আজকাল ভারত–পাকিস্তান ম্যাচে যা হয়, কলম্বোতে সেটিই হলো। ৬ হাজার কোটি টাকার ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না পাকিস্তান। ঈশান কিষানের ৭৭ রানের তাণ্ডবে ১৭৫ রান করেছিল ভারত। এরপর পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে ৬১ রানে ম্যাচটি জিতল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। টানা তৃতীয় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সুপার এইটে উঠে গেল সূর্যকুমার যাদবের দল।

এই হারে পাকিস্তানের সুপার এইটের অপেক্ষা বাড়ল। শেষ ম্যাচে নামিবিয়ার কাছে না হারলেই শেষ আটে উঠবে পাকিস্তান। তবে হেরে গেলে গতবারের মতো এবারও প্রথম পর্ব খেলেই দেশে ফিরতে হবে পাকিস্তানকে। ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা যুক্তরাষ্ট্র নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।

১৮তম ওভারের শেষ বলে উসমান তারিককে বোল্ড করে পাকিস্তানের ইনিংসের যতি টেনেছেন হার্দিক পান্ডিয়া।

এই জয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা ২ উইকেট নিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৩/৩ বানিয়ে দেন। ৩৪ রানে বাবর আজমের বিদায়ের পর যা একটু চেষ্টা করেছিলেন উসমান খান। ৪৪ রান করে উসমান যখন ফিরলেন ৭৩ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের। এরপর শুধু ব্যাবধানই কমাতে পেরেছে দলটি।

বল হাতে নেওয়া ভারতের সাত বোলারের ছয়জনই উইকেট পেয়েছেন। দুই পেসার পান্ডিয়া ও বুমরা এবং দুই স্পিনার অক্ষর ও বরুণ ২টি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ঈশান ৭৭, সূর্যকুমার ৩২, দুবে ২৭, তিলক ২৫; সাইম ৩/২৫)
পাকিস্তান: ১৮ ওভারে ১১৪ (উসমান ৪৪, আফ্রিদি ২৩*; পান্ডিয়া ২/১৬, বুমরা ২/১৭, বরুণ ২/১৭, অক্ষর ২/২৯)।
ফল: ভারত ৬১ রানে জয়ী।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব