পর্তুগাল ৫–০ উজবেকিস্তান (ফুল টাইম)
রোনালদো শুধু হ্যাটট্রিকটাই পেলেন না!
পর্তুগালের দিক থেকে এই ম্যাচে এটাই একমাত্র আক্ষেপের জায়গা। হ্যাটট্রিকের সুযোগ যে পাননি তা নয়, একাধিকবার সুযোগ পেয়েছেন।
৬ ও ৩৯ মিনিটে গোল করেন রোনালদো। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল রাফায়েল লিয়াও (৮৭ মিনিট) ও নুনো মেন্দেজের (১৭ মিনিট)।
৬০ মিনিটে উজবেকিস্তান ডিফেন্ডার নেমাতভ আত্মঘাতী গোল করেন।
রোনালদোর জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ভীষণ নিষ্প্রভ ছিলেন কিংবদন্তি। চারপাশ থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। জোড়া গোলে দারুণ জবাব দিলেন!

৮৭ মিনিটে বক্সের ভেতর ফাঁকায় ডান পায়ের শট রাফায়েল লিয়াওয়ের। বলটা ঘুরতে ঘুরতে উজবেকিস্তানের জালে।
রোনালদো একটু সামনেই দাঁড়িয়ে ছিলেন। তাঁকে না নিয়ে লিয়াও নিজেই ফিনিশ করলেন।
ভালো ফিনিশ।
রোনালদোর শট ঠেকালেন উজবেক গোলকিপার
ম্যাচের তখন ৭৫ মিনিট।
উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর!