আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের দশম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফলে দর্শকরা টিকিট ছাড়াই মাঠে এসে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী দিনে মাঠে নামবে তিনটি দল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১:৩০টায়। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের লড়াই হবে দ্বিতীয় ম্যাচে। দিন শেষে ভারত বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে প্রথম দিনের খেলা শেষ হবে।

এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট সকাল ৯:৩০টা থেকে দর্শকদের প্রবেশের জন্য খোলা থাকবে। যেহেতু প্রবেশ বিনামূল্যে এবং আসন সংখ্যা সীমিত, তাই লঙ্কান ক্রিকেট বোর্ড আগে মাঠে পৌঁছানোর পরামর্শ দিয়েছে, বিশেষ করে পাকিস্তানের ম্যাচ হওয়ায় ভিড় বেশি হতে পারে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ৮ মার্চ পর্যন্ত।বিশ্বকাপের উত্তেজনা সরাসরি দেখতে ফ্রি প্রবেশের সুযোগ পাওয়া যায়নি আগে, তাই ক্রিকেটপ্রেমীদের জন্য এটি দারুণ একটি সুযোগ বলে মনে করা হচ্ছে।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব