• Colors: Purple Color

খুলনা-২ আসনের আলিয়া মাদরাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াতের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মহিবুজ্জামান কচি, তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক।

আসনটিতে ধানের শীষ মার্কার প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদরাসা কেন্দ্রে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া ও তার সহযোগী মাহবুবের ধাক্কায় মহানগর মহিবুজ্জামান কচির মৃত্যু হয়েছে।

তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই খান ফয়সাল রাফি জানান, ভোটকক্ষের খানিকটা দূরে বিএনপি ও জামায়েত সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চলছিল, তা বুঝতে পেরে তারা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে পৃথক করে দেন। তবে এই ঘটনায় কেউ মারা গেছে কি না, সেটা তিনি নিশ্চিত করতে পারেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সকাল সাড়ে ৭টায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ধাক্কাধাক্কির এই ঘটনা ঘটে। এ সময় মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেওয়া হলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান, এতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি মনে করি আজকে আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজে নিজের ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে।

[caption id="attachment_266907" align="alignnone" width="928"] সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান[/caption]

তিনি বলেন, আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হবো।

 

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে আসা শিশু আহত হয়। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতেরা হলেন আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার আসশাফ আলির মেয়ে আমেনা খানম (১৪)। তাদের স্থানীয় ক্লিনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, ৫১ নম্বর ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও বিএএফ শাহিন কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর বিমানবাহিনী প্রধান বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথায়ও কোন বিশৃঙ্খলা নেই। অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি।

নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাই। এছাড়াও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি, অর্থনীতি এবং বিশেষ করে জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করে সবার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে নির্বাচিত সরকার।

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে তাঁদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।’

তারেক রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাঁদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তারেক রহমান এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে ঢোকেন। ভোট দিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান। আজ বৃহস্পতিবার সকালেছবি: জাইমার ফেসবুক পেজ থেকে নেওয়া

তারেক রহমান বলেন, ‘সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি। বিভিন্ন চ্যানেলে দেখেছি।''

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি শেষটা কেমন করে এখনই, না দেখে বলব? আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।''

বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি।’

[caption id="attachment_266878" align="alignnone" width="956"] রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে তোলা, ছবি: বিএনপির ফেসবুক পেজ[/caption]

বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারবেন না বলেন তারেক রহমান। সরকার গঠন করলে নারীদের মূল্যায়ন ও ক্ষমতায়ন করার জন্য প্রথম দিন থেকেই কাজ করবেন বলে জানান তারেক রহমান।

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থীও তারেক রহমান। ভোট দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা ইসলাম।

এই আসনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ কংগ্রেসের মো.শামীম আহমদ (ডাব), বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক (আনারস), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনজুর হুমায়ুন (আপেল) ও স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ (মোরগ)।

এই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জাপা) আতিক আহমেদ (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) তপু রায়হান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম (কাঁঠাল) ও স্বতন্ত্র প্রার্থী মো.আনিসুজ্জামান খোকন (ময়ূর)।

ইসির তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন। হিজড়া ভোটার আছেন ৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৪টি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব