• Colors: Purple Color

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল আজ রোববার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রইল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম নেই। এক বছর পার হলেও তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে।

এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

দেশে আজ রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু এবং হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৬৫টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আর ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া চার শিশুর তিনজনই ঢাকা বিভাগের, একজন বরিশাল বিভাগের। এ সময় হামের উপসর্গ নিয়েও ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে দুজন করে শিশুর মৃত্যুর হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮টি শিশু। এর মধ্যে ৪৯৬টি শিশুই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১১৬টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৪৪৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৪৯ হাজার ১৫৯টি শিশুর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯টি শিশু। তাদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ৮৬২।

বিশ্ব মা দিবস উপলক্ষে প্রথমবারের মত রাঙ্গামাটিতে পাঁচ রত্নগর্ভা মাকে সম্মাননা দিয়ে সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানালো তিনটি সংগঠন। রাঙ্গামাটির বিশিষ্টজনদের মাধ্যমে আজ এই সম্মাননা দিয়েছে গুণীজন স্মৃতি/ম্মরণ সমিতি, রেগা প্রকাশনী ও পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাগাজিন, লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে রত্নগর্ভা মা ও সেরা মা সম্মাননা -২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে।

[caption id="attachment_273617" align="alignnone" width="620"] অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা[/caption]

 আজ ১০মে রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারের বিশ্ব মা দিবস উপলক্ষ্যে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সম্মাননা প্রাপ্ত রত্নগর্ভা মায়েরা হলেন -

১। মিসেস আলোরাণী চাকমা, স্বামী প্রয়াত প্রভাত কুমার চাকমা, ট্রাইবাল আদাম,বনরুপা, রাঙামাটি। তিন পুত্র এক কন্যা সন্তান। ক) প্রফেসর ডঃ অমিত চাকমা,ভিসি, অস্ট্রেলিয়া ওয়েস্টিন বিশ্ববিদ্যালয়। খ) নমিতা চাকমা, গ্রেজুয়েট,ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়। গ) অরুণাভ চাকমা,এম বি এ, university of Technology,Sydney Australia. Now lives in the USA ঘ) সরুনাভা চাকমা,B.Sc in Textile Engineering.works as Senior Manager with a Global Biopharrnaceutical Company based in Toronto.Canada.

[caption id="attachment_273620" align="alignnone" width="740"] ড. অমিত চাকমার মা রত্নগর্ভা মিসেস আলোরাণী চাকমা[/caption]

২। শাসনা তঞ্চঙ্গ্যা অবসর প্রাপ্ত কর্মচারী, জেলা প্রশাসকের কার্যালয়। স্বামী -অজিত কুমার তঞ্চঙ্গ্যা। এক পুত্র দুই মেয়ে। ক) রিপন তঞ্চঙ্গ্যা এম,বি,বি,এস চট্টগ্রাম মেডিকেল কলেজ বর্তমানে ডাক্তার অস্ট্রেলিয়া। খ) রুমি তঞ্চঙ্গ্যা মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় । বর্তমানে উপ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা। গ) শুভ্রা তঞ্চঙ্গ্যা, মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে শিক্ষক সাক্রাছড়ি হাইস্কুল, ঘাগড়া।

[caption id="attachment_273614" align="alignnone" width="740"] শাসনা তঞ্চঙ্গ্যা[/caption]

৩। বেহুলা সুন্দরী চাকমা, অবঃ সরকারি কর্মচারী, স্বামী -ইন্দ্র দত্ত তালুকদার। তিন পুত্র দুই মেয়ে। ক) প্রনতী তালুকদার গ্রেজুয়েট বর্তমান আমেরিকা প্রবাসী। খ) রমা তালুকদার গ্রেজুয়েট। গ)প্রিয়তোষ তালুকদার কম্পিউটার ইঞ্জিনিয়ার ঢাকা। ঘ) আশুতোষ তালুকদার গ্রাফিক্স ডিজাইনার ঢাকা। ঙ) পরিতোষ তালুকদার এম বি এ এগ্রিকালচার বিজনেস।

[caption id="attachment_273615" align="alignnone" width="640"] বেহুলা সুন্দরী চাকমা[/caption]

৪। বীনা তারা চাকমা, উদ্যোক্তা। স্বামী -পলাশ কুসুম চাকমা, দুই ছেলে। ক) ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয় খ) ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

[caption id="attachment_273618" align="alignnone" width="740"] বীনা তারা চাকমা[/caption]

৫। নীলিমা চাকমা স্বামী -বিজয় কেতন চাকমা, দুই মেয়ে এক ছেলে। ক) সমা চাকমা মাষ্টার্স, বিশ্বভারতী, কলকাতা খ) মুক্তাশ্রী চাকমা সাথী, মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্ট্রেলিয়ায়। গ) ঋত্বিক চাকমা, মাস্টার্স, দিল্লি বিশ্ববিদ্যালয়।

[caption id="attachment_273611" align="alignnone" width="640"] নীলিমা চাকমা[/caption]

এই পাঁচ রত্নগর্ভা মাকে সম্মাননা স্বরূপ উত্তরীয় পরিধান, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র ও বই প্রদান করা হয় এবং সম্মাননা শেষে এই রত্নগর্ভা মায়েরা নিজেদের আবেগঘন অনূভুতি প্রকাশ করেন।

এ উপলক্ষে মাকে নিয়ে সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী আকোমনি চাকমা। মাকে নিয়ে কবিতা পাঠ করে শোনান ইন্দ্র দত্ত তালুকদার।

[caption id="attachment_273610" align="alignnone" width="2560"] পাঁচ রত্নগর্ভা মা[/caption]

স্বাগত বক্তব্য রাখেন কবি মলয় কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইন্টু মনি তালুকদার রত্নগর্ভা মা-দের সংক্ষিপ্ত পরিচিতি ও অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন।

[caption id="attachment_273622" align="alignnone" width="2560"] সভায় উপস্থিত সুধীজন[/caption]

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার রুপম দেওয়ান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জুয়েল দেওয়ান, প্রকৌশলী কিরণ বিকাশ চাকমা অধ্যক্ষ স্টীম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রাঙামাটি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি পার্বত্য জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিনারা বেগম, বাংলাদেশ অবঃ সেনাবাহিনী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও হোমিওপ্যাথি ডাক্তার মুশফিকুর রহমান প্রমুখ।

[caption id="attachment_273613" align="alignnone" width="620"] অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এড. জুয়েল দেওয়ান[/caption]

উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নিজের অবস্থান থেকে জীবনে মাকে যে যেভাবে উপলব্দি করেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন।

এই সম্মানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি ও গুণীজন স্মৃতি- স্মরণ সমিতির সভাপতি বিজয় কেতন চাকমা। তিনিই প্রথম গুণীজনদের সম্মাননার জন্য সমিতি গঠন করেন। আগামীতে আরো ধারাবাহিক ভাবে এই দিবসটি উদযাপন করা হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

[caption id="attachment_273624" align="alignnone" width="2560"] সভাপতির বক্তব্য রাখচ্ছেন বিজয় কেতন চাকমা[/caption]

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীতি ভূবন চাকমা ও সানুসিং মারমা। অনুষ্ঠানে আরও বিভিন্ন স্তরের শ্রেণী পেশার ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন।  

লন্ডন থেকে

ঢাকা

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব