বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী
স্পেন সরকার জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সমাজতান্ত্রিক নেতা সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। রোববার নিউ জার্সি স্টেডিয়ামে ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে যে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যাও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাঁর দলের ‘ভালোর জন্য’ ম্যাচটি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন।