২০২৬ বিশ্বকাপের ফাইনালের পথে আরও একটু এগিয়ে গেছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ৩২-এ জাপানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ২-১ গোলে।

এই রুদ্ধশ্বাস জয়ের পর ব্রাজিলের সামনে এখন শেষ ষোলোয় নিউ জার্সিতে নরওয়ে। এরপর সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা মেক্সিকো এবং সেমিফাইনালে অনেক প্রতীক্ষিত আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে তারা।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ সি-তে শীর্ষে থেকে শেষ করে। সম্প্রতি রাউন্ড অব ৩২-এ বড় অঘটনের হাত থেকে বাঁচে তারা। জাপানের বিপক্ষে যোগ করা সময়ে নাটকীয় ২-১ গোলের জয় পায় ব্রাজিল।

আগামী ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেই পথে ব্রাজিলের সম্ভাব্য বন্ধনী এমন দাঁড়িয়েছে।

৫ জুলাই নিউ ইয়র্কে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। এটাই এখন পর্যন্ত নিশ্চিত পরের ম্যাচ।

এরপরের ধাপগুলো এখনো সম্ভাব্য, নিশ্চিত নয়। ১১ জুলাই মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। ১৫ জুলাই আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনার। আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেন অথবা ফ্রান্সকে ধরা হচ্ছে সম্ভাব্য হিসেবে। 

যদিও এই পুরো বন্ধনীটি বিভিন্ন বিশ্লেষক ও পূর্বাভাসভিত্তিক সূত্র থেকে নেওয়া প্রজেকশন। বাস্তবে ফলাফল ভিন্নও হতে পারে।