িয়া–২ ১২ কেন্দ্রে রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে
      • বিতর্ক
      • মতামত
      • বিতর্ক
      • অর্থনীতি
    • বানিজ্য

      • বাজার
      • ব্যক্তিগত অর্থ
      • প্রযুক্তি
    • আন্তর্জাতিক

      • আফ্রিকা
      • আমেরিকা
      • এশিয়া
      • ইউরোপ
      • মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি
    • প্রযুক্তি

      • কম্পিউটার
      • প্রযুক্তিগত টিপ
      • মোবাইল
      • ব্যক্তিগত প্রযুক্তি
    • খেলাধুলা

      • ক্রিকেট
      • এনবিএ
      • ফুটবল
      • বক্সিং
      • টেনিস
    • বিনোদন

      • মুভি
      • সঙ্গীত
      • টিভি শো
    • খাদ্য

      • রান্না
      • রেস্টরেন্ট
      • স্ট্রেস খবর
    • ফ্যাশন এবং শৈলী

      • পুরুষদের শৈলী
      • মহিলাদের শৈলী
      • বিবাহ
  • চাকরির খবর

এপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধানের পদত্যাগ

Details
খবর
26 February 2026

দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্বতন্ত্র তদন্ত শুরুর কয়েক সপ্তাহের মাথায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বোর্জ ব্রেন্দে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি।

২০১৭ সালে ডব্লিউইএফের প্রেসিডেন্ট হওয়া নরওয়ের এই রাজনীতিক এক বিবৃতিতে তাঁর সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টিনের সঙ্গে ব্রেন্দের তিনটি ব্যবসায়িক নৈশভোজ হয়েছিল। এ ছাড়া তিনি এই অর্থ বিনিয়োগকারীর সঙ্গে ই–মেইল ও খুদে বার্তায় নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিবৃতিতে ব্রেন্দে বলেন, ‘গভীরভাবে বিবেচনা করে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে কাটানো সাড়ে আট বছর আমার জন্য খুব ফলপ্রসূ ছিল।’ কিন্তু তাঁর বিবৃতিতে এপস্টিনের বিষয়ে কোনো কিছু সরাসরি উল্লেখ করা হয়নি।

নরওয়ের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার সহকর্মী ও অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। আমার মনে হয়, কোনো বিচ্যুতি ছাড়া ফোরামের গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।’

ব্রেন্দে এর আগে দাবি করেছিলেন, ২০১৮ সালে প্রথমবার সাক্ষাতের সময় এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এপস্টিন সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর না নেওয়ার জন্য অনুতপ্ত বলেও জানিয়েছিলেন তিনি।

এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার অপরাধে ২০০৮ সালে এপস্টিন দণ্ডিত হন। তাঁর সঙ্গে সম্পর্কের জেরে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যবসায়ী, ঝানু রাজনীতিবিদ, এমনকি ব্রিটিশ রাজপরিবারও ব্যাপক বিতর্কের মুখে পড়েছে।

স্বাধীন তদন্ত শেষ

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ডব্লিউইএফ প্রতিবছর বিশ্ব অর্থনীতি নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করে, যা দাভোস সম্মেলন নামে পরিচিত। সংস্থাটির দুই কো–চেয়ার আন্দ্রে হফম্যান ও ল্যারি ফিঙ্ক আলাদা বিবৃতিতে জানিয়েছেন, বোর্জ ব্রেন্দের সঙ্গে এপস্টিনের সম্পর্কের বিষয়ে সংস্থার বাইরের আইনজীবীদের দিয়ে পরিচালিত স্বতন্ত্র তদন্ত শেষ হয়েছে।

তদন্তের ফলাফলে বলা হয়েছে, আগে যা প্রকাশ পেয়েছে, তার বাইরে উদ্বেগের মতো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। কো–চেয়াররা আরও জানান, অ্যালোইস জুইঙ্গি বর্তমানে সংস্থাটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টি নতুন স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি তদারকি করবে।

এপস্টিন ২০১৯ সালে ম্যানহাটানের একটি কারাগারে আত্মহত্যা করেন। তখন যৌন কাজের জন্য মানব পাচার মামলায় তাঁর বিচার চলছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাঁর সঙ্গে সম্পর্কিত ৩০ লাখের বেশি পাতার নথিপত্র প্রকাশ করেছে।

প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টিনের সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও টেসলার সিইও ইলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী অনেক ব্যবসায়িক ও রাজনৈতিক নেতার যোগাযোগ ছিল। এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে।

এপস্টিন–সংশ্লিষ্ট নথি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

রয়টার্স, জুরিখ


Previous article: অন্য ছেলের সঙ্গে সম্পর্কের সন্দেহে প্রেমিকা হত্যা, গ্রেপ্তার সাবেক প্রেমিক Prev Next article: যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Next
powered by social2s
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • বানিজ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • সমস্ত বিভাগ ব্রাউজ করুন
  • চাকরির খবর
  • About Us
  • Editorial Policy
  • Corrections & Clarifications
  • Press Room
  • Advertise
  • Login
  • Registration
  • Smart Search
  • Offline Page
  • 404 Page
  • Featured Articles
  • Single Article
  • Tagged Items
  • Typography
  • Twitter
  • Facebook
  • Facebook (2)
  • Tumblr
  • Pinterest
Sign up to our daily email
Copyright © 2026 Fi TV Bangladesh. All Rights Reserved. Designed by Dalton Chakma. Joomla! is Free Software released under the GNU General Public License.