• Colors: Purple Color

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানবপাচারের অভিযোগের। 

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়। 

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি মামলা আছে। আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে। ৫টি। মোট মামলা ১১টি। প্রাথমিকভাবে তাঁকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানবপাচারের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে ফেনী জেলার ৩টির বিচার কার্যক্রম চলমান। মামলা বিচারাধীন অবস্থায় তিনি পলাতক ছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

শফিকুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। 

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন।

রাঙামাটির বাঘাইছড়ির জনপ্রিয় পর্যটন আকর্ষণ মেঘছোঁয়া সাজেক ভ্যালিতে সড়কপথে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। সাজেক যাত্রায় নির্দিষ্ট সময়সূচি থাকায় পর্যটকদের একটা রাত থাকতেও হয় এখানে। এ সময়টা কাজে লাগাতে এখানকার পাহাড়, নদী ও ঝরনাঘেরা পর্যটন রিসোর্টগুলোতে ঢুঁ মারেন পর্যটকেরা। গত কয়েক বছরে সাজেকগামী পর্যটকদের ঘিরে খাগড়াছড়িতে নতুন নতুন রিসোর্ট, রেস্তোঁরা গড়ে উঠেছে। আর পর্যটকদের ভ্রমণ তালিকায় এখন খাগড়াছড়ির নানা স্থানও যুক্ত হচ্ছে। এবারের ঈদেও জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে ঢল নেমেছিল পর্যটকদের।

পবিত্র ঈদুল ফিতরের পরের দুদিন খাগড়াছড়ির কোনো হোটেল–মোটেল খালি ছিল না। আলুটিলা পর্যটনকেন্দ্র, হর্টিকালচার পার্ক, দেবতা পুকুর, মায়াবিনী লেক, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরসহ সব পর্যটনকেন্দ্র ছিল লোকে লোকারণ্য। পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে এসব স্পটও নতুনভাবে সাজানো হয়। পাহাড়ি ঐতিহ্যে সাজানো রেস্তোরাঁগুলোতেও ভিড় দেখা গেছে। এ ছাড়া পিকআপ, জিপসহ অন্য পর্যটকবাহী যানবাহনে ছিল শতভাগ বুকিং। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার পর্যটকদের চাপ কিছুটা কমলেও বৃহস্পতিবার ও শুক্রবারও বিভিন্ন হোটেল–মোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে এরই মধ্যে।

খাগড়াছড়ির যানবাহন মালিক সমিতির (চাঁদের গাড়ি) লাইনম্যান সৈকত চাকমা বলেন, ‘ঈদের ছুটিতে গতকাল সোমবার পর্যন্ত আমাদের সমিতির সব গাড়ির বুকিং ছিল। আজ ও আগামীকাল শতভাগ বুকিং হয়নি। তবে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং আছে। গত দুই দিন অনেক পর্যটক গাড়ি না পেয়ে বিকল্প প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সাজেকসহ বিভিন্ন গন্তব্যে গেছেন।’

গত দুদিন খাগড়াছড়ির গাইরিং হোটেলের সব কক্ষে বুকিং ছিল বলে জানান হোটেলের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা। তিনি বলেন, হোটেলের সব কক্ষ বুকিং ছিল। কক্ষ খালি না থাকায় অনেক পর্যটককে ফিরিয়ে দেওয়া হয়েছে। আগামী তিন দিনের বন্ধেও ৮০ শতাংশ বুকিং রয়েছে।

গত রোববার ও গতকাল সোমবার জেলার হর্টিকালচার পার্ক ও আলুটিলায় পর্যটকের ভিড় দেখা গেছে। সোমবার সেখানে কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজিম উল হাসান বলেন, ‘স্থানীয় কয়েকজন বন্ধু আছে খাগড়াছড়িতে। প্রায় সময় তাদের কাছে আলুটিলা পাহাড়ের ছবি, ভিডিও দেখি। ছবি দেখে প্রায় ভাবি আসব। শেষ পর্যন্ত এ বছর আসতে পেরেছি। পাহাড় থেকে শহর দেখা সত্যিই অসাধারণ।’

ঈদের পরদিন থেকেই খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। খাগড়াছড়ি আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, ঈদের পর দিন থেকে প্রতিদিন পর্যটক বাড়ছে। গতকালও পাঁচ হাজারের বেশি পর্যটক এসেছেন। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের টিকিট চেকার মো. ইউসুফ বলেন, ‘ঈদের দিন পার্কে দুই হাজারের বেশি পর্যটক এসেছেন। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন এসেছেন তিন হাজারের বেশি। যেহেতু সামনে আরও ছুটি আছে, আশা করি প্রতিদিন দর্শনার্থী বাড়বে।’

পর্যটক আসায় খুশি রেস্তোরাঁর মালিকেরাও। খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় সিস্টেম রেস্তোরাঁর কর্মচারী আচিং মারমা বলেন, তাঁদের রেস্তোরাঁয় ঈদের পর থেকেই লোকজন বাড়ছে। বসার জায়গা দেওয়া যাচ্ছে না। আগামী শনিবার পর্যন্ত এমন ভিড় থাকবে। অনেকে আগাম খাবারের বুকিং দিয়ে রেখেছেন বলে তিনি জানান।

পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে ট্যুরিস্ট পুলিশও। ট্যুরিস্ট পুলিশের উপরিদর্শক নিশাত রায় বলেন, ঈদ উপলক্ষে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ সব জায়গায় ২৪ ঘণ্টা টহলে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গম এলাকায় গিয়ে পর্যটকেরা বিপদে পড়লেও উদ্ধারে প্রস্তুত আছে ট্যুরিস্ট পুলিশ। সে ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে সাহায্য চাইতে হবে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলো নিয়ে একটা ফলোআপ আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন, যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির ফলে বা এই সংকটের ফলে আমাদের অনেক শ্রমিকরা সেখানে বর্তমানে আছে। আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডিলইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় করা হয়েছে এগুলো আবার রিবিল্ড করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরো তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়। জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। 

ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, তাদেরকে পারসু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করা। এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু দেশ এরইমধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডগুলো একটু প্রচার কম হচ্ছে। সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন যে, আমরা যেন যার যার মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রি মিডিয়ার সঙ্গে কানেক্টেড থেকে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যেন জনগণের সামনে আমরা পৌঁছে দেই। 

প্রতিমন্ত্রী  বলেন, আমাদের ১৮০ দিন যে কর্মপরিকল্পনা তার মধ্যে আমাদের অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়ার একটা বিষয় আছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে সেটি চূড়ান্ত করব। আমাদের যেসব শ্রমবাজারগুলো বন্ধ আছে, মালয়েশিয়াসহ যে ধরনের সমস্যাগুলো আছে, এটিও দ্রুত সময়ের মধ্যে শর্টআউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। থাইল্যান্ডসহ অন্যান্য দেশেও আমরা যেন লোক পাঠাতে পারি। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রেমিটেন্সে কোনো ধাক্কা আসবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের ফলে আমাদের শ্রমবাজার কিংবা রেমিটেন্স-এর উপরে খুব বেশি প্রভাব পড়বে না। হয়তো সাময়িক কিছুটা হতে পারে। বরং যুদ্ধ স্টপ হলেও এগুলো পুনর্গঠনে তাদের যে ম্যানপাওয়ার লাগবে, আমি মনে করি ওই সব দেশের শ্রমবাজারে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হবে।

 

কোতোয়ালি থানায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামে একজন আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা বিভিন্ন সময় জনসমক্ষে এবং গণমাধ্যমে জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।

মামলার অভিযোগপত্রে আরও হয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন।

এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে একজন অনুপ্রবেশকারী।’ তার এই মন্তব্যগুলো জাতীয় নেতার প্রতি চরম অবমাননাকর বলে বাদী পক্ষ দাবি করেন।

অন্যদিকে, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত ‘আপত্তিকর মন্তব্য’ করেছিলেন। দীর্ঘ সময় ধরে আসামিরা ধারাবাহিকভাবে জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে আসছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। আদালত আজ শুনানি শেষে তাদের জামিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।

 

এক-এগারোর পটপরিবর্তনের অন্যতম আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। 

ডিবি পুলিশের তথ্যমতে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টিসহ মোট ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পল্টন থানার ওই মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত পাড়ায় শুনানির সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। 

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অত্যন্ত ক্ষমতাধর ও কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তৎকালীন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক নিযুক্ত হন। তার নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই সে সময় দেশজুড়ে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত ও আলোচিত অধ্যায়।

পরবর্তীতে ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন এবং রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি জাতীয় পার্টির (জাপা) টিকেটে ২০১৮ এবং ২০২৪ সালে দুই দফায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মাসুদ উদ্দিন চৌধুরীর রাজনৈতিক যাত্রা ছিল বেশ নাটকীয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছিলেন। তবে পরবর্তীতে ভোল বদলে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির নীতিনির্ধারণী পর্ষদ প্রেসিডিয়াম সদস্যের পদ লাভ করেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবেই তিনি মহাজোটের সমর্থন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

 

ঢাকা শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বৈশ্বিক মানে আধুনিকায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর অসহনীয় যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই সভার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা এবং যত্রতত্র পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন বিভাগের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব