যুক্তরাষ্ট্র ২ : ০ বসনিয়া (ফুল টাইম)

বসনিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতল তারা। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়েছে স্বাগতিকেরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান।

এরপর ১০ জনের দল নিয়ে ম্যাচের ৮২ মিনিটে ফ্রি–কিক থেকে দ্বিতীয় গোলটি করেন মালিক টিলম্যান। এই দুই গোলের মাঝে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথম গোলের নায়ক বালোগান। তবে একজন কম নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে। দারুণ এই জয়ে শেষ ষোলোয় বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার ভোরে মুখোমুখি হবে এই দুই দল।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোল

দশজনের দল নিয়েও দ্বিতীয় গোল পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছেন মালিক টিলম্যান।

টিলম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র
টিলম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্ররয়টার্স

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব