যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
রুবিও বলেন, বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর হাতে অপহৃত হওয়ার পর তাকে নিরাপদে মুক্ত করতে মার্কিন সংস্থা ও ইরাকি অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
[caption id="attachment_260891" align="alignnone" width="1052"]
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।[/caption]
তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই থাকুক না কেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রুবিওর ভাষায়, 'এই মুক্তি প্রমাণ করে, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় ট্রাম্প প্রশাসন অটল।'