ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন
ইংল্যান্ড একাদশে একাধিক পরিবর্তন এসেছে। তিনটি পরিবর্তন এনেছেন কোচ টমাস টুখেল। এজরি কনসা, নিকো ও'রাইলি ও ননি মাদুয়েকের জায়গায় একাদশে এসেছেন রিস জেমস, জেড স্পেনস ও মরগান রজার্স।
ইংল্যান্ডের একাদশ :
জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।
দি পলের জায়গায় সিমিওনে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে মিডফিল্ডে রদ্রিগো দি পলকে বাদ দিয়ে কোচ লিওনেল স্কালোনি। তাঁর জায়গায় শুরু থেকেই খেলবেন জুলিয়ানো সিমিওনে।
আর্জেন্টিনার একাদশ :
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।