• Colors: Purple Color

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এই পদোন্নতির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা ) বেতন–ভাতা পাবেন।

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৪ জন সিনিয়র সহকারী সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা

 

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ বুধবার এই তথ্য জানিয়ে বলেছেন, এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

রুহুল কুদ্দুস বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

রুহুল কুদ্দুস ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা শুরু করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০২৩ সালে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হন।

রুহুল কুদ্দুস বাংলাদেশ সরকারের কূটনৈতিক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ২০০৩-২০০৬ মেয়াদে কর্মরত ছিলেন।

ছাত্রজীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন রুহুল কুদ্দুস। তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স), ১৯৯৪ সনে এলএলএম করেন। ২০০৫ সালে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ২০০৬ সালে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল সনদ অর্জন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত বছরের ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়েন আসাদুজ্জামান। তাঁর পদত্যাগের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। বিএনপির সরকারে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০) ও মো.মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুল মিয়া (৩৮) ও মহিনর হোসেন, মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), সরিষাবাড়ী উপজেলার মো.জুগলু মিয়া (৪৪) ও মো.জরুরুল ইসলাম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে একটি পিকআপ, একটি ভ্যান ও একটি অটোরিকশায় করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালান। পরে গাড়িতে থাকা প্রায় ৩ হাজার লিটার পেট্রলসহ সাতজনকে স্থানীয় লোকজন আটক করেন। আজ সকালে পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসে।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল যাচ্ছে।

দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে 'হাসনা হেনা' নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

বাস পড়ে যাওয়ার পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম।  আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে
বাস পড়ে যাওয়ার পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে
 

মনির হোসেন আরও জানান, ‘চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী-শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিল। ইতিমধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে। আমরা বাসটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। এখনো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।’

বাস পড়ে যাওয়ার পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম।  আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে
বাস পড়ে যাওয়ার পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে তাঁরা এখন ফেরি ঘাটে উদ্ধার কার্যক্রমের অপেক্ষা করছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘এ মুহূর্তে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতিতে নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিছু বলতে পারব।’

ঘাট সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ডুবুরি দলও কার্যক্রম চালাচ্ছে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। উৎসব ঘিরে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা। আজ বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানোৎসব শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাপমুক্তির বাসনায় নারী-শিশুসহ লাখো পুণ্যার্থী স্নানোৎসবে মেতে ওঠেন। ব্রহ্মপুত্র নদের ২৪টি ঘাটে স্নান শুরু হয়। এবারের স্নানে দেশের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীর পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এসেছে। নদীতে নিরাপত্তায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টহল দিতে দেখা গেছে।

উৎসবকে কেন্দ্র করে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের মধ্যে খাবার বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। পুণ্যার্থীদের জরুরি চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক দল সার্বক্ষণিক নিয়োজিত আছে।

লক্ষ্মীপুর থেকে স্নান করতে এসেছেন চন্দ্র কর ও তাঁর স্ত্রী কণিকা কর। চন্দ্র কর বলেন, ‘পুণ্যস্নানে নিজের পরিবারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এ ছাড়া দেশের মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি।’ কুমিল্লার বাঞ্ছারামপুর থেকে স্নান করতে আসা রতন আচার্য বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করছি মঙ্গলের জন্য।’

পুরোহিত হরি সাধন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী ও ডাব দিয়ে পুণ্য লাভ ও ভগবানের কৃপা লাভের আশায় পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ, শৌচাগার, জনস্বাস্থ্য, পার্কিংসহ চিকিৎসক দল, হাসপাতাল সুবিধা ও ছয়টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।

স্নানোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, স্নানের নিরাপত্তায় ১ হাজার ১০০ পুলিশ, ৬০০ আনসার ও ২৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। পুরো এলাকা আলোকিত করা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরাও সহকর্মীদের মাধ্যমে নানাভাবে যৌন হয়রানির শিকার হন। ওয়ান-ইফরা উইমেন ইন নিউজ, ‘সিটি সেন্ট জর্জেস, ইউনিভার্সিটি অব লন্ডন’ ও বিবিসি মিডিয়া অ্যাকশন ২০২৫ সালে একটি জরিপ পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া ৩৩৯ বাংলাদেশি নারী ও পুরুষ সংবাদকর্মীর মধ্যে ১৫ শতাংশ যৌন হয়রানির শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

আজ বুধবার সংবাদমাধ্যমের জন্য যৌন হয়রানি প্রতিকার নীতিমালা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘স্ট্রেনথেনিং উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক টু ট্যাকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ প্রকল্পের আওতায় এই নীতিমালা তৈরি করা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা গ্রহণ ও তা চর্চা করা উচিত। হয়রানির ঘটনায় নীরব না থেকে প্রতিকার চেয়ে সোচ্চার হওয়া উচিত ভুক্তভোগীদের। পাশাপাশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের মালিক, সম্পাদক ও ব্যবস্থাপকেরা যেন ঘটনা প্রতিকারে তাৎক্ষণিক ব্যবস্থা নেন, সেটা নিশ্চিত করা উচিত।

অনুষ্ঠানে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের কর্মীদের চুপ না থেকে ঘটনার প্রতিকার চাইতে সোচ্চার হতে হবে। যৌন হয়রানির প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বিবিসি মিডিয়া অ্যাকশনকে যৌন হয়রানি প্রতিকার নীতিমালা নিয়ে সম্পাদক পরিষদ, নোয়াবসহ বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে বৈঠক করার আহ্বান জানান।

প্রথম আলো ইংরেজি ওয়েবের হেড অব কনটেন্ট আয়েশা কবির বলেন, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোর যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা সম্পর্কে জানতে হবে। তাদের স্বচ্ছতার সঙ্গে নীতিমালাগুলো অনুসরণের চর্চা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী বলেন, যৌন হয়রানির শিকার ভুক্তভোগীর পক্ষে অনেকে প্রাতিষ্ঠানিকভাবে অভিযোগ করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানান। সেসবের কোনোটি সত্য হতে পারে, না–ও হতে পারে। নীতিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করার বিষয়টিকে কীভাবে যুক্ত করা যায়, সেটা নিয়েও ভাবতে বলেন তিনি।

স্বাগত বক্তব্যে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও নারী সাংবাদিক ৮-১০ শতাংশের বেশি নয়। সংবাদমাধ্যমে নারী সহায়ক পরিবেশ তৈরি না হলে নারী সংবাদকর্মী বাড়বে না। নারী সহায়ক কর্মপরিবেশ তৈরির জন্য বিবিসি মিডিয়া অ্যাকশন যৌন হয়রানি প্রতিকার নীতিমালা তৈরি করেছে। এ ধরনের একটি নীতিমালা সাংবাদমাধ্যম প্রতিষ্ঠানে দায়বদ্ধতা প্রতিষ্ঠায় সহায়তা করে।

অনুষ্ঠানে বলা হয়, ওয়ান-ইফরা ও বিবিসি মিডিয়া অ্যাকশনের ২০২৫ সালের সমীক্ষা প্রতিবেদনটি এখন প্রকাশের অপেক্ষায় রয়েছে। এতে বাংলাদেশসহ আরব অঞ্চল, সাবসাহারা আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টি দেশের সংবাদকর্মীরা জরিপে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ৩৩৯ সংবাদকর্মী। এর মধ্যে ১০০ জন নারী, ১৯০ জন পুরুষ ও বাকি ৪৯ জন তাঁদের লিঙ্গভিত্তিক পরিচয় জানাননি। বাংলাদেশি সংবাদকর্মীদের মধ্যে সাংবাদিক, ফটোসাংবাদিক, কারিগরি ক্ষেত্রে ভূমিকা পালন করেন এমন ব্যক্তি ছিলেন ২৪২ জন। সম্পাদক, প্রযোজক, ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, টিম লিড পর্যায়ের সংবাদকর্মী ছিলেন ৮৬ জন। সংবাদমাধ্যমের নির্বাহী, পরিচালক, ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা সম্পাদক পর্যায়ে অংশ নিয়েছিলেন ১০ জন। এ ছাড়া শীর্ষ কর্মকর্তাদের একজনও এই জরিপে অংশ নিয়েছিলেন।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জরিপটি পরিচালিত হয়। জরিপ অনুসারে, ৬০ শতাংশ নারী ও ৯ শতাংশ পুরুষ মৌখিকভাবে যৌন হয়রানি, ৪৮ শতাংশ নারী ও ১৫ শতাংশ পুরুষ অনলাইনে যৌন হয়রানি আর ২৪ শতাংশ নারী ও ৭ শতাংশ পুরুষ শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন।

এক প্রশ্নের জবাবে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে বিবিসি মিডিয়া অ্যাকশনের সংবাদমাধ্যম উন্নয়ন ব্যবস্থাপক রাশেদুল হাসান অনুষ্ঠানে বলেন, জরিপে অংশগ্রহণকারী যে ৯ জন (৭ জন নারী ও ২ জন পুরুষ) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন, সে বিষয়ে বিবিসি মিডিয়া অ্যাকশন আরও বিশদভাবে জানতে চেয়েছে ওয়ান-ইফরার কাছে। এ ব্যাপারে জবাব আসার পর জানা যাবে, ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে সহকর্মীদের মাধ্যমে ঘটেছে, নাকি প্রতিষ্ঠানের বাইরে অন্য ব্যক্তিদের মাধ্যমে ঘটেছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি। তিনি বলেন, সাংবাদিকেরা অন্যদের বৈষম্য-নিপীড়ন নিয়ে লেখেন। তাই নিজেদের সঙ্গে ঘটা নিপীড়ন চেপে রাখার দায় সংবাদকর্মীদের নেওয়া উচিত নয়। নিজেরা যৌন হয়রানির শিকার হলে কীভাবে প্রতিকার চাইতে হবে, আইনি লড়াই করতে হবে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই নীতিমালা থেকে।

অনুষ্ঠানে নীতিমালাটি উপস্থাপন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের আরাফাত সিদ্দিক। অনলাইনে যুক্ত হয়ে নীতিমালা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন নীতিমালাটি তৈরির সঙ্গে যুক্ত সুলাইমান নিলয়।

কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে তৈরি এই নীতিমালায় বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর বিলম্ব, উপেক্ষা বা অযথা জটিলতা সৃষ্টি করা যাবে না। অভিযোগ পাওয়ার পর প্রথম ২৪ থেকে ৭২ ঘণ্টায় প্রাথমিক মূল্যায়ন ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। তদন্তের সময়সীমা সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৬০ কার্যদিবস হবে। ৫ সদস্যের কমিটি করতে হবে, কমিটির প্রধান হবেন নারী ও কমিটিতে প্রতিষ্ঠানের বাইরের অন্তত দুজন সদস্য রাখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ইচ্ছাকৃত মিথ্যা অভিযোগ বলে প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদেশি সংবাদমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ওকাবের সভাপতি নজরুল ইসলাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মীর মাসরুর জামান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মুনিমা সুলতানা, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, ইন্টারনিউজের কান্ট্রি প্রতিনিধি শামীম আরা শিউলী, ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম, জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবীর সুমন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড হেলথের (আইপিএইচ) পরিচালক নাজমুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মিনহাজ উদ্দিন, ডিজিটালি রাইটসের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নেটওয়ার্কের (জিআইজিএন) সম্পাদক তানভীর সোহেলসহ অনেকে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব