সপ্তাহের শেষে এবং বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে প্রতিবছরের মে মাসের শুরুতে আসা বার্ষিক হালনাগাদটি দলগুলোর জন্য নিয়ে আসে ভিন্ন তাৎপর্য।
২০২৬ সালের সেই বার্ষিক র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানার দল।
শুক্রবার আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিংয়ে মোট তিন বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। যার মধ্যে ২০২৫ সালের ১ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যকার পারফরম্যান্সকে শতভাগ এবং তার আগের দুই বছরের পারফরম্যান্সকে পঞ্চাশ ভাগ ওয়েটেজে মূল্যায়ন করা হয়েছে।
মেয়েদের বার্ষিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া (১৬৩ পয়েন্ট), ইংল্যান্ড (১২৮), ভারত (১২৬), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। তবে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ (৭৩)। শীর্ষ দশের বাকি দুটি জায়গায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (নবম) ও আয়ারল্যান্ড (দশম)।
নিউজিল্যান্ড পঞ্চম স্থান ধরে রাখলেও শ্রীলঙ্কা ছয় থেকে সাতে নেমে গেছে, এক ধাপ এগিয়ে ষষ্ঠ পাকিস্তান। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম), বাংলাদেশ (নবম) ও জিম্বাবুয়ে (দশম)। নির্ধারিত সময়ের মধ্যে ৮টি টেস্ট না খেলায় আয়ারল্যান্ড র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে র্যাঙ্কিংয়ে ফিরতে আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট খেলতে হবে।
৫ মে টি-টুয়েন্টি এবং ৭ মে ছেলেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হবে।