ছাদখোলা বাসে সংবর্ধনা

শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরেছিল মিসর। ওই ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ত্বের অভিযোগও তুলেছে মিসর। হারের পর আজ দেশে ফিরেছেন মোহাম্মদ সালাহরা। ফেরার পর দেশে তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মিসরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের ‘আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণ করে দেশটির জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে অপেক্ষারত শত শত সমর্থক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।

সমর্থকদের উদ্দেশ্যে কেউ হাত নাড়েন, কেউ ফোনে বন্দি করে রাখেন মুহূর্তটা
সমর্থকদের উদ্দেশ্যে কেউ হাত নাড়েন, কেউ ফোনে বন্দি করে রাখেন মুহূর্তটাএএফপি

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব