• ভাতার আওতায় আরও ১৭১ খেলোয়াড়

    দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও ১৭১ জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা হয়েছে ৩০০।

    জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন।

    এ ছাড়া প্রথমবারের মতো গঠিত হওয়া জাতীয় নারী হকি দলও ভাতার আওতায় এসেছে। ‎এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী হকি দল।

    শুধু জাতীয় দলই নয়, আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করছে সরকার। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের সঙ্গে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

    ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের ক্রীড়া কার্ড
    ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের ক্রীড়া কার্ড
     

    ‎এই কর্মসূচির আওতায় থাকা প্রত্যেক খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা করে ভাতা এবং একটি ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতার আওতায় আসবেন।

    ‎গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যয়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে।

    দ্বিতীয় দফায় ক্রীড়া ভাতায় কোন খেলার কতজন

    ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১।

  • ভারতকে বিশ্বকাপ জেতালেন সূর্যবংশী, হলেন ফাইনাল–সেরা ও টুর্নামেন্ট–সেরা

    প্রথম ইনিংস শেষেই কি ফাইনালের ভাগ্য লেখা হয়েছে?

    আজ হারারেতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত আগে ব্যাটিং করে তুলেছে ৪১১ রান। যা জাতীয় দল ও ছেলে–মেয়ে নির্বিশেষে আইসিসি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ। এমন কিছুর পর ইংল্যান্ড যুবাদের শিরোপা জিততে হলে আরেকটি রেকর্ডই গড়তে হতো। তবে সেটা তারা পারেনি।

    ইংল্যান্ডকে ৩১১ রানে অলআউট করে ১০০ রানের জয়ে ২০২৬ আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব–১৯ দলের এটি ষষ্ঠ শিরোপা।

    জিম্বাবুয়ের মাটিতে ভারতের যুবাদের এই জয়ের মূল নায়ক বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ওপেনার ৮০ বলে খেলেছেন ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস। যা যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত। আগের রেকর্ড ছিল ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে সামির মিনহাসের ১৭২ রান।

    ছেলে ও মেয়েদের সিনিয়র ও জুনিয়র এবং যে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল মিলিয়ে সূর্যবংশীর ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ।

    সেঞ্চুরির পর সূর্যবংশী
    সেঞ্চুরির পর সূর্যবংশী, আইসিসি

    যদি সূর্যবংশীর ইনিংসের শুরুটা ছিল তুলনামূলকভাবে ধীর গতির। প্রথম ২৪ বলে করেছিলেন ২৪ রান। তবে পরের ১৫১ রান তুলতে তিনি খরচ করেছেন মাত্র ৫৬ বল। চার ও ছক্কা মেরেছেন ১৫টি করে। যুব ওয়ানডেতে এক ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রানেরও রেকর্ড এটি।

    ১২৬ মিনিটের এই মহাকাব্যিক ইনিংসের অবসান ঘটে ২৬তম ওভারে। ইংল্যান্ডের পেসার ম্যানি লামসডেনের গতি কমিয়ে দেওয়া একটি বলে শ্লগ সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক ও অধিনায়ক টমাস রোর হাতে ধরা পড়েন তিনি। সূর্যবংশী যখন মাঠ ছাড়ছিলেন, তখন ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৫১ রান। এরপর ভারত যোগ করতে পেরেছে ১৬০ রান।

    সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ফালকনোরও
    সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ফালকনোরওআইসিসি

    রান তাড়ায় ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন কালেব ফালকনোর। ৬৭ বলে ১১৫ রান করে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তাঁর সেঞ্চুরির কারণেই ১৭৭ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড ৩১১ রান পর্যন্ত যেতে পেরেছে।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৫০ ওভারে ৪১১/৯ (সূর্যবংশী ১৭৫, আয়ুশ ৫৩; মিন্টো ৩/৬৩, গ্রিন ২/৪৯) ইংল্যান্ড: ৪০.২ ওভারে ৩১১ (ফালকনোর ১১৫, ডকিন্স ৬৬; অ্যামব্রিশ ৩/৫৬, চৌহান ২/৬৩) ফল: ভারত ১০০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টসেরা: বৈভব সূর্যবংশী

  • ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। 

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করবে।

    ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।

    হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২৫ শতাংশ পারস্পারিক শুল্ক ছাড়াও রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ সকল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।

    এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। আমি খুবই আনন্দিত যে ভারতে তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮% করা হয়েছে।

    গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করে।

     

  • ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে নিন

    দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আজ রাত আটটায় মাঠে নামছে গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ নারী ফুটবলের বড় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবেন লাল-সবুজের মেয়েরা। আর ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

    এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। কদিন আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তাঁর জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে।

    অন্যদিকে চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন।

    তাঁর অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন উমেলাহ মারমা। তবে শিউলি আজিমকে আজও শুরুর একাদশের বাইরেই রেখেছেন কোচ বাটলার। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নতুন এই কৌশল ও একাদশ নিয়ে নামছে বাংলাদেশ।

    বাংলাদেশের একাদশ: মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।
  • ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল

    মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও।

    ম্যাচ শুরুর আগে সমীকরণ ছিল পরিষ্কার—আজকের জয়ী দল সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ভুটানকে। গ্রুপ রানার্সআপ হলে লড়তে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। বাংলাদেশের যুবারা ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। শুরুর দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল। কিন্তু ভারতের গোলকিপার দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফয়সালের শট তাঁর গায়ে লেগে প্রতিহত হয়।

    ম্যাচের প্রথম ১৫ মিনিট বাংলাদেশের দাপট থাকলেও ১৭ মিনিটে গোল করে বসে ভারত। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভেতরে একেবারে অরক্ষিত অবস্থায় ছিলেন বিশাল যাদব। দারুণ এক হেডে তিনি বল জালে জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

    গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় মাঠের উত্তেজনার আঁচ লাগে ডাগআউটেও। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স।

    প্রথমার্ধের অতিরিক্ত আট মিনিট সময়ের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভানের কর্নার থেকে বক্সে উড়ে আসা বল বাতাসে রেখেই জালে পাঠান ডিফেন্ডার আবদুল রিয়াদ ফাহিম। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়লেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।

    এর আগে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে ২-০ গোলে, অন্যদিকে ভারত তাদের বিপক্ষে জিতেছে ৩-০ ব্যবধানে।

    প্রথম ম্যাচে জিতেই দুই দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। আজকের ম্যাচটি ড্র হওয়ায় দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৪। গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ (+২) হয়েছে রানার্সআপ।

  • ভারত–পাকিস্তান মুখোমুখি আজ

    কলম্বোর হোটেলে জায়গা নেই। প্রেমাদাসা স্টেডিয়ামের ৩৫ হাজার আসনের সব টিকিটও শেষ। কালোবাজারে মিললেও দাম চার গুণ বেশি। ভারত থেকে কলম্বো যাওয়ার ফ্লাইটে টিকিটের দামও আকাশছোঁয়া। শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভেলপমেন্ট থেকে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে শ্রীলঙ্কায় আসা ১ লাখ পর্যটকের প্রায় ২০ শতাংশই এসেছেন ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে।

    আজ সেই ম্যাচ—যে ম্যাচ হবে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে হারিয়ে যেতে বসেছিল ক্রিকেটটাই। শেষ পর্যন্ত আইসিসির কূটনৈতিক তৎপরতায় এ ম্যাচ ও ক্রিকেট পুনরুদ্ধার হলেও একটি প্রশ্ন থেকেই যায়। ভারত–পাকিস্তান ম্যাচ এমনিতেই ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় লড়াই, এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হওয়াই কি মানুষের আগ্রহের পারদ চূড়ায় ওঠার কারণ? নইলে বার্তা সংস্থা এএফপি কীভাবে ধারণা করে ‘শোডাউন ইন কলম্বো’য় ভাঙতে পারে দর্শকের রেকর্ড!

    অথচ কিছুদিন আগে ক্রিকেটপ্রেমীদের মনই ভেঙে যেতে বসেছিল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ দলকে নিরাপত্তাশঙ্কায় ভারতে পাঠাতে রাজি হয়নি বিসিবি। কিন্তু বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি যেমন মানেনি, তেমনি বাংলাদেশও নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের ছাড়াই হচ্ছে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ।

    সেই দৃশ্য, ২০২৫ এশিয়া কাপ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ভারতের অদৃশ্য ট্রফি নিয়ে উদ্‌যাপন
    সেই দৃশ্য, ২০২৫ এশিয়া কাপ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ভারতের অদৃশ্য ট্রফি নিয়ে উদ্‌যাপনএএফপি

    ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা শুরুর জ্বালামুখ ছিল বাংলাদেশের বাদ পড়ার ঘটনাই। কারণ, পাকিস্তান এরপরই কলম্বোর আজকের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন—বাংলাদেশের পাশে থাকতেই তাঁদের এই সিদ্ধান্ত।

    পাকিস্তানে সিদ্ধান্ত অটল থাকলে বিশ্ব ক্রিকেটই বড় আর্থিক ক্ষতির মধ্যে পড়ত। আইসিসি তাই উদ্যোগী হয়ে লাহোরে পিসিবি ও বিসিবির সঙ্গে যৌথ সভা করে সংকট নিরসনের জন্য। সেই সভায় আইসিসি বেশ কিছু শর্ত পূরণের আশ্বাস দেওয়ার পরই পাকিস্তান সরকার পিসিবিকে ম্যাচটি খেলার অনুমতি দেয়।

    খেলাটা ক্রিকেটের চিরাচরিত চেতনার মধ্যেই হওয়া উচিত। আমি কী আশা করি সেটা বিষয় নয়। ক্রিকেট শুরুর পর থেকে যেভাবে খেলাটা হয়ে আসছে, সেভাবেই এটা খেলা উচিত। বাকি সিদ্ধান্ত তাদের (ভারত), তারা যা খুশি করতে পারে।সালমান আগা, অধিনায়ক, পাকিস্তান

    তবে এখন আর এটি শুধু একটি ক্রিকেট ম্যাচই নয়; ভারত–পাকিস্তান মহারণের বাইরেও এই ম্যাচের একটি পরিচিতি দাাঁড়িয়ে গেছে। এটি এখন হয়ে দাঁড়িয়েছে উপমহাদেশীয় ক্রিকেটের বরফ গলানোর কূটনীতির উপলক্ষও। আজকের ম্যাচে তাই আইসিসি আমন্ত্রণ জানিয়েছে এশিয়ার বড় পাঁচটি বোর্ডের প্রধানদের।

    পাকিস্তান অধিনায়ক সালমান আগা
    পাকিস্তান অধিনায়ক সালমান আগা, এএফপি

    ক্রিকেট মাঠে ভারত–পাকিস্তান বৈরিতা বহু বছরের পুরোনো। নতুন করে সেটি সামনে আসে গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপে দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনায়। এমনকি এশিয়া কাপের ট্রফিও বুঝিয়ে দেওয়া হয়নি ভারতকে। দুই দেশের মধ্যে থাকা রাজনৈতিক উত্তেজনারই প্রভাব পড়েছিল আসলে এশিয়া কাপে। টুর্নামেন্টের তিন ম্যাচেই হারা পাকিস্তান অধিনায়ক সালমান অবশ্য গতকাল কলম্বোর সংবাদ সম্মেলনে খেলোয়াড়ি চেতনাকে সামনে টেনে বল ঠেলেছেন ভারতের কোর্টে।

    ‘খেলাটা ক্রিকেটের চিরাচরিত চেতনার মধ্যেই হওয়া উচিত। আমি কী আশা করি সেটা বিষয় নয়। ক্রিকেট শুরুর পর থেকে যেভাবে খেলাটা হয়ে আসছে, সেভাবেই এটা খেলা উচিত। বাকি সিদ্ধান্ত তাদের (ভারত), তারা যা খুশি করতে পারে’—বলেছেন সালমান।

    দুই দলের অধিনায়কই জানিয়েছেন, অনিশ্চয়তা তৈরি হলেও তাঁরা খেলার জন্য প্রস্তুত ছিলেন। সূর্যকুমার আবারও মনে করিয়ে দিয়েছেন, ‘এই ম্যাচের জন্য আমাদের ফ্লাইট বুক করা ছিল। মনোযোগ ছিল শুধু প্রস্তুতিতে।’

    তবে সূর্যের মেজাজ গতকাল তেমন গনগনে ছিল না। ওপেনার অভিষেক শর্মা খেলতে পারবেন কি না— প্রশ্নে খুঁচিয়েছেন সালমানকে। ‘সালমান চাইলে অভিষেক খেলবে’—বলেন হালকা মেজাজে থাকা সূর্য। পরে অসুস্থতা থেকে সেরে ওঠা অভিষেক খেলবেন বলে নিশ্চিত করেছেন তিনি। কিন্তু নিশ্চিত করতে কিছু বলেননি পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন কি না সেই প্রশ্নের উত্তরে, ‘টসের সময় দেখা যাবে, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

    ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
    ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবএএফপি

    টি–টুয়েন্টি বিশ্বকাপে ৮ বার ভারতের মুখোমুখি হয়ে একবারই জিতেছে পাকিস্তান। কিন্তু তাদের দ্বৈরথে অতীত পরিসংখ্যানের প্রভাব থাকে সামান্যই। আগে কী হয়েছে না হয়েছে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সামনে থাকা ম্যাচটি জেতা। সে লক্ষ্যে আজ পাকিস্তানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন অফ স্পিনার উসমান তারিক। বোলিং অ্যাকশনের জন্য তাঁকে অন্য স্পিনারদের চেয়ে একটু আলাদাই লাগে। প্রশ্ন আছে তাঁর অ্যাকশন নিয়েও। যদিও সূর্য উসমানকে কীভাবে খেলবেন, শুধু সেটা নিয়েই বলেছেন, ‘সিলেবাসের বাইরে প্রশ্ন হলেও সেটা ছেড়ে দেওয়া যাবে না। সে একটু অন্য রকম, তাই বলে আমরা তার কাছে আত্মসমর্পণ করতে পারি না।’

    অবশ্য না চাইলেও ভারত, পাকিস্তান দুই দলকেই তৃতীয় এক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হতে পারে—প্রকৃতি! শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের পূর্বাভাস, সন্ধ্যায় ম্যাচ শুরুর আগে বজ্রসহ বৃষ্টি হতে পারে কলম্বোতে। বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ ভাগ। দুটি করে ম্যাচ জেতায় এটা দুই দলের জন্য সুপার এইটে ওঠার ম্যাচও। যে জিতবে তাঁরাই উঠে যাবে। আর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে ভাগাভাগি হবে পয়েন্ট, কারণ রিজার্ভ ডে নেই। তবে আগুনে লড়াইয়ের সবকিছুই যে ম্যাচের আগে মজুত আছে, সে ম্যাচে বৃষ্টি কাম্য নয় কারোরই।

    ২০২২ সালের পর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান
    ২০২২ সালের পর ভারতকে হারাতে পারেনি পাকিস্তানরয়টার্স

    কেউ কেউ বলছেন, আজকের ম্যাচটা আসলে পাকিস্তানের তিন স্পিনার বনাম ভারতের ব্যাটসম্যানদের লড়াই। আবার বরুণ চক্রবর্তী–অক্ষর প্যাটেলদের কারণে উল্টোটাও বলা যায়। প্রেমাদাসার উইকেট একটু মন্থর হলেও স্পিনবান্ধব বলা যাবে না। এ মাঠে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে পেসাররা পেয়েছেন ৩২৩ উইকেট, স্পিনাররা ২৮২। টি–টুয়েন্টি সংস্করণে এ মাঠে ১৫ ম্যাচের ১১টিতেই জিতেছে ভারত। পাকিস্তান ৭ ম্যাচ খেলে জিতেছে ৫টি।

    এসব সংখ্যায় সম্ভাব্য সমীকরণ মেলানোর চেয়েও গুরুত্বপূর্ণ, আজকের ম্যাচ দিয়ে উপমহাদেশের ক্রিকেট থেকে বৈরিতার বাতাস দূর করে দেওয়া। কঠিন সেই কাজটা পারবে তো আইসিসি?

  • ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ

    উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভের্দের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ের ফলে দ্বিতীয় লেগের আগে বেশ চাপে পড়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

    বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলছিল সিটি। তবে দ্রুত পাল্টা আক্রমণে বারবার বিপদে পড়ে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ সাজায় মাদ্রিদ। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন ভালভের্দে।

    চোটের কারণে এদিন রিয়ালের দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দে। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম দিক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো পাস ধরে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে দ্বিতীয় গোল করেন এই মিডফিল্ডার।

    প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভের্দে। ৪২ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়ান ব্রাহিম দিয়াজকে। তিনি চিপ করে বল তুলে দেন ভালভের্দের সামনে। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল পেয়ে দারুণ ভলিতে জালে জড়ান তিনি।

    বিরতির পর আক্রমণ বাড়ায় ম্যানচেস্টার সিটি। তবে গোলের বড় সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদই। পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।

    অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হারিয়েছে চেলসিকে। ব্রাডলি বারকোলা ও ওসমান দেম্বেলে গোল করে দলকে এগিয়ে নিলেও মালো গুসতো ও এনজো ফার্নান্দেজ চেলসিকে ম্যাচে ফেরান। শেষদিকে ভিতিনহা ও বদলি নামা খভিচা কাভারাতসখেলিয়া দুই গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন।

    নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে স্পোর্তিং সিপিকে। পেনাল্টি থেকে সন্দ্রে ব্রানস্টাড গোলের সূচনা করেন। পরে ওলে দিদরিক ব্লমবার্গ ও কাসপার হগ গোল করে দলের জয় নিশ্চিত করেন।

    দিনের আরেক ম্যাচে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেনের সঙ্গে। ৪৬ মিনিটে হেড থেকে গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন রবের্ত আন্ডরিচ। তবে ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান বদলি নামা কাই হাভার্টজ। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা আট ম্যাচ জয়ের ধারাও থেমে যায়।

     

  • ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়: তমা মির্জা

    গতকাল শনিবার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অপমৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। স্বামী জাহের আলভী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইকরাকে উদ্দেশ করে ফেসবুকে খোলাচিঠি লিখেছেন অভিনেত্রী তমা মির্জা। দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ইকরার জন্য ভালোবাসা নাকি অবহেলা ছিল? কেন এমন জীবন বেছে নিলেন এই অভিনেত্রীর স্ত্রী—সেই প্রশ্নই তুলেছেন তমা।

    জাহের আলভী ও ইকরা। ছবি: কোলাজ
    জাহের আলভী ও ইকরা।

    তমা লিখেছেন, ‘একটা মেয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’

    কিন্তু সেই একই মানুষের জীবনে সফলতা এলে জীবনটা বদলে যায়। সবার আগে সে জীবনে এগিয়ে থাকা মানুষটাকে অবহেলা করতে শুরু করে বলে মনে করেন তমা।

    তমা মির্জা। ছবি: ফেসবুক থেকে
    তমা মির্জা। ছবি: ফেসবুক থেকে

    এই প্রসঙ্গে তমা লিখেছেন, ‘ভালোবাসার সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে সবার প্রথম ওই মেয়েটিকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ–তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানুষিক যন্ত্রণা দেয়।’
    তমা তাঁর ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’

    পরিবারের সঙ্গে জাহের আলভী। ছবি: ফেসবুক থেকে
    পরিবারের সঙ্গে জাহের আলভী। ছবি: ফেসবুক থেকে

    তমার মতে, কখনো জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে তখন হয়তো কেউ কেউ জীবন থেকে সরে দাঁড়ায়। কিন্তু এতে কী কোনো কিছু থমকে যায়? ‘এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তা–ও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে’—লিখেছেন তমা।

  • ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

    লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ঘরের মাঠে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিশ শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। এদিন ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, একবার করে জালের দেখা পেয়েছেন গার্সিয়া ও ফেদে ভালভের্দে। সফল স্পট কিকে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল।

    ঘরের মাঠে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন গার্সিয়া। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে চলতি বল পা ছুঁয়ে একটু দিক পাল্টে দেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি সোসিয়েদাদ গোলরক্ষক।

    গার্সিয়ার দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর গতি কমিয়ে দেয় রিয়াল। সে সময় ভালো ফুটবল খেললেও তেমন একটা সুযোগ তৈরি করতে পারছিল না সোসিয়েদাদ। ২১তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ওইয়ারসাবাল। 

    ডিফেন্ডার ডিন হাউসেন ডি বক্সে ইয়ানজেল এররেরাকে ফাউল করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ। চার মিনিট পর স্পট কিক থেকে রিয়ালকে ফের এগিয়ে নেন ভিনিসিয়ুস। ব্রাজিল ফরোয়ার্ডকে ফাউল করাতেই পেনাল্টি পায় রিয়াল। ৩১তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান ভালভের্দে। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই অভিজ্ঞ ডিফেন্ডার।

    দ্বিতীয়ার্ধের শুরুতে ব‍্যবধান আরও বাড়ান ভিনিসিউস। ৪৮তম মিনিটে সফল স্পট কিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাকেই ফের ইয়ন আরামবুরু ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল।

    ৬০তম মিনিটে মাঠে নামেন রিয়াল অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। ৬১তম মিনিটে ইয়ন মার্তিনের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন রেয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর আইহেন মুনিয়োসের গতিময় শট এগিয়ে এসে শরীর দিয়ে ঠেকান তিনি।

    ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন গার্সিয়া। তবে গোললাইন থেকে শট ঠেকিয়ে তাকে হতাশ করেন মার্তিন। ৮৪তম মিনিটে রেয়ালের জালে বল পাঠালেও অফসাইডের জন‍্য গোল পায়নি সোসিয়েদাদ।

    ৬ মিনিট পর একই অভিজ্ঞতা হয় রিয়ালের। আর্দা গিলেরের ফ্রি কিকে হেডে জালে বল পাঠালেও গোল পাননি ভিনিসিয়ুস। তিনি নিজেই অফসাইডে ছিলেন, তাই হয়নি হ‍্যাটট্রিক।

    এতে ২৬ ম‍্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

     

  • ভেতরের যে ঝড় কেউ দেখে না, ‘দম’ সেটারই গল্প বলে: পূজা চেরী

    ঈদে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে দম। দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী। গতকাল বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি শেয়ার করে সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।’

    এবারের ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন পূজা। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দম আমার জন্য শুধু একটা সিনেমা নয়; এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি চেয়েছিলাম, আমার জীবনে অন্তত একটি ভালো কাজ আসুক। সত্যি বলতে, আমি ভালো সিনেমার খোঁজ করছিলাম। দম আমার ব্যক্তিজীবন, আমার ব্যক্তিত্ব—সবকিছু বদলে দিয়েছে, আমার ক্যারিয়ারেও পরিবর্তন এনেছে।’

    শুটিং এর ফাঁকে পূজা
    শুটিং এর ফাঁকে পূজা,ফেসবুক থেকে
     

    ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন তিনি। পূজা বলেন, ‘মাঝখানে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। আমার মা মারা গেলেন, সব মিলিয়ে খুব ভেঙে পড়েছিলাম। সে সময় দম আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে।’

    ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে পূজা বলেন, কিছু গল্প শুধু দেখা যায়, আবার কিছু গল্প থাকে, যা অনুভব করা যায়। তাঁর মতে, দম ঠিক দ্বিতীয়টার মধ্যে পড়ে। ছবিটিকে তিনি জীবনের আয়নার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না—যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সাথে নীরব যুদ্ধ করার গল্প।’

    সিনেমার আবেগঘন দিকটি তুলে ধরে পূজা ফেসবুকে আরও লিখেছেন, ‘কখনো মনে হয়—সব ঠিক আছে, সব স্বাভাবিক…কিন্তু ভেতরে ভেতরে যে ঝড়টা বয়ে যায়, সেটা কেউ দেখে না। দম সেই অদেখা ঝড়টার গল্প বলে।’

    শুটিংয়ের ফাঁকে নিশোর সঙ্গে পূজা
    শুটিংয়ের ফাঁকে নিশোর সঙ্গে পূজাপূজার ফেসবুক থেকে

    এই সিনেমা থেকে পাওয়া বার্তার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষায়, ‘ভেঙে পড়া মানেই শেষ না, কখনো কখনো ভেঙে পড়াটাই নতুন করে শুরু করার সাহস দেয়।’

    ছবির প্রভাব নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘সিনেমা শেষ হয়, কিন্তু কিছু দৃশ্য, কিছু সংলাপ, কিছু অনুভূতি…মনের ভেতর চুপচাপ থেকে যায়।’
    সব শেষে জীবনবোধের কথাই সামনে আনেন তিনি।

    এ ছবিটিও শেয়ার করেছেন পূজা
    এ ছবিটিও শেয়ার করেছেন পূজা

    পূজা চেরীর ভাষায়, ‘জীবন যতই কঠিন হোক, নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ শেষ পর্যন্ত—সবাই নিজের নিজের দম নিয়ে লড়াই করে যায়।’

    ঈদের ছবির ভিড়ে দম-এর এই আবেগঘন বার্তা ও জীবনমুখী গল্পই দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

  • ভোট আনন্দ ও উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

    সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নিজ জেলার গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

    ভোট দেওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় রাতে ঘুমই হয়নি। পরিবেশটা একেবারে উৎসবের মতো, ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম।

    ব্যস্ত পেশাজীবন থাকা সত্ত্বেও গ্রামে ভোট দিতে আসার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি নিজের শিকড়ে এসেছি। ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম, কিন্তু দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ।

    শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠার কারণে আজও তার অন্তরে দেশপ্রেম ও শিল্পচর্চার প্রতিফলন রয়েছে। প্রভা জানান, আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ সবই চাই। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন, সেটাও চাই।

    ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, তিনি শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার আশা করছেন।

     

  • ভয়াবহ অভিযোগ সেলিনার, স্বামীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    একসময় বলিউডের অন্যতম আলোচিত মুখ ছিলেন সেলিনা জেটলি। মিস ইন্ডিয়া খেতাব জয়, গ্ল্যামার জগতে দ্রুত উত্থান, বলিউডে একের পর এক জনপ্রিয় ছবি—সব মিলিয়ে তাঁর জীবন যেন ছিল নিখুঁত রূপকথা। কিন্তু সেই ঝলমলে জীবনের আড়ালে যে দীর্ঘদিন ধরে জমছিল ব্যক্তিগত অস্থিরতা, মানসিক যন্ত্রণা আর সম্পর্কের টানাপোড়েন, তা এবার প্রকাশ্যে চলে এসেছে।

    পারিবারিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রীর স্বামী পিটার হাগের বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বাই পুলিশ। শুধু তা-ই নয়, তদন্ত চলাকালে ভারত ছাড়ার আশঙ্কায় তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এ ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সেলিনা।

    ‘নার্সিসিস্টের সঙ্গে সম্পর্ক ভাঙা মানে নিজের হারানো সত্তাকে ফিরে পাওয়া’
    ঘটনার পর গভীর রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেখানে দেখা যায়, তিনি একটি বই পড়ছেন। বইয়ের পাতার শিরোনাম— ‘ব্রেকিং আপ উইথ আ নার্সিসিস্ট’।

    পাতার বেশ কয়েকটি অংশ তিনি হাইলাইট করেছিলেন। একটি লাইনে লেখা ছিল—‘একজন নার্সিসিস্টের সঙ্গে সম্পর্ক ভাঙা মানে সেই মানুষটির তৈরি করা আপনার আরেকটি সংস্করণের সঙ্গে বিচ্ছেদ ঘটানো।’

    আরেকটি অংশে ছিল—‘যখন আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, তখন শুধু একটি সম্পর্কই শেষ করেন না; আপনি নিজের পরিচয়, নিজের কণ্ঠস্বর এবং নিজের জীবনও ফিরে পান।’

    সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আরেকটি অংশ—‘আপনি নিজের গল্প নতুন করে লেখার যোগ্য। আপনি সুস্থ হয়ে ওঠার যোগ্য। আপনি সেই মানুষ নন, যেভাবে আপনাকে বিশ্বাস করানো হয়েছিল।’

    এই পোস্টের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, নিজের দাম্পত্য জীবনের সংকট নিয়েই কি পরোক্ষ বার্তা দিয়েছেন অভিনেত্রী?

    মুম্বাই পুলিশের সূত্র অনুযায়ী, পিটার হাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিষ্ঠুরতা ও নির্যাতন, শারীরিক ও মানসিক ক্ষতির অভিযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং দীর্ঘদিন ধরে হয়রানি।

    মামলাটি প্রটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫-এর সঙ্গেও যুক্ত। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ দায়েরের পর পিটারের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে। সাধারণত যখন আশঙ্কা থাকে, অভিযুক্ত ব্যক্তি তদন্ত এড়িয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, তখনই লুক–আউট সার্কুলেশন জারি করা হয়।

    সূত্রের দাবি, তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও এখন পর্যন্ত পিটার হাগ কিংবা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    সেলিনা জেটলি। অভিনেত্রীর ফেসবুক থেকে
    সেলিনা জেটলি। অভিনেত্রীর ফেসবুক থেকে
     

    সন্তানের কবরের সামনে এক মায়ের কান্না
    এই আইনি লড়াইয়ের মধ্যেই কয়েক দিন আগে একটি হৃদয়বিদারক ভিডিও পোস্ট করেছিলেন সেলিনা। সেখানে তাঁকে দেখা যায় প্রয়াত ছেলে শমশেরের কবরের সামনে দাঁড়িয়ে থাকতে। ভিডিওতে তিনি ইঙ্গিত দেন, বর্তমানে তিনি নিজের সন্তানদের সঙ্গেও স্বাভাবিকভাবে দেখা করতে পারছেন না। তাঁর কথায়, শুধু শমশেরই যেন এখন তাঁর নীরব সঙ্গী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আবেগাপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। অনেকেই অভিনেত্রীর পাশে থাকার বার্তা দেন।

    পিটার হাগ মূলত অস্ট্রিয়ার নাগরিক। আন্তর্জাতিক হোটেল ও আতিথেয়তাশিল্পে বহু বছর ধরে কাজ করেছেন তিনি। দুবাই, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বিলাসবহুল হোটেল চেইনের সঙ্গে যুক্ত ছিলেন। ব্র্যান্ডিং, মার্কেটিং ও হোটেল ম্যানেজমেন্টে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

    স্বামী ও সন্তানের সঙ্গে সেলিনা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    স্বামী ও সন্তানের সঙ্গে সেলিনা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
     

    রূপকথার প্রেম, তারপর ভাঙনের গল্প
    ২০১১ সালে বিয়ে করেন সেলিনা ও পিটার। সে সময় বলিউডে তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান সেলিনা। বিদেশেই সংসার গড়েন তাঁরা। ২০১২ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান উইনস্টন ও বিরাজ। পরে ২০১৭ সালে আবারও যমজ সন্তানের মা–বাবা হন তাঁরা—শমশের ও আর্থার। কিন্তু জন্মের কিছুদিনের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায় শমশের। সেই ট্র্যাজেডি সেলিনার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
    অভিনেত্রী একাধিকবার বলেছেন, সন্তান হারানোর যন্ত্রণা তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।

    ২০২৫ সালেই শুরু হয়েছিল আইনি লড়াই

    জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরেই প্রথম গার্হস্থ্য হিংসার মামলা করেন সেলিনা। তখন ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার প্রথম দায়িত্ব আমার সেনা অফিসার ভাইয়ের জন্য লড়াই করা, আমার সন্তানদের ভালোবাসা ফিরে পাওয়া এবং নিজের মর্যাদা রক্ষা করা।’

    সেলিনা অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, অবহেলা ও সম্পর্কের ভাঙনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।
    শুধু তা-ই নয়, তিনি ৫০ কোটি রুপির ক্ষতিপূরণও দাবি করেন বলে জানা গেছে। সম্পত্তি ও আয়ের ক্ষতির কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

    বলিউডের গ্ল্যামারের আড়ালে অন্য এক বাস্তবতা
    ২০০১ সালে ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন সেলিনা। ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’, ‘আপনা সাপনা মানি মানি’ ইত্যাদি ছবিতে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান তিনি।

    তবে বিয়ের পর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। পরিবার, সন্তান ও ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এখন সেই ব্যক্তিজীবনই আদালত, পুলিশি তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে।

    মিড ডে ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

  • মঙ্গল গ্রহের জন্য আকারে ছোট শক্তিশালী হেলিকপ্টার তৈরিতে নাসার সাফল্য

    নিজেদের তৈরি আকারে ছোট বিশেষ প্রযুক্তির হেলিকপ্টারের মাধ্যমে মঙ্গল গ্রহের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে নাসা। এবার বড় পরিসরে মঙ্গল গ্রহের তথ্য সংগ্রহের জন্য হালনাগাদ প্রযুক্তির আকারে ছোট শক্তিশালী হেলিকপ্টার তৈরি করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। মঙ্গল গ্রহে নাসার পাঠানো প্রথম হেলিকপ্টার ইনজেনুইটির রোটর ব্লেড বা পাখার গতি শূন্য দশমিক ৭ মাত্রার কম থাকলেও নতুন মডেলের হেলিকপ্টারের রোটর ব্লেডের গতি ম্যাক ১ দশমিক শূন্য ৮–এর চেয়ে বেশি। এই অভাবনীয় গতি পরবর্তী প্রজন্মের হেলিকপ্টারের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

    নাসার এমস রিসার্চ সেন্টারের কর্মকর্তা শানা উইথ্রো–মেসার বলেন, ‘হেলিকপ্টারের রোটর ব্লেডের গতির সফল পরীক্ষা আরও চ্যালেঞ্জিং পরিবেশে উড্ডয়নের সম্ভাব্যতা প্রমাণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। আমরা ভেবেছিলাম, ম্যাক ১ দশমিক শূন্য ৫ অর্জন করতে পারলেই নিজেদের ভাগ্যবান মনে করব, কিন্তু শেষ ধাপে আমরা ম্যাক ১ দশমিক শূন্য ৮ গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছি। এই হেলিকপ্টারগুলো সত্যিই বিস্ময়কর হতে যাচ্ছে।’

    নাসার তথ্যমতে, একটি হেলিকপ্টারের রোটর ব্লেডের গতি যখন ম্যাক শূন্য দশমিক ৮ অতিক্রম করে, তখন সেখানে শক ওয়েভ, বাতাসের প্রচণ্ড বাধা ও অস্থির বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এর ফলে হেলিকপ্টারের ওপর একধরনের চাপ তৈরি হয়। পৃথিবীতে এই সমস্যার সমাধান করা তুলনামূলক সহজ হলেও মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে ব্যবহার উপযোগী এমন হেলিকপ্টারের নকশা করা অত্যন্ত কঠিন কাজ।

    পৃথিবী ও মঙ্গলের মধ্যে অনেক মিল থাকলেও বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যে সামান্য পার্থক্যও একটি বিমানের উড্ডয়নের প্রক্রিয়া পুরোপুরি বদলে দিতে পারে। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অত্যন্ত পাতলা। ঘনত্বে যা পৃথিবীর মাত্র ১ থেকে ২ শতাংশ। রোটরের গতি বৃদ্ধির ফলে নতুন মডেলের হেলিকপ্টারের উড্ডয়ন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে হেলিকপ্টারে বেশি ওজনের উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি যুক্ত করা যাবে। নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষের দিকে স্কাইফল মিশনের আওতায় নতুন মডেলের তিনটি হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠানো হবে।

    সূত্র: সায়েন্স অ্যালার্ট

  • মঙ্গলে জৈব অণুর সন্ধান পেল নাসার কিউরিওসিটি রোভার

    মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নাসার কিউরিওসিটি রোভারের সাম্প্রতিক আবিষ্কার। গ্রহটিতে এমন কিছু জৈব অণুর সন্ধান পাওয়া গেছে, যেগুলো পৃথিবীতে জীবনের উৎপত্তির মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয়।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের নিরক্ষরেখার কাছাকাছি একটি প্রাচীন শুকনো হ্রদের তলদেশ থেকে এসব অণু শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া সাতটি অণুর মধ্যে পাঁচটিই আগে কখনও মঙ্গলে দেখা যায়নি। তবে এগুলো প্রাচীন কোনো জীবনের সঙ্গে সম্পর্কিত, নাকি উল্কাপিণ্ডের মাধ্যমে এসেছে বা ভূ-প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে— সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবুও এই আবিষ্কার থেকে ধারণা করা হচ্ছে, যদি কখনো মঙ্গলে অণুজীবের অস্তিত্ব থেকে থাকে, তবে তার রাসায়নিক চিহ্ন এখনও টিকে থাকতে পারে।

    এই গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জ্যোতিভূতত্ত্ববিদ অধ্যাপক অ্যামি উইলিয়ামস। তিনি বলেন, আমরা মনে করছি মঙ্গলে প্রায় ৩৫০ কোটি বছর ধরে সংরক্ষিত থাকা জৈব পদার্থের সন্ধান পেয়েছি। এটা কি জীবন— তা এই তথ্যের ভিত্তিতে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

    ২০১২ সাল থেকে কিউরিওসিটি রোভারটি মঙ্গলের গেইল ক্রেটার ও মাউন্ট শার্প এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বর্তমানে মঙ্গলের পরিবেশ অত্যন্ত প্রতিকূল— রাতে তাপমাত্রা মাইনাস ১০০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং ঘন বায়ুমণ্ডল না থাকায় সূর্যের তীব্র বিকিরণে আক্রান্ত হয় গ্রহটি। তবে অতীতে সেখানে তরল পানি প্রবাহিত হতো এবং একটি সুরক্ষামূলক বায়ুমণ্ডলও ছিল।

    যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্রহবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু কোটস বলেন, পৃথিবীতে যখন জীবনের সূচনা হচ্ছিল, তখন মঙ্গলেও জীবনের জন্য প্রয়োজনীয় সব পরিবেশ ছিল। তাই সেখানে জীবন শুরু হয়নি— এমন কোনো কারণ নেই।

    তবে বিজ্ঞানীরা এতদিন নিশ্চিত ছিলেন না, প্রায় ৩৭০ থেকে ৪১০ কোটি বছর আগে সম্ভাব্য বাসযোগ্য সময়ের জীবনের রাসায়নিক চিহ্ন এখনো টিকে আছে কিনা।

    অ্যামি উইলিয়ামস বলেন, অনেকদিন ধরে ধারণা ছিল, মঙ্গলের কঠিন বিকিরণ পরিবেশে সব জৈব পদার্থ নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভূগর্ভস্থ পরিবেশে জটিল জৈব উপাদান টিকে থাকতে পারে— যা অত্যন্ত আশাব্যঞ্জক।

    রোভারটি তার বিশ্লেষণ যন্ত্র ব্যবহার করে কার্বন-সম্পর্কিত বেশ কিছু যৌগ শনাক্ত করেছে। এর মধ্যে রয়েছে বেঞ্জোথিওফিন, যা সাধারণত উল্কাপিণ্ডের মাধ্যমে গ্রহে পৌঁছায়। এছাড়া নাইট্রোজেনসমৃদ্ধ আরেকটি জৈব যৌগের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে, যার গঠন ডিএনএ তৈরির পূর্বসূরি উপাদানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

    উইলিয়ামস বলেন, আমরা যা পেয়েছি এবং ডিএনএর মধ্যে এখনো অনেক ধাপ রয়েছে। এটি ডিএনএ তৈরির একটি মৌলিক উপাদান হতে পারে, কিন্তু পুরো কাঠামো নয়— এটি শুধু ইটের মতো, বাড়ি নয়। এসব অণু ভূ-প্রাকৃতিক প্রক্রিয়াতেও তৈরি হতে পারে।

    তিনি আরও বলেন, যে উপাদানগুলো উল্কাপিণ্ডের মাধ্যমে মঙ্গলে এসেছে, একই উপাদান পৃথিবীতেও এসেছে— এবং সেগুলোই সম্ভবত পৃথিবীতে জীবনের ভিত্তি গড়ে তুলেছে।

    এই আবিষ্কার ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনাও বাড়িয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন’ রোভার ২০২৮ সালে উৎক্ষেপণের কথা রয়েছে। এই রোভারটি প্রায় দুই মিটার গভীরে ড্রিল করে আরও উন্নত পরীক্ষা চালাতে পারবে, যা জৈব অণুর উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সহায়তা করবে।

    গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে। সূত্র: দ্য গার্ডিয়ান

     

  • মজুত তেল বাজারে ছাড়বে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, তেলের দাম ৯০ ডলারের নিচে

    ইরানকে ঘিরে যুদ্ধের কারণে তেলের সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসের সবচেয়ে বড় তেলের চালান বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর আজ বুধবার তেলের দাম ওঠানামা করছে।

    এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৮ দশমিক শূন্য ৮ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮২ ডলার হয়েছে। খবর রয়টার্সের

    ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের যুদ্ধজনিত সরবরাহের সংকট মোকাবিলায় আইইএ যে মজুত তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যে তেল তারা বাজারে ছেড়েছিল, তার চেয়ে বেশি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর দুই দফায় সদস্যদেশগুলো যে ১৮ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছেড়েছিল, এবার তার চেয়েও বেশি তেল বাজারে ছাড়া হতে পারে। এ বিষয়ে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

    এ বিষয়ে মন্তব্যের জন্য আইইএ বা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

    মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিই ক্রুডের দাম ১১ শতাংশের বেশি পড়ে যায়; ২০২২ সালের পর এক দিনে এটি সবচেয়ে বড় পতন। এর আগের দিন ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার পূর্বাভাস দেন। সোমবার অবশ্য একপর্যায়ে দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারের বেশি হয়েছিল, ২০২২ সালের জুনের পর এটি ছিল তেলের সর্বোচ্চ দাম।

    হরমুজ প্রণালি বন্ধ করলে চরম পরিণতি বরণ করতে হবে—ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। সেই সঙ্গে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে। এখন তার সঙ্গে যুক্ত হলো আইইএর তেল ছাড়ার ঘোষণা। সব মিলিয়ে তেলের দাম দ্রুতই কমে গেছে, যদিও চলতি বছরের শুরুর তুলনায় তা বেশি।

    এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তীব্র বিমান হামলা চালায়। পেন্টাগন ও ঘটনাস্থলে থাকা ইরানিরা এটিকে চলমান যুদ্ধের সবচেয়ে তীব্র আক্রমণ বলে উল্লেখ করেছে।

    এদিন হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার জন্য ইরান যে ১৬টি নৌযান পাঠিয়েছিল, তা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

    ট্রাম্প একাধিকবার বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মধ্য দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্র নিরাপত্তাসহায়তা দেবে। তবে সূত্রগুলো জানিয়েছে, ঝুঁকি খুব বেশি হওয়ায় আপাতত জাহাজ কোম্পানিগুলোর সামরিক পাহারার অনুরোধ নৌবাহিনী নাকচ করেছে।

    সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আইজির বাজার বিশ্লেষক টনি সাইকামোর এক নোটে বলেন, তথ্যপ্রবাহের প্রভাবে আগামী দিনগুলোতে তেলের দাম অত্যন্ত অস্থির থাকবে। সম্ভবত ব্যারেলপ্রতি ৭৫ থেকে ১০৫ ডলারের মধ্যে তেলের দাম ওঠানামা করবে।

    এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি তেল মজুত বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়ে জি-৭ দেশের কর্মকর্তারা অনলাইনে বৈঠক করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জি-৭ দেশের নেতাদের নিয়ে ভিডিও কলে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানিবাজারে প্রভাব এবং পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

    এদিকে ড্রোন হামলার পর স্থাপনার একটি অংশে আগুন লাগায় আবুধাবিভিত্তিক তেল কোম্পানি অ্যাডনক রুয়াইস শোধনাগার বন্ধ করে দিয়েছে। চলমান যুদ্ধে একের পর এক তেল শোধনাগারে হামলা হচ্ছে। এটি তার সর্বশেষ নজির।

    বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগরপথে সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। তবে জাহাজ চলাচলের তথ্য বলছে, হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ কমে যাওয়ায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে এই সরবরাহ এখন যথেষ্ট নয়।

    ইরান যুদ্ধের কারণে প্রতিবেশী ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে উৎপাদনে বড় কাটছাঁট এড়াতে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরের ওপর নির্ভর করে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে।

    জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি জানিয়েছে, এই যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল ও তেলজাত পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। এতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

    অন্যদিকে মরগ্যান স্ট্যানলি এক নোটে বলেছে, যুদ্ধ দ্রুত শেষ হলেও জ্বালানিবাজারে বিঘ্ন আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

    উচ্চ চাহিদার কারণে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে বলে বাজার সূত্র জানিয়েছে। তারা মঙ্গলবার প্রকাশিত আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে।

    বাড়তি ব্যয় ভোক্তার ঘাড়েই চাপবে

    তেল পরিবহনকারী জাহাজ হরমজু প্রণালি এড়িয়ে চলছে। ফলে ইরান যুদ্ধের কারণে জাহাজ পরিবহনের খরচ বেড়েছে। সেই বাড়তি ব্যয় শেষমেশ ভোক্তাদের ওপরই চাপানো হবে—বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানির প্রধান বিবিসিকে এ কথা বলেছেন।

    ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি মেয়ার্সকের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক একান্ত সাক্ষাৎকারে বিবিসিকে বলেন, ‘আমাদের প্রচলিত চুক্তিকাঠামোর মধ্যেই এমন ব্যবস্থা আছে। অর্থাৎ জ্বালানির দাম বাড়ুক বা কমুক, তা গ্রাহকদের ওপর চাপিয়েই সমন্বয় করা হয়।’

    ভিনসেন্ট ক্লার্ক আরও বলেন, ‘এর মানে হলো, বর্তমান পরিস্থিতিতে পরিবহন ব্যয় যতটা বাড়বে, তা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপর পড়বে এবং সেখান থেকে তা ভোক্তাদের কাঁধেই চাপবে।’

    ডেনমার্কের কোম্পানিটির মূল ব্যবসা কনটেইনার পরিবহন। বিশ্বজুড়ে খেলনা, পোশাক, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য পরিবহনে তাদের কনটেইনার শিপিং আস্থার জায়গা করে নিতে পেরেছে।

  • মঞ্জুর ‘সামান্য’ শাস্তিতে খুশি নন জাহানারা, করলেন তিনটি অনুরোধ

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। তাঁর সেই অভিযোগে বেশ তোলপাড়ই সৃষ্টি হয়েছিল। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

    গত ২২ ফেব্রুয়ারি যৌন হয়রানির ঘটনায় শাস্তি দেওয়া হয়েছিল মঞ্জুকে। এত দিন এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা। তবে আজ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মঞ্জুর অন্য সহযোগীদেরও শাস্তি চান। প্রধান অভিযুক্ত মঞ্জুকে দেওয়া শাস্তিতেও খুশি নন জাহানারা।

    ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ, আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’

    ক্রিকেটে তাঁর মতো আরও অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন জাহানারা। তিনি অভিযোগ করেছেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ও তাঁর সহযোগীরা মানসিকভাবে তাঁকে অত্যাচার করেন।

    মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম
    মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম

    জাহানারা বলেন, ‘(আমাকে) সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তাঁদের শাস্তি দাবি করে তিনি বলেন, ‘তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তাঁর এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’

    ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাকের কয়েকটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন জাহানারা। নারী দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তিনি (আবদুর রাজ্জাক) আবারও মন্তব্য করেন তাঁর ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনি মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন।’

    ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কাছে তিনটি দাবি জানিয়েছেন জাহানারা। মঞ্জু ও তাঁর সহযোগী গ্রুপের সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচারের দাবি জানান জাহানারা। তিনি অভিযোগ জানানোর পর অন্য অঙ্গনের অনেক ক্রীড়াবিদও তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তাঁদের এসব অভিযোগেরও তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার। তা না করা হলে ওই ক্রীড়াবিদেরা খেলতে পারবেন না বলেও মনে করেন জাহানারা। বিশ্বের উন্নত দেশগুলোর জন্য নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করতেও ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাহানারা।

  • মঞ্জুর ‘সামান্য’ শাস্তিতে খুশি নন জাহানারা, করলেন তিনটি অনুরোধ

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। তাঁর সেই অভিযোগে বেশ তোলপাড়ই সৃষ্টি হয়েছিল। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

    গত ২২ ফেব্রুয়ারি যৌন হয়রানির ঘটনায় শাস্তি দেওয়া হয়েছিল মঞ্জুকে। এত দিন এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা। তবে আজ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মঞ্জুর অন্য সহযোগীদেরও শাস্তি চান। প্রধান অভিযুক্ত মঞ্জুকে দেওয়া শাস্তিতেও খুশি নন জাহানারা।

    ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ, আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’

    ক্রিকেটে তাঁর মতো আরও অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন জাহানারা। তিনি অভিযোগ করেছেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ও তাঁর সহযোগীরা মানসিকভাবে তাঁকে অত্যাচার করেন।

    মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম
    মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম

    জাহানারা বলেন, ‘(আমাকে) সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তাঁদের শাস্তি দাবি করে তিনি বলেন, ‘তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তাঁর এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’

    ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাকের কয়েকটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন জাহানারা। নারী দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তিনি (আবদুর রাজ্জাক) আবারও মন্তব্য করেন তাঁর ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনি মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন।’

    ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কাছে তিনটি দাবি জানিয়েছেন জাহানারা। মঞ্জু ও তাঁর সহযোগী গ্রুপের সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচারের দাবি জানান জাহানারা। তিনি অভিযোগ জানানোর পর অন্য অঙ্গনের অনেক ক্রীড়াবিদও তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তাঁদের এসব অভিযোগেরও তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার। তা না করা হলে ওই ক্রীড়াবিদেরা খেলতে পারবেন না বলেও মনে করেন জাহানারা। বিশ্বের উন্নত দেশগুলোর জন্য নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করতেও ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাহানারা।

  • মডেলকে বিয়ে করতে না পেরে পাকিস্তানি এমপির কাণ্ড

    পাকিস্তানের মডেল ও অভিনয়শিল্পী মোমিনা ইকবালকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল এবং হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এমপি সাকিব চাথারের বিরুদ্ধে। দেশটির প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের (পেকো) অধীনে মামলাটি দায়ের করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।

    পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাথারের বিরুদ্ধে সম্প্রতি মোমিনা ইকবাল এনসিসিআইএ-তে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর এ মামলাটি নথিবদ্ধ করা হয়।

    মামলার এজাহার অনুযায়ী, সাকিব চাথার, তার স্ত্রী এবং বেশ কয়েকজন সহযোগী মিলে মোমিনাকে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইল করার পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। সন্দেহভাজনদের বিরুদ্ধে এই অভিনেত্রীর ওপর অবৈধ নজরদারি চালানো এবং তার আত্মীয়স্বজনদের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

    এফআইআরে উল্লেখ করা হয়, সাকিব চাথার আগেই বিবাহিত—বিষয়টি জানতে পেরে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মোমিনা ইকবাল। এরপরই ওই আইনপ্রণেতা মোমিনার কিছু ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন এবং বিয়েতে রাজি না হলে তার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে (লিক) দেওয়ার হুমকি দেন।

    তদন্তকারীরা আরও জানিয়েছেন, ২০২৩ সালেও সাকিব চাথার এই অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, যার কারণে মোমিনার আগের একটি বিয়ের কথাবার্তা ভেঙে যায়।

    অভিযোগপত্র অনুযায়ী, মোমিনা ইকবাল, তার বর্তমান স্বামী এবং পরিবারের সদস্যদের ফোনে অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো হতো। একই ধরনের বার্তা পাঠানো হতো মোমিনার বোনের ফোনেও।

    এজাহারে বলা হয়েছে, হুমকিমূলক বার্তাগুলো সাকিব চাথারের ব্যক্তিগত ফোন নম্বর থেকে এসেছে বলে শনাক্ত করা গেছে। এছাড়া, ওই আইনপ্রণেতার পাঠানো ব্ল্যাকমেইলের ভিডিওগুলো মোমিনার মোবাইল ফোন থেকে উদ্ধার করেছে পুলিশ।

    পেশায় আইনজীবী মোমিনার বোন এ হুমকির সপক্ষে একটি ভিডিও প্রমাণ এনসিসিআইএ-র কাছে জমা দিয়েছেন। ডিজিটাল প্রমাণ হিসেবে ওই ভিডিও এবং মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে, সাকিব চাথার তার মোবাইল ফোনটি এনসিসিআইএ-র কাছে জমা দেওয়ার আগেই ফোন থেকে সব ডেটা ও অ্যাপস মুছে (ডিলিট) ফেলেন।

    এর আগে, হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে লাহোরের চুং থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন মোমিনা। সেখানে দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে ওই আইনপ্রণেতা বারবার তার এবং তার তৎকালীন বাগদত্তা (যিনি এখন তার স্বামী) সঙ্গে যোগাযোগ করে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিলেন।

    মোমিনা আরও জানান, সাকিব চাথার তাকে হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিয়েও হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে মোমিনা তার আইনজীবীদের সঙ্গে নিয়ে চুং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম ইমদাদের সঙ্গেও দেখা করেছিলেন।

    উল্লেখ্য, মোমিনা ইকবালের বিয়ের প্রস্তুতি চলাকালীন এ বিষয়টি প্রথম সামনে আসে। চলতি সপ্তাহের শুরুর দিকেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

     

  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারত সফর স্থগিত করলেন শাকিরা

    পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সে আশায় জল ঢেলে দিল বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

    আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে শাকিরার ফিডিং ইন্ডিয়া কনসার্ট আপাতত স্থগিত করা হলো। অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক টিকিট হোল্ডার পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকিটের অর্থ সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। তবে এ ঘোষণায়ও শান্ত হননি অনুরাগীরা।

    [caption id="attachment_270115" align="alignnone" width="917"] শাকিরা। রয়টার্স[/caption]

    প্রসঙ্গত, এর আগে মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

    ২০০৭ সালে শেষবার মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৮-১৯ বছর পর ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তাঁর মঞ্চ মাতানোর কথা ছিল। শাকিরা নিজেও এ সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, কারণ এ অনুষ্ঠানের নেপথ্যে একটি মহৎ উদ্দেশ্য ছিল। আয়োজকেরা জানিয়েছেন যে তাঁরা শিল্পীর টিমের সঙ্গে কথা বলে নতুন দিন ঘোষণা করার চেষ্টা করছেন।

    হিন্দুস্তান টাইমস অবলম্বনে

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে এল প্রথম এলপিজি ট্যাংকার

    চট্টগ্রাম

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব