রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে ঈদের বাজার। পোশাক কেনার পাশাপাশি কেনাকাটার তালিকায় স্মার্টফোনও রয়েছে অনেকের। আর তাই প্রয়োজন বা স্টাইল বুঝে ফোন কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। ঈদের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালোমানের ফোন পাওয়া যাচ্ছে। প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারির ওপর ভিত্তি করে ২০ হাজার টাকার মধ্যে ভালো মানের ১০ ফোনের খোঁজ জেনে নেওয়া যাক।

সিম্ফোনি ইনোভা ৪০
সিম্ফোনি ইনোভা ৪০সিম্ফোনি

১. সিম্ফোনি ইনোভা ৪০

তুলনামূলক কম বাজেটে যাঁরা বেশি মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সিম্ফনি ইনোভা ৪০। ৬.৭৫ ইঞ্চি পর্দার এইচডি প্লাস ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ইউনিসক টি৬১৫ (টি৭২৫০) প্রসেসরে চলা ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।

অনার প্লে ১০
অনার প্লে ১০অনার

২. অনার প্লে ১০

অনার প্লে ১০ ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট বা পানি প্রতিরোধী স্মার্টফোন হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।

ইনফিনিক্স স্মার্ট ২০
ইনফিনিক্স স্মার্ট ২০ইনফিনিক্স

৩. ইনফিনিক্স স্মার্ট ২০

ইনফিনিক্স স্মার্ট ২০ মডেলের ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট–সুবিধার ৬.৭৮ ইঞ্চির পর্দা রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর থাকায় সহজেই উন্নত রেজোল্যুশনের ভিডিও বা গেম খেলার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজ সহজে করা যায়। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১৫ ওয়াটের চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটির সামনে–পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। দাম ১২ হাজার ৭৫০ টাকা।

টেকনো স্পার্ক গো ৩
টেকনো স্পার্ক গো ৩টেকনো

৪. টেকনো স্পার্ক গো ৩

টেকনো স্পার্ক গো ৩ ফোনটির প্রধান আকর্ষণ হলো ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস পর্দা, যা সাধারণত কম দামের ফোনে তেমন দেখা যায় না। ইউনিসক প্রসেসরে চলা ফোনটির সামনে–পেছনে ফ্ল্যাশযুক্ত ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। ১২ হাজার ৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।

ভিভো ওয়াই০৫
ভিভো ওয়াই০৫ভিভো

৫. ভিভো ওয়াই০৫

যাঁরা কম বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন খুঁজছেন, তাঁদের জন্য ভিভো ওয়াই০৫ মডেলটি বেশ কার্যকর। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় ভালোমানের ছবি ও ভিডিও দেখা যায়। ইউনিসক প্রসেসরে চলা ফোনটি আইপি৬৫ প্রযুক্তি সমর্থন করে। ফলে পানির ঝাপটা থেকে নিরাপদ থাকে। দাম ১৩ হাজার ৭৫০ টাকা।

অপো এ৬এক্স
অপো এ৬এক্সঅপো

৬. অপো এ৬এক্স

অপোর এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ফোনটিতে ৬.৭৫ ইঞ্চি পর্দা রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং উজ্জ্বলতা ১০০০ নিটস। ফলে রোদের মধ্যেও পর্দায় থাকা বিভিন্ন তথ্য পরিষ্কার দেখা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ১৪ হাজার ৪৯০ টাকা।

রিয়েলমি সি৭১
রিয়েলমি সি৭১রিয়েলমি

৭. রিয়েলমি সি৭১

রিয়েলমি সি৭১ মডেলের ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ইউনিসক প্রসেসরে চলা ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসুবিধার ৬.৬৭ ইঞ্চি পর্দা রয়েছে। ফোনটির সামনে–পেছনে যথাক্রমে ৫ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।

ওয়ালটন নেক্সজি এন৯
ওয়ালটন নেক্সজি এন৯ওয়ালটন

৮. ওয়ালটন নেক্সজি এন৯

ওয়ালটন নেক্সজি এন৯ মডেলের ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং মালি জি৫২ জিপিইউ রয়েছে, ফলে উন্নত রেজোল্যুশনের গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সামনে–পেছনে যথাক্রমে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে। দাম ১৭ হাজার ৪৫৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ০৬
স্যামসাং গ্যালাক্সি এ০৬স্যামসাং

৯. স্যামসাং গ্যালাক্সি এ০৬

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটিতে রয়েছে হেলিও জি৮৫চিপসেট ও ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস পিএলএস এলসিডি পর্দা। ফোনটির পেছনে থাকা ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে চমৎকার ভিডিও ও ছবি তোলা সম্ভব। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ১৮ হাজার ১৯৯ টাকায় কেনা যাবে ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ০৭
স্যামসাং গ্যালাক্সি এ০৭স্যামসাং

১০. স্যামসাং গ্যালাক্সি এ০৭

স্যামসাং গ্যালাক্সি এ০৭ মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ও ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে, ফলে উন্নত রেজোল্যুশনের গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ফোনটিতে থাকা ৬.৭ ইঞ্চি পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি রয়েছে। আইপি ৫৪ রেটিং থাকায় ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে নিরাপদ থাকে ফোনটি। দাম ১৯ হাজার ৪৯৯ টাকা।

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোনে এনেছে অপো বাংলাদেশ। ‘অপো এ৬এস প্রো’ মডেলের ফোনটির সামনে এআই প্রযুক্তিনির্ভর ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা রয়েছে। এআই ফেস রিকগনিশন–সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে একাধিক ব্যক্তির চেহারা শনাক্ত করে ভালোমানের ছবি তুলতে পারে ক্যামেরাটি। ফলে দলগত ছবিতে থাকা সব ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসুবিধার ফোনটির দাম ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। চাইলে বাড়তি কোনো খরচ ছাড়াই কিস্তিতে কেনা যাবে ফোনটি।

গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠানে গ্যালাক্সি এস২৬ সিরিজের আওতায় নতুন তিন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রদর্শন করেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’ মডেলের স্মার্টফোনগুলো আগামী ১১ মার্চ থেকে বিভিন্ন দেশে পাওয়া যাবে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোন কেনার আগাম ফরমাশ কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৬ সিরিজের বাণিজ্যিক বিক্রি কার্যক্রম শুরু হবে। তবে আগামী ১৭ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে। আগাম ফরমাশ দেওয়া ক্রেতারা ৯ ও ১০ মার্চ কাঙ্ক্ষিত মডেলের ফোন সংগ্রহ করতে পারবেন।

গ্যালাক্সি এস২৬ ও গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ফোন দুটিতে ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম যথাক্রমে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা ও ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকা। অপর দিকে ১২ গিগাবাইট র‍্যামযুক্ত গ্যালাক্সি এস২৬ আলট্রা মডেলের ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট। দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনগুলো ৩৬ মাসের কিস্তিতেও কেনা যাবে। শুধু তা–ই নয়, মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘ভিভো ওয়াই৩১ডি’ মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে টানা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যায়। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা থাকায় মাত্র ৪৩ মিনিটে ফোনটির ব্যাটারি ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসরে চলা ৬.৭৫ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির সামনে–পেছনে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ–সুবিধা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও করা যায় ফোনটিতে।

অরিজিনওএস৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ম্যাজিক মুভ, এআই ক্যাপশন এবং এআই ক্রিয়েশন–সুবিধা রয়েছে। আইপি৬৮ ও আইপি৬৯ প্লাস রেটিংযুক্ত ফোনটি ভেজা হাতেও ব্যবহার করা যায়। এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স–সুবিধার ফোনটি হাত থেকে পড়লে সহজে ভাঙে না।

সংস্করণ ভেদে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২৪ হাজার ৯৯৯ টাকা, ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩১ হাজার ৯৯৯ টাকা। ফোনটি ৪ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে।

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরাযুক্ত নতুন দুই স্মার্টফোন এনেছে টেকনো বাংলাদেশ। ‘ক্যামন ৫০ সিরিজ’ ও ‘পোভা কার্ভ ২ ফাইভজি’ মডেলের ফোন দুটিতে ৪৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বা হয়েছে, ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে প্রযুক্তির ক্যামন ৫০ সিরিজের ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়।

৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে টেকনো এআই স্যুইটের মাধ্যমে সহজেই এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টুভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টার ব্যবহার করা যায়। ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম মডেলভেদে ভ্যাট ছাড়া ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৪৯৯ টাকা।

পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহার করা যায়। ৬.৭৮ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো এআই স্যুইটযুক্ত ফোনটির সামনে পেছনে রয়েছে ১৩ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এআই নয়েজ ক্যানসেলেশন সুবিধার ফোনটির দাম ভ্যাট ছাড়া ৩৬ হাজার ৯৯৯ টাকা।

Page 2 of 2

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব