গোলশূন্য প্রথমার্ধের পর ‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচ বিরতির পর যেন হয়ে উঠল রণক্ষেত্র। একের পর এক আক্রমণ, পাল্টা-আক্রমণের ম্যাচে হচ্ছিল না শুধু কাঙ্ক্ষিত সেই গোল।
শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াই জিতল। ৫৯ মিনিটে ১–০ গোলে পিছিয়ে গিয়েছিল তারা। তবে ৬৭তম মিনিটে হোয়াং ইন–বম ও ৮০তম মিনিটে ওহ হিউয়ান–গিউের গোলে ২–১ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার, এএফপি
এবার এগিয়েও গেল দক্ষিণ কোরিয়া
প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।