দুই মাসের ব্যবধানে দুটি সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। পবিত্র ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ আর ঈদুল আজহায় ‘রইদ’ সিনেমায় নিজেকে তুলে ধরেছেন দুটি ভিন্ন রূপে। এক দশক ধরে কাজ করছেন রুপালি পর্দায়। ধীরে ধীরে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করেছেন। সময় দিয়েছেন শরীরচর্চা ও রূপচর্চায়। প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর খাবার খাওয়া আর ঘুম ঠিক থাকা আবশ্যক তাঁর জন্য। নিয়ম ধরে জীবনচর্চা করেন বলেই ফিট আছেন মানসিক ও শারীরিকভাবে। একনজরে দেখে নেওয়া যাক নাজিফা তুষির জীবনের নানা দিক।

তুষি সকালে উঠেই খান রাতে ভিজিয়ে রাখা ত্রিফলা (আমলকী, হরীতকী, বহেড়া) বা চিরতাজাতীয় পানীয়। দিনে পানি খান আড়াই লিটার।

রাতে ছয় থেকে আট ঘণ্টা ঘুমান
রাতে ছয় থেকে আট ঘণ্টা ঘুমান
 
আমিষ আর ভিটামিন বেশি পাওয়া যাবে, এমন খাবারই বেশি থাকে তাঁর পাতে

ত্বকের চর্চায় গুরুত্ব পায় ত্বক পরিষ্কার রাখা ও আর্দ্রতা ধরে রাখা। সানস্ক্রিন ব্যবহার করেন নিয়মিত

ত্বকে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন তুষি। নিমের তেল, মিল্ক অয়েল, গোলাপের তেলসহ বিভিন্ন ফুলের তেল

রূপচর্চায় ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। আম, কলা, পাকা পেঁপে ইত্যাদি ফল লাগান চেহারায়

স্ক্রাব করার জন্য ব্যবহার করেন চালের গুঁড়া, বাদামের গুঁড়া, কফি ইত্যাদি

দুই দিন পরপর অর্গানিক শ্যাম্পু ব্যবহার করেন

তুষি ওয়েট লিফটিং, কার্ডিও, অ্যারোবিকস, পিলাটিস বা জুম্বা এবং যোগব্যায়াম করেন

দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের চেষ্টা করেন
দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের চেষ্টা করেন

আমাদের অনুসরণ করুন

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব