• Colors: Purple Color

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে এসে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিচ্ছি। খুবই এক্সাইটেড।’ এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানান, তাঁর পরিবারের সবাই ভোট দিতে গেছেন।

তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, এটি চট্টগ্রাম-৯ আসনভুক্ত। নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে এ আসন গঠন করা হয়েছে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হকের মধ্যে। আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, বাসদের (মার্ক্সবাদী) মো. শফি উদ্দিন কবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী ও জেএসডির আবদুল মোমেন চৌধুরী।

ভোট দিতে এসে সাংবাদিকদের নিজের অভিজ্ঞতার কথা বলেন তামিম ইকবাল। আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ২১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে
ভোট দিতে এসে সাংবাদিকদের নিজের অভিজ্ঞতার কথা বলেন তামিম ইকবাল। আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ২১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে

চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ২ লাখ ২ হাজার ৪৪৮ জন ও হিজড়া ভোটার ৯ জন। এ আসনের ১২১টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তামিম ইকবালের ভোট দেওয়া কেন্দ্রে ভোটার রয়েছেন ৫ হাজার ৭৩৬ জন। এতে শুধু পুরুষেরাই ভোট দেবেন।

চট্টগ্রাম জেলায় মোট সংসদীয় আসন রয়েছে ১৬টি। এসব আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ ও হিজড়া ভোটার ৭০ জন। এসব আসনে মোট ২৪টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে প্রার্থী রয়েছেন ১১৫ জন। এর মধ্যে বিএনপির ১৬ জন, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ১৬ ও স্বতন্ত্র ১০ জন।

নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে চার ধরনের ক্যামেরা ব্যবহার করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করছে। এর মধ্যে রয়েছে- বিমান বাহিনীর ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকেল), ড্রোন, সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা। যার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা।

এ ছাড়া, নির্বাচন সুরক্ষা (নির্বাচন সুরক্ষা) অ্যাপ ব্যবহার করে ভোটগ্রহণ কার্যক্রমে নজর রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের কর্মকর্তাদের মনিটরে লাইভ ভিডিও পর্যবেক্ষণ করতে দেখা যায়।

কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টায় পর্যবেক্ষণ শুরু হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইসি কর্মকর্তারা জানান, সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সাড়ে ১১ লাখের বেশি ভোট পড়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মনিটরিং সেল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমরা ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছি। আপনারাও পর্যবেক্ষণ করুন এবং আমাদের জানান।

এর আগে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা থাকবে। ৯০ শতাংশেরও বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি থাকবে। সংবেদনশীল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য বডি ওর্ন ক্যামেরায় অ্যাক্সেস থাকবে।

আখতার আহমেদ আগেই বলেছিলেন, এই নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। দুর্গা পূজার নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একই অ্যাপ সক্রিয় থাকবে।

এবার ২৯৯ আসনের ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থী দুই হাজার ২৮। ভোটার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।

 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ‘দুপুর পর্যন্ত আমরা ভোটারদের মধে৵ যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই, বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট পরিদর্শনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি নিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলে সহকর্মীদের নিয়ে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান ইভার্স ইজাবস।

ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন ও তথ্য পাচ্ছি।

ইইউইওএম প্রধান বলেন, ‘বাংলাদেশের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন সারা দেশে ২০০ জনের বেশি পর্যবেক্ষক মোতায়েন করেছে। আমরা নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।’

ইভার্স ইজাবস বলেন, ‘আমরা পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না। আমরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং ১৪ ফেব্রুয়ারি এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে আমাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয় আজ সকাল সাড়ে সাতটায়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ তথ্য অবশ্য ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের। দেশের মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের আজ দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবন থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি গণমাধ্যমকে এ পরিসংখ্যান নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে সচিব আখতার আহমেদ আরও জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত সারা দেশে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও নেই।

সিনিয়র সচিব জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিছু ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি ভোটদানের এ চিত্র পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান উপদেষ্টা সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

এ সময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

 

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নিজ জেলার গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় রাতে ঘুমই হয়নি। পরিবেশটা একেবারে উৎসবের মতো, ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম।

ব্যস্ত পেশাজীবন থাকা সত্ত্বেও গ্রামে ভোট দিতে আসার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি নিজের শিকড়ে এসেছি। ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম, কিন্তু দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ।

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠার কারণে আজও তার অন্তরে দেশপ্রেম ও শিল্পচর্চার প্রতিফলন রয়েছে। প্রভা জানান, আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ সবই চাই। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন, সেটাও চাই।

ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, তিনি শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার আশা করছেন।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব