ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আজ বিশ্বকাপের শেষ ষোলয় মাঠে নামছে। সেখানে তাদের প্রতিপক্ষ লামিন ইয়ামালের স্পেন।

জোড়া সেভ কস্তার, হাঁফ ছেড়ে বাঁচল পর্তুগাল

১৬ মিনিটে ইয়ামাল ডান পাশ থেকে আক্রমণে উঠে দারুণ এক শট নিয়েছিলেন ফারপোস্ট লক্ষ্য করে। সেটা দারুণভাবে ঠেকান ডিয়োগো কস্তা। ফিরতি চেষ্টায় বাম পাশ থেকে শট নিয়েছিলেন বায়েনা। সেটাও ঠেকিয়ে দেন কস্তা। আরেকটা দারুণ সুযোগ গোলে রূপ দেওয়া হলো না স্পেনের, হাঁফ ছেড়ে বাঁচল পর্তুগাল।

রোনালদোর জোরালো শট ঠেকাল স্পেন

১২ মিনিটে বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়েছিলেন রোনালদো। একটু দুরূহ কোণ ছিল। তবে সেখান থেকেই দারুণ গতির এক শট নেন তিনি। সেটা সহজেই ঠেকান স্পেন গোলরক্ষক উনাই সিমন।

ওইয়েরজাবালের অবিশ্বাস্য মিস, গোল পেল না স্পেন

শুরুতে মনে হচ্ছিল অফসাইড, সেটাই কি সর্বনাশটা করল?

৮ মিনিটে দানি অলমোর দারুণ থ্রুতে বল চলে গিয়েছিল মিকেল ওইয়েরজাবালের পায়ে। সামনে ছিলেন শুধু গোলরক্ষক। সেখান থেকে তার শট চলে গেল গোলের বাইরে দিয়ে। অবিশ্বাস্য মিস! স্পেনের গোল পাওয়া হলো না!

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব