বোনের বিয়ে মানেই বিশেষ আয়োজন। আর সেই বিশেষ দিনেই নিজের অনবদ্য স্টাইল দিয়ে সবার নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বোন অংশুলা কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায় তিনি হাজির হন রাজকীয় এক সিল্ক শাড়ির সাজে। ক্ল্যাসিক ভারতীয় ঐতিহ্য আর সমকালীন ফ্যাশনের ছোঁয়ায় তৈরি এই সাজ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

সিল্ক শাড়িতে রাজকীয় আবেদন

 

জাহ্নবীর পরনে ছিল বেগুনি-সোনালি আভার  বিলাসবহুল একটি সিল্ক শাড়ি। শাড়িজুড়ে জারদৌসি কারুকাজ, ব্রোকেড ফ্লোরাল মোটিফ এবং এমব্রয়ডারি করা বর্ডার নজর কেড়েছে।

 

ঐতিহ্যবাহী ঢঙে পরা শাড়িটির সামনের নিখুঁত প্লিটস ও কাঁধে পরিপাটি করে ফেলা আঁচল তাঁর লুকে এনে দিয়েছে রাজকীয় সৌন্দর্য।

স্ট্র্যাপলেস ব্লাউজে আধুনিক ছোঁয়া

 

এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর পিঠখোলা স্ট্র্যাপলেস ব্লাউজ। একই রঙের সিল্ক কাপড়ে তৈরি ক্রপড-কাট ব্লাউজটি শাড়ির ক্ল্যাসিক আবহে যোগ করেছে আধুনিক টাচ ।

 

ষাটের দশকের গ্ল্যামারাস সিলুয়েট থেকে অনুপ্রাণিত এই নকশা পুরো সাজকে করেছে আরও স্টাইলিশ।

 

ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের নিখুঁত মেলবন্ধনে তাঁর লুক যেন অপ্সরার মতোই মোহময় হয়ে উঠেছে।

গয়নায় ফুটে উঠেছে রাজকীয় আভা

 
 

জাহ্নবীর স্টাইলিংকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে তাঁর জমকালো টেম্পল গোল্ড গয়না ।

 

গলায় ভারী চোকার, কানে ঝুমকা, হাতে চুড়ি ও বাজু, আঙুলে স্টেটমেন্ট রিং এবং কোমরে বিছা —সব মিলিয়ে তাঁর লুকে ধরা দিয়েছে রাজকীয় আবহ। সোনালি অলংকারে ডায়মন্ড ও মুক্তা শাড়ির সঙ্গে দারুণ সামঞ্জস্য তৈরি করেছে।

মেকআপ ও চুলে নিখুঁত এলিগ্যান্স

 

মেকআপ ছিল একেবারেই পরিমিত, তবে নিখুঁত। গ্লসি পিংক লিপকালার , কাজল, হালকা শিমারি আইশ্যাডো, ফেদার্ড আইব্রো, সফট ব্লাশ এবং কপালের ছোট্ট টিপ তাঁর সাজে যোগ করেছে কোমল সৌন্দর্য। ডিউই বেস মেকআপ ত্বকে যোগ করেছে আলাদা মাত্রা।

 
 

চুল মাঝখান থেকে সিঁথি করে , বেণি করে পেছনে টেনে পরিপাটি খোঁপা বাঁধা হয়েছে । খোঁপাও সাজানো হয়েছে মানানসই অলংকারে, যা পুরো লুককে আরও অভিজাত ও পরিপূর্ণ করে তুলেছে।

ছবি: ইন্সটাগ্রাম

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব