দেশে ফিরে সংবধর্না
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচে তারা ড্র করে স্পেন–উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে জায়গা পায় তারা। শেষ ৩২–এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে, ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে।
দেশে ফেরার পর বীরোচিত সংবধর্না পেয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা। ওই সংবধর্নার সময় রাতারাতি তারকা বনে যাওয়া দলটির গোলরক্ষক ভোজিনিয়া বলেছেন, ‘আমরা খুব খুশি ও বিশ্বকাপযাত্রা নিয়ে গর্বিত। কিন্তু আমরা আরও কিছু চেয়েছিলাম।’
দেশে ফিরে ভোজিনিয়া