আর্জেন্টিনা ২ : ১ ইংল্যান্ড (ফুলটাইম)
আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। ইংল্যান্ডের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
অ্যান্থনি গর্ডনের গোলে দ্বিতীয়ার্ধের শেষভাগ পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সময় যেন ফুরিয়েই আসছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সমতাসূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে আরেকটি স্মরণীয় জয় এনে দেন লাউতারো মার্তিনেজ। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি।
রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।
মেসি–এনজোর উল্লাসরয়টার্স