বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদলের শীর্ষ নেতারা। 

শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টার দিকে তা শেষ হয়।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে কার্যালয় ত্যাগ করেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে।

ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমে আয়োজিত 'হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনার' অনুষ্ঠানে গুলির শব্দ শোনায় মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খবর সিএনএনের। 

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে মঞ্চ থেকে বের করে নেন। 

অনুষ্ঠানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

একটি সূত্রের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, নিরাপদ আছেন ট্রাম্প। পাশাপাশি, মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

পুল রিপোর্ট অনুযায়ী, কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যকে 'গুলি করা হয়েছে' বলে চিৎকার করতে শোনা যায়। পরে রেডিও বার্তায় এক নিরাপত্তাকর্মী জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।

ইরানের ইয়াজদ প্রদেশে একটি বিস্ফোরিত না হওয়া ‘বাঙ্কার-বাস্টার’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক হামলার সময় নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত না হয়ে প্রায় ১৩ মিটার গভীরে মাটির নিচে আটকে ছিল। এটি একটি আবাসিক এলাকার নিচে অবস্থান করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ইরানি কর্মকর্তারা জানান, উচ্চ ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথভাবে অংশ নেয় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল। দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে পরিচালিত এই অভিযানে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

বাস্টার’ বোমা সাধারণত ভূগর্ভস্থ শক্ত কাঠামো ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের বোমা মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি করা হয়, ফলে বিস্ফোরিত না হলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতীতে মার্কিন বিমান বাহিনী এই ধরনের জিবিইউ-২৮ মডেলের বোমা ব্যবহার করেছে, যা প্রায় ৫ হাজার পাউন্ড ওজনের একটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত। সূত্র: মিডল ইস্ট আই

 

ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ খবর জানান।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাঁদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবেন না।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন।... ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।’

ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে, গতকাল লেভিট এমন দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে। তারা বলেছে, আপাতত তাদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্ব ইরানের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ইসলামাবাদ আসেন। আজ তাঁরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক পাকিস্তান ত্যাগ করেছেন। বৈঠকে তাঁরা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের নীতিগত অবস্থান ও আপত্তি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা ও ফক্স নিউজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আশা ব্যক্ত করেছেন। তাঁরা আশা করছেন, এ আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা একটি স্থিতিশীল যুদ্ধবিরতি নিশ্চিত করবে, উত্তেজনা কমাবে ও বর্তমান সংঘাত বন্ধের পরিবেশ তৈরি করবে।

আলাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে আরব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সমাধানের ওপরও জোর দেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবস্থিত ইরান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তাঁরা একমত হয়েছেন।

ইরান দূতাবাস জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি উপস্থিত ছিলেন।

ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে আরও ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তথ্যসূত্র: ডন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

বৃষ্টির ভাই জাহিদ হাসান তাঁর বোনের মৃত্যুর খবর জানিয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ইতিমধ্যে সাড়ে সাত শতাধিক শেয়ার হওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদ হাসান। আজ দুপুরে তিনি বলেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেপ্তার হিশাম আবুঘরবেহ)...নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব৵ক্তিটি আরেকটা বডি (মরদেহ) আসলে ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশের বরাতে জাহিদ হাসান বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না।...সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’

অন্যান্য গণমাধ্যম জাহিদ হাসানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তাঁর ডিএনএর মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তার কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি।

এর আগে গতকাল আরেক নিখোঁজ শিক্ষার্থী জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তাঁর মরদেহ উদ্ধারের কথা জানায়।

তাঁদের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে ২৬ বছরের আমেরিকার এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর পারিবারিক বাড়ি থেকে।

তোফাজ্জল হোসেন, নিউইয়র্ক

অর্থনীতি, সুশাসন ও নিরাপত্তা-সংক্রান্ত সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের শুরুর সময়টিকে কাজে লাগানো উচিত বিএনপির। দলটির উচিত হবে প্রস্তাবিত সংস্কারগুলো নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাত এড়িয়ে চলা। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো পর্যালোচনা করা।

‘বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সংঘাত নিরসন ও সমাধানের লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করা অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইসিজি নিজেদের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, দেড় দশকের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অধ্যায় শেষ করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় একটি বড় পদক্ষেপ ছিল নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর। নতুন সরকারের প্রতি ভোটারদের স্পষ্ট জনরায় থাকলেও তারা সেই জনরায়কে দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা ও স্থিতিশীলতায় রূপ দিতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত।

আইসিজি মনে করে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্নের মোকাবিলাসহ আগামী বছরগুলোতে বিএনপিকে কয়েকটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান,ফাইল ছবি: বাসস
 

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা গণ-অভ্যুত্থানের পেছনে থাকা রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণে বিএনপি ব্যর্থ হলে বাংলাদেশ আবার অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের একজন কর্মকর্তা যেমনটি উল্লেখ করেছিলেন, ‘হাসিনা-পরবর্তী সময়ে মানুষ আত্মবিশ্বাসী যে প্রয়োজনে তারা রাজপথে নেমে যে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে। তাই এই সরকারকে কাজের ফলাফল দেখাতে হবে।’

আইসিজি বলছে, বাংলাদেশের সরকারবিরোধী আন্দোলনের ইতিহাস ইঙ্গিত দেয়, দৃঢ় পদক্ষেপ ছাড়া বিএনপির পক্ষে তাদের বর্তমান জনসমর্থন ধরে রাখা কঠিন হবে। দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করতে হয়।

আইসিজি মনে করে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্নের মোকাবিলাসহ আগামী বছরগুলোতে বিএনপিকে কয়েকটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে।

বড় ইস্যু হতে পারে সংস্কার

প্রতিবেদনে বলা হয়, আগামী মাসগুলোতে রাজনৈতিক সংস্কার একটি উত্তপ্ত বিষয় হয়ে উঠতে পারে। যদিও বিএনপি ‘জুলাই সনদে’ থাকা বেশির ভাগ সংস্কার প্রস্তাব সমর্থন করেছে এবং তা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে, এরপরও তাদের সংসদ সদস্যরা প্রস্তাবিত ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকি দলটি যদি তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে সংবিধান সংশোধনী পাস করার সিদ্ধান্তও নেয়, তবে ঠিক কী ধরনের পরিবর্তন তারা গ্রহণ করবে, তা এখনো স্পষ্ট নয়।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান,ছবি: ভিডিও থেকে নেওয়া
 

প্রতিবেদনে আরও বলা হয়, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রবর্তনের প্রস্তাবসহ জুলাই সনদের নয়টি গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছিল। এগুলো পুরোপুরি উপেক্ষা করা হলে সনদে প্রস্তাবিত নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। এটি বিরোধী দলগুলোর জন্য আন্দোলনের একটি বড় ইস্যুও হয়ে উঠতে পারে।
আইসিজি মনে করে, জুলাই সনদের বিষয়ে বিএনপিকে সতর্ক ভারসাম্য বজায় রেখে এগোতে হবে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলটি যুক্তি দেখাতে পারে যে জনগণ তাদের তুলনামূলক রক্ষণশীল সংস্কার এজেন্ডাকেই সমর্থন দিয়েছে। তবে দলটির মনে রাখা উচিত, গণভোটে জুলাই সনদের প্রতি জোরালো সমর্থন মূলত প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য ব্যাপক জনদাবিরই প্রতিফলন, যার মধ্যে বিএনপির সম্মত না হওয়া সংস্কার প্রস্তাবগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বিএনপি যদি অর্থবহ সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে বলে মনে হয়, তাহলে জুলাই সনদের কট্টর সমর্থক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিরুদ্ধে সরব হতে পারে। তাদের সমর্থকদের রাজপথেও নামাতে পারে। সংস্কার নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ বিএনপির রাজনৈতিক পুঁজি ক্ষয় করতে পারে, যা তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডার অন্যান্য দিক বাস্তবায়নের জন্য প্রয়োজন। এটি জনমনে এমন ধারণাকেও বদ্ধমূল করবে যে প্রকৃত পরিবর্তনের চেয়ে সংস্কারের পরিধি সীমিত রেখে স্থিতাবস্থা বজায় রাখাতেই দলটির আগ্রহ বেশি।

আইসিজি মনে করে, জুলাই সনদের বিষয়ে বিএনপিকে সতর্ক ভারসাম্য বজায় রেখে এগোতে হবে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলটি যুক্তি দেখাতে পারে যে জনগণ তাদের তুলনামূলক রক্ষণশীল সংস্কার এজেন্ডাকেই সমর্থন দিয়েছে। তবে দলটির মনে রাখা উচিত, গণভোটে জুলাই সনদের প্রতি জোরালো সমর্থন মূলত প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য ব্যাপক জনদাবিরই প্রতিফলন, যার মধ্যে বিএনপির সম্মত না হওয়া সংস্কার প্রস্তাবগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্ন

আইসিজি
আইসিজি

প্রতিবেদনে বলা হয়, নতুন সরকারের সামনে থাকা অন্যতম জটিল রাজনৈতিক প্রশ্ন হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ রাখা হয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষ হলে এই নিষেধাজ্ঞা বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি সরকারকে।

আইসিজি মনে করে, এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করা লোভনীয় হতে পারে; কারণ, বিএনপির প্রতিপক্ষদের মধ্যে আওয়ামী লীগই যে বৃহত্তম বিরোধী দল, তা স্পষ্ট। এ ছাড়া হাসিনা সরকার যেভাবে তাদের সঙ্গে আচরণ করেছে, তাতে দলের অনেক নেতার মনে গভীর ক্ষোভ রয়েছে। তবে আওয়ামী লীগের বিশাল সমর্থনগোষ্ঠী থাকায় দলটিকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা টেকসই হবে না বলেই মনে হয়। এটি অস্থিরতা ও সহিংসতার দিকেও ঠেলে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে কয়েকটি বিষয় প্রভাব ফেলতে পারে। হাসিনা এখনো দলের নেতৃত্বে বহাল থাকায় তাঁর প্রতি জনগণের তীব্র ক্ষোভ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর দণ্ডাদেশের বিষয়গুলো বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া কঠিন হবে।

আইসিজি মনে করে, আপাতত শেখ হাসিনা দলের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নন। দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর কন্যা ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার কারণে অনেক কর্মী দলের বিকল্প নেতৃত্ব কল্পনা করা কঠিন মনে করতে পারেন। আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ কর্মী ক্রাইসিস গ্রুপকে বলেন, ‘শেখ হাসিনাকে ছাড়া অনেক সমর্থক আওয়ামী লীগকে দল হিসেবেই দেখবেন না। এ রকম কিছু করতে সময় লাগবে।’
প্রতিবেদনে বলা হয়, নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি বিএনপির জন্য আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার কাজটা সহজ করত। তাঁর উত্তরাধিকারী যদি পরিবারের অন্য কেউ হন—যেমন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং দীর্ঘ সময় ধরে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হয়ে আসছেন; তাহলে সমর্থকেরা বিষয়টি আরও সহজে গ্রহণ করতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে কয়েকটি বিষয় প্রভাব ফেলতে পারে। হাসিনা এখনো দলের নেতৃত্বে বহাল থাকায় তাঁর প্রতি জনগণের তীব্র ক্ষোভ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর দণ্ডাদেশের বিষয়গুলো বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া কঠিন হবে।

আইসিজি মনে করে, শুধু নেতৃত্বে পরিবর্তন আনাই যথেষ্ট হবে না; দলটিকে ভুলও শুধরে নিতে হবে। এখন পর্যন্ত হাসিনার আমলে প্রতিবাদ দমনে প্রাণহানি বা ক্ষমতার অপব্যবহারের কোনো দায় নিতে অস্বীকার করে আসছে আওয়ামী লীগ; বরং তারা আপসকামী মনোভাবের বদলে উদ্ধত ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। তিনি ও দলের অন্য নেতাদের ওপর দিল্লির প্রভাব রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে স্থিতিশীল বাংলাদেশ থেকে ভারতের অনেক লাভ আছে। তাই অন্ততপক্ষে নয়াদিল্লিকে তাদের প্রভাব ব্যবহার করে নিশ্চিত করতে হবে যেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা এমন কোনো বিবৃতি বা কাজ না করেন, যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। বিনিময়ে দেশটিতে তাঁদের বসবাসের সুযোগ অব্যাহত রাখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি সরকারের উচিত আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার নির্দেশ দেওয়া। শেখ হাসিনার পতনের পর অনেককে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। বিচার অপেক্ষমাণ থাকা অবস্থায় মাসের পর মাস—কোনো ক্ষেত্রে ১৮ মাসের বেশি তাঁদের আটক রাখা হয়েছে; কারাগারে কয়েকজনের মৃত্যুও হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রতিবাদে অংশ নেওয়ায় কিংবা পুলিশের অভিযানে আরও কয়েক হাজার সাধারণ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আইসিজি মনে করে, আইন মন্ত্রণালয়ের উচিত পর্যাপ্ত প্রমাণ ছাড়া দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা এবং যাঁদের বিরুদ্ধে (অপরাধ সংঘটিত করার) কোনো পূর্ব রেকর্ড নেই বা যাঁরা জননিরাপত্তার জন্য হুমকি নন, তাঁদের জামিন দেওয়া। বিচারিক প্রক্রিয়ার বৈধ দাবিগুলোর প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার পাশাপাশি বিচারব্যবস্থাকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা থেকে বিএনপিকে অবশ্যই বিরত রাখতে হবে। এটি করতে গিয়ে তাদের ডানপন্থী, মূলত ইসলামপন্থী শক্তিগুলোর চাপ; সেই সঙ্গে নিজ দলের ভেতরের (যারা আওয়ামী লীগের আবার উত্থান রোধে বদ্ধপরিকর) চাপ মোকাবিলায় দৃঢ় থাকতে হবে।

হাসিনার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। তাঁর পতনের কারণে কূটনৈতিক সম্পর্কে একটি ভারসাম্য তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো পুনর্মূল্যায়নের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভারত, চীন ও যুক্তরাষ্ট্র—তিনটি দেশই নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে।

সামাজিক পরিবর্তন ও সংখ্যালঘুর অধিকার

প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতন বাংলাদেশে রক্ষণশীল সামাজিক শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে, যা মূলত বিভিন্ন ধর্মীয় দল ও গোষ্ঠীর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই পরিবর্তনটি বেশ কয়েক বছর ধরেই সুপ্ত অবস্থায় ছিল, তবে অন্তর্বর্তী সরকার ইসলামপন্থী দলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর এবং রাজনৈতিক কর্মকাণ্ড উন্মুক্ত করে দেওয়ার পর তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

পর্যবেক্ষকদের মতে, এটি কেবল রাজনৈতিক স্বাধীনতার বহিঃপ্রকাশ নয়; বরং দুর্নীতি, অর্থনৈতিক দুর্দশা এবং নৈতিক অবক্ষয় নিয়ে মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন।
প্রতিবেদনে বলা হয়, গত ৩৫ বছরের অধিকাংশ সময় বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী থাকলেও আনুষ্ঠানিক রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব এখনো অত্যন্ত নগণ্য। বিগত নির্বাচনে মোট প্রার্থীদের মধ্যে নারী ছিলেন মাত্র ৪ শতাংশ। বর্তমানে ৩০০ আসনের সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছেন মাত্র ৭ জন, যাঁদের মধ্যে অনেকেই সাবেক (পুরুষ) আইনপ্রণেতাদের ঘনিষ্ঠ আত্মীয়। এ ছাড়া মন্ত্রিসভাতেও মাত্র ৩ জন নারী স্থান পেয়েছেন।

ধর্মীয়, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং লিঙ্গীয় সংখ্যালঘুসহ অনেক সংখ্যালঘু গোষ্ঠী এখন আশঙ্কা করছেন যে চলমান এই প্রবণতাগুলো শেষ পর্যন্ত রক্ষণশীল সামাজিক নীতি প্রণয়নের জন্য একটি রাজনৈতিক চাপে পরিণত হতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন নিজেকে দেশের ধর্মনিরপেক্ষতার ধারক হিসেবে তুলে ধরছে। এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় কিংবা লিঙ্গীয় সংখ্যালঘুদের মতো গোষ্ঠীগুলোর ওপর আসা যেকোনো হুমকির বিষয়ে বিএনপিকে বিশেষভাবে সতর্ক ও সজাগ থাকতে হবে।

ভূরাজনীতি ও পররাষ্ট্রনীতি

আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে, যা একই সঙ্গে ঝুঁকি এবং সম্ভাবনা তৈরি করেছে। হাসিনার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। তাঁর পতনের কারণে কূটনৈতিক সম্পর্কে একটি ভারসাম্য তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো পুনর্মূল্যায়নের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভারত, চীন ও যুক্তরাষ্ট্র—তিনটি দেশই নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ওয়াশিংটন এখন বাণিজ্য এবং চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যার একটি প্রতিফলন হলো ফেব্রুয়ারির শুরুতে ঢাকা–ওয়াশিংটন স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি (রেসিপ্রোক্যাল ট্রেড অ্যাগ্রিমেন্ট)। অন্যদিকে চীন রাজনৈতিক মহলের সব পক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘হস্তক্ষেপ না করার’ নীতি বজায় রাখার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের অর্থায়নে নিজেদের একটি প্রধান সহযোগী হিসেবে তুলে ধরছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিএনপি সরকারকে তার প্রধান অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। এই অংশীদারদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, পাকিস্তান, তুরস্ক, উপসাগরীয় আরব দেশগুলো এবং রাশিয়াও অন্তর্ভুক্ত। ভারত–মহাসাগরীয় অঞ্চলে পরাশক্তিগুলোর ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা মাথায় রেখে কোনো নির্দিষ্ট দেশ বা জোটের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া বাংলাদেশের এড়িয়ে চলতে হবে। তবে নতুন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা।

রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের জন্য অন্যতম কঠিন পররাষ্ট্রনীতি চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। মিয়ানমারে, বিশেষ করে রাখাইন রাজ্যে চলমান সংঘাতের অর্থ হলো কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর অদূর ভবিষ্যতে স্বদেশে ফেরার সম্ভাবনা খুবই কম। আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে (যেখান থেকে শরণার্থীরা এসেছে), তাই ঢাকাকে এই গোষ্ঠীর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে হবে; যদিও এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা খুব একটা এগোতে পারেনি।

আইসিজি মনে করে, পুলিশের হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনা হবে একটি বড় চ্যালেঞ্জ—এ জন্য বিএনপিকে একই সঙ্গে বাহিনীর চেইন অব কমান্ড বা নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত করতে হবে।

জননিরাপত্তা, পুলিশ সংস্কার

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে তাদের দৃশ্যমান অসামর্থ্য। তবে মূল চ্যালেঞ্জটি প্রথাগত পুলিশিং ব্যবস্থার চেয়েও বেশি ছিল বারবার ঘটে যাওয়া রাজপথের আন্দোলন এবং মব ভায়োলেন্সের (বিশৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) মতো ঘটনাগুলো সামাল দেওয়া। এই পরিস্থিতি একদিকে যেমন উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের বহিঃপ্রকাশ ছিল, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; বিশেষ করে পুলিশের দুর্বল হয়ে পড়ারও প্রতিফলন ছিল। কারণ, অনেক বাংলাদেশিই পুলিশকে দুর্নীতিগ্রস্ত এবং হাসিনার আওয়ামী লীগের অনুগত হিসেবে মনে করেন।

একটি নির্বাচিত সরকার হিসেবে মব ভায়োলেন্সের মতো ঘটনাগুলো মোকাবিলা করার জন্য বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকা উচিত। বিএনপির উচিত, তাদের রাজনৈতিক কর্তৃত্ব ব্যবহার করে পুলিশকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া, যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে কর্মকর্তারা হস্তক্ষেপ করতে দ্বিধাবোধ না করেন।

আইসিজি মনে করে, পুলিশের হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনা হবে একটি বড় চ্যালেঞ্জ—এ জন্য বিএনপিকে একই সঙ্গে বাহিনীর চেইন অব কমান্ড বা নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত করতে হবে।

তবে এই সরকার যদি তরুণ বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয় বা স্বচ্ছ শাসন নিশ্চিত করতে হিমশিম খায়, তাহলে দেশটিকে আবারও অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে আইসিজি।

এ ছাড়া পুলিশ বাহিনীকে দলীয় লোক দিয়ে পূর্ণ করার প্রবণতা বিএনপিকে পরিহার করতে হবে—যা আওয়ামী লীগ আমলের একটি বড় বৈশিষ্ট্য ছিল। এর পরিবর্তে পুলিশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সংস্কারপ্রক্রিয়া শুরু করা উচিত।

জননিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সরকারকে উগ্রবাদী সহিংসতার ঝুঁকির বিষয়েও সজাগ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আইসিজির প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার কঠিন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। এগুলো বিএনপি কীভাবে সামাল দেবে, সেটিই আগামী বছরগুলোতে বাংলাদেশ কোন পথে এগোবে, তা ঠিক করে দেবে। যদি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে সরকার তাদের উচ্চাভিলাষী এজেন্ডার বাকি বিষয়গুলো, যেমন জনসেবার উন্নয়ন ও আইনের শাসন শক্তিশালী করার পথে এগোতে পারবে।

তবে এই সরকার যদি তরুণ বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয় বা স্বচ্ছ শাসন নিশ্চিত করতে হিমশিম খায়, তাহলে দেশটিকে আবারও অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে আইসিজি।

ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানকে নতুন করে এ হুঁশিয়ারি দিয়েছেন।

কাৎজ জানিয়েছেন, হামলার জন্য ওয়াশিংটনের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার অপেক্ষায় আছে সেনাবাহিনী। কাৎজের এ মন্তব্যকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সম্ভাব্য যেকোনো হামলার লক্ষ্য হবে ইরানের সক্ষমতাকে মারাত্মকভাবে গুঁড়িয়ে দেওয়া।

কাৎজের ব্যবহৃত শব্দগুলো থেকে ধারণা করা হচ্ছে, এই অভিযানের সামরিক ফলাফল হবে সুদূরপ্রসারি।

ইসরায়েলের তেল আবিবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির, সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-এর প্রধান শ্লোমি বিন্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ৭ মার্চ, ২০২৬
ইসরায়েলের তেল আবিবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির, সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-এর প্রধান শ্লোমি বিন্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ৭ মার্চ, ২০২৬, ছবি: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়

আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যে কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। যেকোনো ধরনের রক্ষণাত্মক বা আক্রমণাত্মক পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, প্রধান মিত্র ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমন্বয় সাপেক্ষে সব ধরনের সামরিক পথই খোলা রাখা হয়েছে।

বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে জড়িয়ে কাৎজের মন্তব্যগুলোকে বিশ্লেষকেরা তেহরানের ওপর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধির কৌশল হিসেবে দেখছেন।

পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালি ও ইসরায়েলের উত্তর ফ্রন্টের মতো সংবেদনশীল এলাকাগুলোতে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের কঠোর বার্তার উদ্দেশ্য হলো ইরানকে দমানো।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

এর আগে আজ দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। উভয় পক্ষ এ খবর নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ইসহাক দার নিরবচ্ছিন্ন আলোচনার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, আরাগচি পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকার’ প্রশংসা করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে ফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই ফোনালাপের বিষয়ে কোনো তথ্য নিশ্চিত বা অস্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি প্রায় ২১ ঘণ্টার আলোচনা হয়। কিন্তু কোনো সমঝোতা ছাড়া তা শেষ হয়। এরপর দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য চেষ্টা করছে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানসহ অন্যান্য দেশ।

দ্বিতীয় দফার বৈঠকের জন্য চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসলামাবাদে দুটি হোটেল বুকিং দিয়ে রাখা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অপরাধে দ্বিতীয় দফায় আলোচনা বসতে ইরান এ পর্যন্ত রাজি হয়নি।

কিন্তু আলোচনার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকে অন্তত ৯টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে।

সূত্র: আল-জাজিরা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’

রাষ্ট্রদূত আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এর একটি উদাহরণ হলো রাশিয়া।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই