• Colors: Purple Color

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম ইছাছড়া খাসিয়াপুঞ্জিতে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী খাসিয়াদের গ্রামকে স্থানীয়ভাবে পুঞ্জি বলা হয়) অনন্ত নামের এক চাষির সহস্রাধিক পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ওই চাষি গতকাল রোববার সন্ধ্যার দিকে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও পুঞ্জির বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইছাছড়া পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৬টি পরিবার থাকে। এসব পরিবারের লোকজনের একমাত্র জীবিকা পান চাষ। সেখানে টিলাভূমিতে প্রতিটি পরিবারের পান চাষের আলাদা জমি রয়েছে। অনন্তর জমিতে প্রায় দেড় হাজার পানগাছ ছিল। গতকাল রোববার সকালের দিকে জমিতে গিয়ে অনন্ত দেখতে পান সহস্রাধিক পানগাছের গোড়া কাটা। এরপর বিষয়টি তিনি পুঞ্জির অন্যান্য সদস্য ও স্থানীয় ইউপি সদস্যকে জানান।

বিকেলে থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দেন অনন্ত। অভিযোগে বলা হয়, গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় পানচাষি অনন্তর আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই।

পুঞ্জির সহকারী মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জামাল মার্লিয়ার বলেন, কয়েক বছর ধরে প্রায়ই পুঞ্জিতে এ রকম ঘটনা ঘটছে। কে বা কারা কী উদ্দেশে এ কাজ করেন, তাঁরা তা বুঝতে পারছেন না। পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে আসতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান গতকাল রাতে মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল, যা উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাচারকৃত অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে তদন্তও অব্যাহত আছে।

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।

রোববার (২৯ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন (৩ তলা) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রার্থী পরিচিত সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

 

অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আগামি ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে সংসদের বিশেষ কমিটি।

রোববার (২৯ মার্চ) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল নতুন আকারে আইনে পরিণত করার কোনো অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে অনেক বিষয়েই দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের পথে হাঁটছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে সরকার।

সরকার কর্তৃক উচ্চমূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হলো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সব ব্যক্তি–প্রতিষ্ঠান–সংস্থার জন্য উম্মুক্ত থাকবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব